মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক পল্টুর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

সাতক্ষীরার কলারোয়া কেঁড়াগাছি সাংবাদিক খালেকুজ্জামান পল্টুর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে সাংবাদিক খালেকুজ্জামান পল্টুর মেজো ছেলে মো. খায়রুল আলম (কাজল সরদার) কেঁড়াগাছি গ্রামের বাড়িতে মক্তবের বাচ্চাদের নিয়ে মৃত্যুবার্ষিকী পালন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে ৫০টি কম্বল বিতরণ করেন। খায়রুল আলম (কাজল সরদার) তার বাবা ও তার দাদা মৃত মো. আব্দুল ওয়াজেদ সরদারের জন্য সবার কাছে দোয়া চাই। এ সময় খালেকুজ্জামান পল্টুর স্ত্রীবিস্তারিত পড়ুন

কলারোয়া পৌরসভা নির্বাচনে সকল প্রকার নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশ

কলারোয়া পৌরসভার আসন্ন সাধারন নির্বাচনে এলাকার বিদ্যমান সকল প্রকার নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশনা প্রদান করা হয়েছে। সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. নাজমুল কবির জানান, কলারোয়া পৌরসভা সাধারন নির্বাচন আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠানের লক্ষ্যে পৌরসভা (নির্বাচন আচারণ) বিধিমালা ২০১৫ এর বিধি-৫ অনুসারে প্রচারণার সময় কোন প্রার্থী বা রাজনৈতিক দল কিংবা উহার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ভোট গ্রহনের জন্য নির্ধারিতবিস্তারিত পড়ুন

কলারোয়ার বামনখালী বাজারে গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ

কলারোয়ায় যুগিখালী ইউনিয়নে গরীব-অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর শীতকালীন উপহার হিসাবে অসহায়- হতদরিদ্র মানুষের মাঝে ওই কম্বল (শীতবস্ত্র) বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার যুগিখালী ইউনিয়নের বামনখালী বাজার মোড়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ। যুগিখালী ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কালিন কমান্ডার বীরবিস্তারিত পড়ুন

স্বাধীনতার ৪৯ বছর পেরিয়ে গেলেও স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত থেমে নেই- এমপি রবি

১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বাঙালির বিজয় অর্জিত হয়। সেই থেকে প্রতিবছর পালিত হয়ে আসছে মহান বিজয় দিবস। স্বাধীনতার ৪৯ বছর পেরিয়ে গেলেও স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত থেমে নেই। যারা এদেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব ও বিজয়কে সহ্য করতে পারে না তারা অত্যন্ত কৌশলে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্থ করার জন্য কাজ করে থাকে। তাই দেশ বিরোধীদের রুখতে দেশ প্রেমিক জনগন যেমন ভূমিকা রেখে চলেছে। মহান বিজয় দিবস উপলক্ষে দৈনিক সাতনদী পত্রিকারবিস্তারিত পড়ুন

নড়াইলে বীরমুক্তিযোদ্ধা আব্দুস শুকুর অর্থের অভাবে হতে পাচ্ছে না সুচিকিৎসা

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাঁচই গ্রামের বীরমুক্তিযোদ্ধা আব্দুস শুকুর জমাদ্দার। ১৯৭১ সালে রাইফেল কাঁধে নিয়ে জয় বাংলা শ্লোগানে গর্জে উঠে ঝাঁপিয়ে পড়েছিলেন রনাঙ্গনে। দীর্ঘ ৯ মাস রনাঙ্গনে সম্মুখ সমরে যুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করতে রেখেছিলেন ভুমিকা। স্বাধীন বাংলাদেশে উড়িয়ে ছিলেন লাল সবুজের পতাকা। সেই তরতাজা যুবক আজ বয়সের ভারে ন্যুজ। শরীর জুড়ে ভর করেছে রোগ। এখন আর মুখ দিয়ে জয়বাংলা শ্লোগানও দিতে পারেন না। কারণ তিনি কথাও বলতে পারেন না।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ছাত্র ও যুব অধিকার পরিষদের আয়োজনে মহান বিজয় দিবস পালিত

মহামারী করোনা পরিস্থিতিতে সামাজিক দুরুত্ব বজায় রেখে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ সাতক্ষীরার আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) সকালে আমতলা মোড়স্থ সাতক্ষীরা নিরিবিলি কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি ইজাজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক ডাঃ মো. মুনসুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদ সাতক্ষীরার সমন্বয়ক শেখ আফানুর রহমান, যুব অধিকার পরিষদ শ্যামনগরের সমন্বয়কবিস্তারিত পড়ুন

কলারোয়ার বসন্তপুরে মহান বিজয় দিবস উপলক্ষে নাইট ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত

কলারোয়ার জয়নগর ইউনিয়নের বসন্তপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ৮ দলীয় নাইট মিনি ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত হয়। বুধবার (১৬ ডিসেম্বর) রাত ৮টায় বসন্তপুর আনসার ভিডিপি ক্লাব ও ইয়ং জেনারেশন এর আয়োজনে বসন্তপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ৮ দলীয় নাইট মিনি নক আউট ক্রিকেট টুনামেন্ট খেলাটি অনুষ্ঠিত হয়। ক্রিকেট টুনামেন্ট খেলাটি উদ্ভোদন করেন ১নং জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শামছুদ্দিন আল মাছুদ বাবু। উক্ত ক্রিকেট টুনামেন্টে অংশ গ্রহনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জনতা ব্যাংকের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের বিজয় দিবসের আলোচনা সভা

জনতা ব্যাংকের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সাতক্ষীরা এরিয়া কমিটির উদ্যোগে সাতক্ষীরা এরিয়া অফিসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) বিকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জনতা ব্যাংকের সাতক্ষীরা সদর উপজেলা ক্যাম্পাস শাখার ব্যবস্থাপক মো. আব্দুর রহিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা কপোর্ারেট শাখার সহকারী মহাব্যবস্থাপক রুকনুজ্জামান। বক্তব্য রাখেন সুলতানপুর বাজার শাখারবিস্তারিত পড়ুন

কলারোয়ার সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত

কলারোয়ার সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টার সময় সরসকাটি মাধ্যমিক বিদ্যালয়ে পতাকা উত্তোলণ, শহীদ মিনারে পুস্প অর্পণ ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যো দিয়ে পালিত হয় মহান বিজয় দিবস। সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাদুল হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ১নং জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামছুদ্দিন আল মাছুদ বাবুবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সামাজিক উদ্যোগ ফোরামের ত্রি-মাসিক সভা

কলারোয়ায় সামাজিক উদ্যোগ ফোরামের ত্রি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার অগ্রগতি সংস্থার অফিসে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সামাজিক উদ্যোগ ফোরামের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সাতক্ষীরা অগ্রগতি সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর অক্ষয় কুমার সরকার, অগ্রগতি সংস্থার কলারোয়ার প্রোগ্রাম অফিসার কামরুননাহার রেখা, সামাজিক উদ্যোগ ফোরামের সহ-সভাপতি বিল্লাল হোসেন আবির, শেখ আনিছুর রহমান, কৃষ্ণ চন্দ্র পাল, রেহেনা খাতুন, আব্দুল কাদের,বিস্তারিত পড়ুন