সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পৌর নির্বাচন

কলারোয়ায় কাউন্সিলর পদে মনোনয়নপত্র নিলেন সাংবাদিক মুজাহিদ

কলারোয়ায় আসন্ন পৌরসভা নির্বাচনে গদখালী ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বঙ্গবন্ধু মহিলা কলেজের প্রভাষক সাংবাদিক মুজাহিদুল ইসলাম৷ মুজাহিদুল ইসলাম কলারোয়া রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক।

বৃহষ্পতিবার দুপুরের দিকে এ নির্বাচনের সহকারী রিটার্নিং অীফসার ও উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাসের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। সেসময় কলারোয়া রিপোর্টার্স ক্লাবের কয়েকজন সাংবাদিক তার সাথে ছিলেন।

কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস জানান, ‘২৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত ৯টি ওয়ার্ডের সাধারণ সাধারণ কাউন্সিলর পদের জন্য ৩৮ জন ও ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের জন্য ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেছেন ৬ জন প্রার্থী৷’

মেয়র পদে সর্বশেষ মনোনয়নপত্র নিয়েছেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুজ্জামান তুহিন। এর আগে মেয়র পদের জন্য মনোনয়ন পত্র নেন উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, বর্তমান সহ.সভাপতি শেখ আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক গাজী আক্তারুল ইসলাম ও তার সহধর্মীনি নাসরিন সুলতানা। ফলে এখন পর্যন্ত আ.লীগ ও বিএনপি’র ৩জন করে প্রার্থীতার জন্য মনোনয়ন নিলেন, তবে শেষ পর্যন্ত এদের কেউ কেউ নির্বাচন নাও করতে পারেন বলে জানা গেছে।

কলারোয়া নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পৌর সদরের সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ড (তুলশীডাঙ্গা পশ্চিম) থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন ৫ জন, ২ নম্বর ওয়ার্ড (কলারোয়া বাজার ও তুলশীডাঙ্গা পূর্ব) থেকে ৪ জন, ৩ নম্বর ওয়ার্ড (গদখালী) থেকে ৪ জন, ৪ নম্বর ওয়ার্ড (ঝিকরা উত্তর) থেকে ৪ জন, ৫ নম্বর ওয়ার্ড (ঝিকরা দক্ষিণ) থেকে ২ জন, ৬ নম্বর ওয়ার্ড (গোপীনাথপুর-যুগিবাড়ি) থেকে ৪ জন, ৭ নম্বর ওয়ার্ড (দক্ষিণ মুরারীকাটি) থেকে ৪ জন, ৮ নম্বর ওয়ার্ড (উত্তর মুরারীকাটি) থেকে ৬ জন, ৯ নম্বর ওয়ার্ড (মির্জাপুর) থেকে ৫ জন৷
এদিকে, সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে ৪ জন ও ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে ৫ জন৷

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়