Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ার জয়নগরে ভূমিহীনদের গৃহ নির্মাণের প্রাথমিক যাচাই-বাছাই সম্পন্ন

কলারোয়ার জয়নগর ইউনিয়নের ভূমিহীন উপকার ভোগীদের বাসগৃহ নির্মাণ প্রকল্পের প্রাথমিক যাচাই-বাছাই করণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে এ উপলক্ষ্যে ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরিন কান্তা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন। তারা বলেন, ‘যোগ্য ব্যক্তিরা পাবেন সরকারি বাসগৃহ। প্রকৃত অর্থে যাদের মাথাগোজার ঠাই নেই এবং ভূমিহীন, তারাইবিস্তারিত পড়ুন
কলারোয়ায় গাঁজাসহ আটক-১

কলারোয়ার সরসকাটি ক্যাম্পের পুলিশ সদস্যদের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। থানা সূত্রে জানা যায়, সরসকাটি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কে এম তৌফিক আহম্মেদ টিপুর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ধানদিয়া বাজার সংলগ্ন এলাকা থেকে নাসির সরদার (৫৮) কে ২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটক নাসির উপজেলার নীলকন্ঠপুর গ্রামের মৃতঃ খোরশেদ সরদারের ছেলে। আটকের পর জিজ্ঞাসাবাদে নাসিরের স্বীকারক্তিতে তার বাড়ী থেকেবিস্তারিত পড়ুন
ঝাউডাঙ্গার প্রবীণ সাংবাদিক মনোরঞ্জন ঘোষের পরলোক গমন

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি, মহাশ্মশান মন্দির কমিটির উপদেষ্টা, কলামিস্ট ও প্রবীণ সাংবাদিক মনোরঞ্জন ঘোষ (৬৩) রবিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি পরলোক গমন করেন। পারিবারিক সূত্রে জানা যায়, রাতে বাজার থেকে ভ্যান যোগে বাড়ি ফেরার পথে তার গলায় থাকা মাফলার ভ্যানের চাকায় জড়িয়ে তিনি রাস্তায় পড়ে যান। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি তার স্ত্রী ও চার ছেলেসহ অসংখ্যবিস্তারিত পড়ুন
জেলা জজের রায়: সাতক্ষীরা প্রেসক্লাবের চেয়ার ছাড়তে হচ্ছে দখলদার কমিটিকে

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম ও বিটিভির সংবাদদাতা মোজাফ্ফর রহমানের নেতৃত্বাধীন সাতক্ষীরা প্রেসক্লাবের দখলদার কমিটিকে চেয়ার ছেড়ে দিতে হচ্ছে। সাতক্ষীরা জেলা জজ শেখ মফিজুর রহমানের আদালতে তাদের দায়ের করা মিস আপীল মামলাটি উভয় পক্ষের শুনানীর পর না-মঞ্জুর করেছেন। এর পূর্বে গত ৭ সেপ্টেম্বর ২০২০ জিএম নুর ইসলাম ও মোজাফ্ফর রহমানের নেতৃত্বাধীন সাতক্ষীরা প্রেসক্লাবের কমিটির বিরুদ্ধে রায় প্রদান করে সাতক্ষীরা সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মোহাম্মাদ নাছির উদ্দিন ফরাজি। সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় প্রগতিশীল সাংস্কৃতিক জোটের কমিটি গঠিত

অন্ধকার আলোর কাছে পরাজিত হয়। প্রতিক্রিয়াশীল শক্তি পরাজিত হয় প্রগতির কাছে। শিল্প সাহিত্য সংস্কৃতি সবই পরস্পর সম্পর্কযুক্ত, যারা বিজ্ঞান মানে না তারা প্রগতিবিরোধী। এমন এক সুশীল দৃষ্টিভঙ্গি নিয়ে শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে প্রগতিশীল সাংস্কৃতিক জোটের এক সভা অনুষ্ঠিত হয়। হেনরি সরদার সভাপতি, শাহজাহান সিরাজ সম্পাদক ও মুনসুর রহমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়। হেনরি সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অধ্যাপক সুভাষ সরকার, অধ্যাপক ইদ্রিস আলী, একোব্বারবিস্তারিত পড়ুন
পিরোজপুরের মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা আব্দুস সালামের ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।তিনি ২ মেয়ে,স্ত্রী ও অনেক গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার ভোর ৫ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।বিকালে নামাজে জানাযা শেষে বড়মাছুযা মরহুমের নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় হামর বেলা ক্যাম্পেইন জেলায় ৪ লক্ষ শিশুর টিকা প্রদান করা হবে

সাতক্ষীরায় ১২ ডিসেম্বর হতে ২৪শে জানুয়ারী হামর“বেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্টিত হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) বিকাল তিনটায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র মেডিসিন কনসালটেন্ট ও (ভারপ্রাপ্ত) সিভিল সার্জন ডাঃ মো. আসাদুজ্জামান, তিনি বলেন বিভিন্ন সময় হামর“বেলা ক্যাম্পেইন পরিচালনা করা স্বত্তেও রোগ নিরীক্ষন তথ্য অনুযায়ী ২০১৭ সাল থেকে দেশ ব্যাপীবিস্তারিত পড়ুন
আশাশুনির বাঁকড়ায় ৮ দলীয় ফুটবল টুনামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাঁকড়ায় ইউনাইটেড ক্লাবের উদ্যোগে লক্ষ টাকার ৮ দলীয় ফুটবলের দ্বিতীয় সেমিফাইনাল খেলা শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ৮ দলীয় ফুটবল খেলায় বাঁকড়া ইউনিয়ন ক্লাবের সভাপতি আসাদুর রহমান আসাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডঃ আ, ফ ম, রুহুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ গোলাম কবীর, আওয়ামী লীগ নেতা সমজিৎ মন্ডল, আশাশুনির ডিগ্রী কলেজ প্রভাষকবিস্তারিত পড়ুন
কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলামের গণসংযোগ

যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম আগামী পৌরসভার নির্বাচনকে সামনে রেখে প্রতিনিয়ত গণসংযোগ ও উঠান বৈঠক করে চলেছেন। শুক্রবার সকালে তিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের বাজিদপুর ও সফরাবাজ এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে বৃহস্পতিবার পৌর আওয়ামী লীগের সভাপতি ও নান্দনিক পৌরসভার মেয়র রফিকুল ইসলাম পৌরসভার ২ নং ভোগতী-নরেন্দ্রপুর ওয়ার্ড, ৮ নং ব্রম্মকাটি ওয়ার্ড ও ৯ নং বালিয়াডাঙ্গা ওয়ার্ড এলাকায় ব্যাপকবিস্তারিত পড়ুন
কেশবপুর পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা শুক্রবার বিকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহার পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অধ্যক্ষ মশিয়ার রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আতিয়ার রহমান, নূরুল ইসলাম, শম্ভুনাথ, মিনু রানী, মনিরুজ্জামান শাহীন, হুমায়ুন কবির, প্রদীপ বসু পল্টু, আব্দুল গফুর, পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান প্রমুখ। বর্ধিত সভায়বিস্তারিত পড়ুন

