শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় হামর বেলা ক্যাম্পেইন জেলায় ৪ লক্ষ শিশুর টিকা প্রদান করা হবে

সাতক্ষীরায় ১২ ডিসেম্বর হতে ২৪শে জানুয়ারী হামর“বেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্টিত হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) বিকাল তিনটায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র মেডিসিন কনসালটেন্ট ও (ভারপ্রাপ্ত) সিভিল সার্জন ডাঃ মো. আসাদুজ্জামান, তিনি বলেন বিভিন্ন সময় হামর“বেলা ক্যাম্পেইন পরিচালনা করা স্বত্তেও রোগ নিরীক্ষন তথ্য অনুযায়ী ২০১৭ সাল থেকে দেশ ব্যাপী হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। এখনও সেই অবস্থা বিদ্যমান রয়েছে। শিশুরা হামর“বেলা রোগে মৃত্যু ঝুকির মধ্যে রয়েছেন। এজন্য সরকার করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্য বিধি মেনে হামর“বেলা ক্যাম্পেইন পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহন করেছে। হামর“বেলা মারাত্মক সংক্রমন রোগ। টিকা দেওয়ার মাধ্যমে এটি প্রতিরোধ করতে হয়। হামের কারণে নিউমোনিয়া, ডায়রিয়া, এনকেফানাইটিস ইত্যাদি রোগ হতে পারে। এটি অপুষ্টি শিশুর মেধা বিকাশকেও প্রতিহত করে। হামর বেলার কারনে গর্ভবতী মায়েদের গর্ভপাত বা শিশুর জন্মগত ত্রুটি হতে পারে। কোন কু-সংস্কারের বশবর্তী না হয়ে আপনার শিশুকে টিকা দিন। একই সাথে সকল অভিভাবকদের টিকা দানে উৎসাহিত কর“ন। অভিভাবকদের টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে আসতে হবে। এবার ক্যাম্পেইন কমিউনিটি টিকাদান কেন্দ্রের মাধ্যমে পরিচালনা করতে হবে। মনে রাখবেন আপনার শিশুকে টিকা দিলে চলবেনা এ এলাকায় সকল শিশুকে দিতে হেব। তিনি আরও বলেন আগামীকাল সাতক্ষীরা পৌরসভায় আনুষ্ঠানিক ভাবে এক ক্যাম্পেইন উদ্বোধন করা হবে।

এবার জেলায় ৯মাস হতে ১০ বছরের নিচে প্রায় ৪ লক্ষ শিশুদের টিকা প্রদান করা হবে। সাতক্ষীরা পৌরসভায় ২০ জন স্বাস্থ্য সহকারী সহ জেলায় ২২৮ জন স্বাস্থ্য সহকারী সাথে থাকবেন স্বেচ্ছাসেবক দল। আগামী ২৪ জানুয়ারী পর্যন্ত টিকা প্রদান করবেন। জেলায় ৬ হাজার কেন্দ্রে টিকা দেওয়া হবে, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক রওশনারা জামান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, জেলা ইপিআই সুপার সৈয়দ মিজানুর রহমান, পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসক ডাঃ মো. আমানত উল­াহ। এসময় জেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস