শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানবসেবায় অবদান রাখায় সম্মাননা পেল ‘হিউম্যানিটি ফার্স্ট’

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সামাজিক ও মানবিক কাজে অবদান রাখায় ‘হিউম্যানিটি ফার্স্ট’কে সম্মাননা স্মারক প্রদান করেছে ‘বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন’।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকাল ৪ টায় শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের হল রুমে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক বর্নাট্য আয়োজনের মধ্যে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।

‘হিউম্যানিটি ফার্স্ট’ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রভাষক ইদ্রিস আলীর পক্ষে স্মারক গ্রহন করেন ‘হিউম্যানিটি ফার্স্ট’ এর স্বেচ্ছাসেবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ শাকিল হোসেন এবং সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী মো. রুহুল।

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এড. এসএম শরীফ আজমীর হুসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আপন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু-সহ প্রমুখ।

‘হিউম্যানিটি ফার্স্ট’ বিগত এক বছরে করোনা এবং ঘূর্ণিঝড় আম্পানের কারণে অসহায় হয়ে পড়া উপকূলের ১৫ হাজার পরিবারে খাবার, ১৫ পরিবারকে ঘর নির্মান, ২৫০ পরিবারে স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মান, উপকূলে ১০ টি গভীর নলকূপ স্থাপন, অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করা,
বৃক্ষরোপণ, পরিবেশ বান্ধব চুলা বিতরণ, মসজিদ সংস্কার, সাকো তৈরি, শিশুখাদ্য প্রদানসহ অসংখ্য পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত