Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ঝাঁপা ইউনিয়ন আ.লীগের সভাপতি খোরশেদ আলমের শোকসভা অনুষ্ঠিত

মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম আলহাজ খোরশেদ আলমের রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে। শুক্রবার বিকালে ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে রাজগঞ্জ বাজারস্থ বঙ্গবন্ধু ম্যুারাল স্থাপন চত্ত্বরে এ অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মাস্টার আকবার আলীর সভাপতিত্বে ও মণিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শিপন সরদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার, পল্লীবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর পক্ষে কলারোয়ার চন্দনপুরে কম্বল বিতরণ

কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদের চত্বরে শীতবস্ত্র কম্বল বিতরনের উদ্বোধন করেন-৭নং চন্দনপুর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম মনি। বৃহস্পতিবার শীতবস্ত্র কম্বল বিতরণকালে সেখানে উপস্থিত ছিলেন-ইউপি সচিব মোঃ আমিনুর রহমান, ইউপি সদস্য হাসান মাসুদ পলাশ, মহিলা সংরক্ষিত আসনের সদস্যা মাজিদা খাতুন, দৈনিক স্পন্দন পত্রিকার কলারোয়া প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক আতাউর রহমান, দৈনিক কালের চিত্র পত্রিকার সীমান্ত প্রতিনিধি সাংবাদিক এস,এম,ফারুকবিস্তারিত পড়ুন
নড়াইলে নানা বাড়ি বেড়াতে এসে অগ্নিদগ্ধে নাতনির মৃত্যু

নানা বাড়ি বেড়াতে এসে অগ্নিদগ্ধে নাতনি শ্রাবন্তীর (৫) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল-ইলিয়াসাবাদ ইউনিয়নের রাজাপুর গ্রামে। দিবা গত রাত ১০টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা। শ্রাবন্তী খুলনার তেরখাদা উপজেলার ইন্দুরহাটী গ্রামের হেকমত শেখের মেয়ে। গত বৃহস্পতিবার সকালে মায়ের সাথে নানাবাড়ি বেড়াতে আসে শ্রাবন্তী। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শ্রাবন্তী ঘুমিয়ে পড়লে তার মা পাশের ঘরে টিভি দেখতেবিস্তারিত পড়ুন
তালায় শিশু-কিশোরদের ফিচার লিখন কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় শিশু-কিশোরদের অংশগ্রহণে দিনব্যাপী ফিচার লিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) তালা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে তালা প্রেসক্লাবের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বন্ধু’ ও মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য এডিটরস এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ফিচার লেখা নিয়ে প্রশিক্ষণাথর্ীদের ধারণা দেন দৈনিক ইত্তেফাকের তালা উপজেলা প্রতিনিধি গাজী জাহিদুর রহমান ও দ্য এডিটরস এর নির্বাহী সম্পাদক তানজির কচি। প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে ও কোর্সবিস্তারিত পড়ুন
মানবসেবায় অবদান রাখায় সম্মাননা পেল ‘হিউম্যানিটি ফার্স্ট’

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সামাজিক ও মানবিক কাজে অবদান রাখায় ‘হিউম্যানিটি ফার্স্ট’কে সম্মাননা স্মারক প্রদান করেছে ‘বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন’। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকাল ৪ টায় শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের হল রুমে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক বর্নাট্য আয়োজনের মধ্যে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। ‘হিউম্যানিটি ফার্স্ট’ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রভাষক ইদ্রিস আলীর পক্ষে স্মারক গ্রহন করেন ‘হিউম্যানিটি ফার্স্ট’ এর স্বেচ্ছাসেবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ শাকিল হোসেন এবং সাতক্ষীরা সরকারিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় শিশু অধিকার পরিস্থিতি সম্পর্কে সংলাপ সভা

ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা প্রকল্প অফিসে বাল্যবিবাহ, জেন্ডার, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনের ফলে শিশু অধিকার পরিস্থিতি সম্পর্কে শিশুদের পর্যবেক্ষণ ও দাবির বিষয়ে জেলা পর্যায়ে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় ও ব্রেকিং দ্য সাইলেন্স আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহর সমাজ সেবা অফিসার মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষাবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কলারোয়ায় ‘মানববন্ধন’ করেছে বীর মুক্তিযোদ্ধারা। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে পাশে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচির অংশ হিসাবে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের বিচারের দাবী জানিয়ে অনুষ্ঠিত প্রতিবাদে সহমত পোষন করে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর কারীদের শাস্তির দাবিতে স্বশিপ এর মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সাথে জরিতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধর্মান্ধ সাম্প্রদয়িকতা রুখে দাঁড়াও বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে সোমবার বেলা ১২টায় স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বশিপ) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বশিপ) সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক প্রভাষক এম সুসান্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বশিপ নেতা অধ্যক্ষ পাল সুবাসীষ, শিক্ষক গাজীবিস্তারিত পড়ুন
দেবহাটা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের রাষ্ট্রীয় মর্যদায় দাফন

দেবহাটা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন হয়েছে। তিনি উপজেলার আস্কারপুর গ্রামের মৃত নজিমুদ্দীন গাজির পুত্র। গত সোমবার ভোর রাতে বার্ধক্য জনিত কারনে নিজ বাসভবনে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি ২ পুত্র ও ৫ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বেলা ১১ টায় দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীর নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভুমি ) এস.এম. তারেক সুলতানের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ডবিস্তারিত পড়ুন
ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন

সাতক্ষীরার দেবহাটায় সম্পতি কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মানাধীন ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে ঘন্টা ব্যপি মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। সোমবার সকাল ১০টার দিকে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উপজেলা চত্বরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শেখ ইয়াছিন আলীর সভাপতিত্বে দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের সঞ্চলনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের দেবহাটা প্রস্তাবিত কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক আনোরুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, নাজমুস শাহাদাৎ নফর বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সাবুর আলী, আব্দুরবিস্তারিত পড়ুন

