মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আরো খবর

জেলা প্রশাসকের বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের ইন্তেকাল, শোক

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) এসএম মোস্তফা কামালের বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ দীর্ঘদিন লিভার সিরোসিসে ভুগছিলেন। সম্প্রতি তিনি করোনা আক্রান্ত হন। সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার নুরুল আমিন জানান, শুক্রবার সকাল ৯টার সময় মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে এবং স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জের কাশিয়ানীতে বীরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে অসুস্থ গরু জবাইয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কালিগঞ্জে অসুস্থ খাওয়ার অনুপযোগী গরু জবাইয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে দোকান কর্মচারি আব্দুল কাদের জিলানী (২৮) নামে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। তিনি উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর এলাকার শেখ লুৎফর রহমানের ছেলে। থানা সূত্র জানা বৃহস্পতিবার ভোরে উপজেলার সদর ফুলতলা মোড়ে কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর এলাকার দেলোয়ার কসাইয়ের ছেলে লুৎফর কসাইয়ের দোকানে মরা গরু জবাই হচ্ছে এমন খবরের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন, উপ-পরিদর্শক সেলিম রেজার নেতৃত্বে পুলিশ অভিযানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিসি’র পিতার ও সাংবাদিকের বোনের মৃত্যুতে কদমতলা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য, দেশ টিভি ও বিডি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের মেঝ বোন আজিজুন নেছা আশার মৃত্যুতে গভীর শোক ও তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন শহরের কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি সেলিম হোসেন, সাধারণ সম্পাদক শেখ রেজাউল ইসলাম বাবলু, সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, আবু রায়হান রাজু, যুগ্ন সম্পাদক শেখ মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মফিজুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা প্রশাসকের পিতা আব্দুর রশিদ’র মৃত্যুতে জেলা নাগরিক কমিটির শোক

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের পিতা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের পিতা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাতক্ষীরার বিভিন্ন মহলসহ নিজ জেলা গোপালগঞ্জে শোকের ছায়াবিস্তারিত পড়ুন

পৌর নির্বাচন

কলারোয়ায় কাউন্সিলর পদে মনোনয়নপত্র নিলেন সাংবাদিক মুজাহিদ

কলারোয়ায় আসন্ন পৌরসভা নির্বাচনে গদখালী ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বঙ্গবন্ধু মহিলা কলেজের প্রভাষক সাংবাদিক মুজাহিদুল ইসলাম৷ মুজাহিদুল ইসলাম কলারোয়া রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক। বৃহষ্পতিবার দুপুরের দিকে এ নির্বাচনের সহকারী রিটার্নিং অীফসার ও উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাসের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। সেসময় কলারোয়া রিপোর্টার্স ক্লাবের কয়েকজন সাংবাদিক তার সাথে ছিলেন। কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস জানান, ‘২৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত ৯টি ওয়ার্ডের সাধারণ সাধারণ কাউন্সিলরবিস্তারিত পড়ুন

নড়াইলে নিবন্ধন পরীক্ষার ভূয়া সনদ দিয়ে চাকুরি

নড়াইলের লোহাগড়া উপজেলায় মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ৫ জন শিক্ষক ভূয়া সদনপত্রে ১২ থেকে ১৪ বছর ধরে চাকুরি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সকল শিক্ষকরা সরকারি বেতনভাতা উত্তোলনসহ সব ধরণের সুযোগ সুবিধা নিয়েছেন। সম্প্রতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস তদন্ত সাপেক্ষ এর সত্যতা পেয়েছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবগত করেছেন। লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০০৫ সাল থেকেবিস্তারিত পড়ুন

প্রতিবন্ধী রিক্সাচালককে পিটিয়ে হত্যার দায়ে স্ত্রীসহ পুলিশ সদস্য গ্রেফতার

রংপুরে এক পুলিশ সদস্য ও তার স্ত্রীর বিরুদ্ধে পিটিয়ে হত্যার পর প্রতিবন্ধী যুবকের লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। নির্যাতনে হত্যার খবরে অভিযুক্তের বাড়িতে হামলা করে এলাকাবাসী। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের সঙ্গে ক্ষুব্ধ জনতার ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে অভিযুক্ত দম্পতিকে আটক করা হয়। অভিযুক্ত পুলিশ কনস্টেবলের নাম হাসান আলী ও তার স্ত্রী সাথী বেগম। হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করলে পুলিশের লাঠিচার্জে চারজন আহত হন। পরে অতিরিক্ত পুলিশ এসেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী’র আর্থিক সহায়তায় কম্বল বিতরন করলেন উপজেলা চেয়ারম্যান লাল্টু

প্রধানমন্ত্রী’র আর্থিক সহায়তায় এলাকার অসহায় শীতার্থদের মাঝে কম্বল(শীতবস্ত্র) বিতরন করেছেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বুধবার (২২ ডিসেম্বর) সকালে প্রায় ২০০ জন অসহায় শীতার্থদের মাঝে চেয়ারম্যান তার অফিস কার্যালয়ে এ সকল কম্বল (শীতবস্ত্র) বিতরন করেন। করোনা সংক্রমন রোধে বিধি-নিষেধ মেনে এ সকল বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়। কলারোয়া উপজেলা পরিষদ অফিস কার্যালয় থেকে জানা গেছে, এবারের শীতকালীন শুরু থেকেই গরীব এবং অসহায় শীতার্থদের জন্য প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান অব্যাহতবিস্তারিত পড়ুন

কেশবপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত, সরিষা ক্ষেত পরিদর্শন

যশোরের কেশবপুর উপজেলার শাহাপুরে সরিষা প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে সরিষা প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন, যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, সৌমিত্র সরকার, উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইমরানবিস্তারিত পড়ুন

কলারোয়ার মানুষের জন্য কাজ করতে চান কাউন্সিলর প্রার্থী রুপা খাতুন

কলারোয়া পৌরসভার সংরক্ষিত ৭/৮/৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র গ্রহন করেছেন নতুন মুখের প্রার্থী রুপা খাতুন। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জাহাঙ্গীর আলম শিমুল ও কলারোয়া সরকারি কলেজ ছাত্র সংসদের এজিএস মোস্তাফিজুর রহমান মোস্তর মাধ্যমে উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাসের কাছ থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহন করেন। উল্লেখ্য-সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী পদে শিক্ষিত এবং জনপ্রিয় প্রার্থী রুপা খাতুন। তিনি শিক্ষক আহসান উল্লার সহধর্মিনী। এছাড়া তিনি ইসলামি ইতিহাস বিষয়েরবিস্তারিত পড়ুন