বুধবার, জুন ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতির নামে মিথ্যা সংবাদ প্রকাশে নিন্দা ও প্রতিবাদ

সাতক্ষীরার কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি সেলিম হোসেনের নামে গত ১১ অক্টোবর ২০২০ ইং তারিখে সাতক্ষীরা থেকে দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকায় কাশেমপুরের সেলিম কখনো মানবাধিকার কর্মী কখনো পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজি শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। একটি কুচক্রীমহলের জাল স্বাক্ষরের মনগড়া লিখিত অভিযোগের ভিক্তিতে সেলিম হোসেনের কোনো বক্তব্যে না নিয়ে তার ছবি ব্যবহার করে মনগড়া মিথ্যা বক্তব্যে দিয়ে তার বিরুদ্ধে উক্ত পত্রিকায় সংবাদ প্রকাশ করিয়াছেন। সেলিম হোসেনের নামে সংবাদ প্রকাশবিস্তারিত পড়ুন

মঙ্গলবার থেকেই ধর্ষণের নতুন আইন কার্যকর: আইনমন্ত্রী

ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০’ এর সংশোধনীতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১২ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। মন্ত্রিসভায় অনুমোদনের পর আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বলেন, আগামীকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে এটি আইনে পরিণত হবে। এর আগে এটির আইনি যাচাই (ভেটিং) হবে। যেহেতু সংসদ অধিবেশন আপাতত চলমান নেই, তাই সরকার সংশোধিত আইনটি একটি অধ্যাদেশ হিসেবে জারি করার সিদ্ধান্ত নিয়েছে।বিস্তারিত পড়ুন

মহানবী (স.) কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যবিপ্রবি শিক্ষার্থী মিঠুনকে সাময়িক বহিষ্কার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তি, কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মিঠুন মন্ডল ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হয়েছে। একইসঙ্গে তার ছাত্রত্ব কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। সোমবার সকালে যবিপ্রবির উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি, শিক্ষক সমিতি ও কর্মকর্তা সমিতির জরুরি সভায় তার ছাত্রত্ব বাতিলেরবিস্তারিত পড়ুন

নামাজরত মাকে কুপিয়ে হত্যা করল ছেলে

কুমিল্লার চৌদ্দগ্রামে ছেলের কুড়ালের আঘাতে খায়েরুন নেছা (৫৫) নামে এক মা খুন হয়েছেন। পুলিশ অভিযুক্ত ছেলে আবু বকরকে আটক করেছে। রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আবু বকর একই গ্রামের মৃত আনোয়ার উল্লাহর ছেলে এবং পিলখানা হত্যাকান্ডের ঘটনায় সাজাভোগী অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য। স্থানীয়রা জানিয়েছেন, পিলখানা হত্যাকান্ডের ঘটনায় সাজাভোগের পর থেকে কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে আবু বকর (৩০)। তার এমন অবস্থায় সম্প্রতি এক মেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে আড়তদার আলু পেঁয়াজ ব্যবসায়ীদের জরিমানা

ব্যবসার লাইসেন্স ও মূল্যতালিকা না থাকায় এবং দীর্ঘদিন ধান মজুদ রাখার অপরাধে মণিরামপুরে পাঁচ আড়তদার ও এক চাতাল মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১১ অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী এই অভিযান পরিচালনা করে ৪২ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন খান ও উপজেলা খাদ্য পরিদর্শক মাহমুদুল হাসান এসময় উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী বলেন, অভিযান পরিচালনাকালে দেখা যায় পৌরবিস্তারিত পড়ুন

কলারোয়া বাজারে দীর্ঘ সময়ের যানজট, ভোগান্তিতে পথচারীরা

কলারোয়া বাজারে দীর্ঘ সময়ের যানজট যেনো প্রতিদিনের চিত্র জনদূর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা। রবিবার (১১ অক্টোবর) সকাল ১০. ৩০ মিনিটের দিকে যানজট শুরু হয়ে ১১.৩০ নাগাদ শেষ হয়। দীর্ঘ ৪৫ মিনিট থেকে ১ ঘন্টার যানজটে চরম ভোগান্তিতে পড়েছিলো পথচারী ও যানবাহন চালকরা। দেখা গেছে, কলারোয়া বাজারের পশুহাট মোড় থেকে আফজালের মোড় পর্যন্ত যানজট বিস্তৃত ছিলো। বেশ কয়েকটি ভারী যানবাহন একসাথে হঠাৎ ঢুকে পড়ায় তীব্র এ যান জটের সৃষ্টি হয় বলে মনেবিস্তারিত পড়ুন

মানুষের সুরক্ষার জন্য জীবন বাজি রেখে নিয়মিত কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর

জাতীয় জীবনে করোনার এই সংকটময় মুহুর্তে সাধারণ মানুষের সুরক্ষার জন্য জীবন বাজি রেখে নিয়মিত কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাসদস্যরা। এরই ধারাবাহিকতায় বৃহত্তর যশোর অঞ্চলের প্রান্তিক জনগণকে সচেতন করার উদ্দেশ্যে ধৈর্য্য, সহনশীলতা ও সৎ সাহসের পরিচয় দিয়ে শুরু থেকেই তাদের পাশে রয়েছে সেনাসদস্যরা। কখনো কখনো মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাঁধে করে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন তারা । এছাড়াও মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করতে খাদ্য, চিকিৎসা, বাসস্থান মেরামত ও কৃষি সহায়তা প্রদানেরবিস্তারিত পড়ুন

কলারোয়া হাসপাতাল রোড পূর্ণাঙ্গ সংস্কারের দাবি

সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ভিতরে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। এসকল রাস্তা দিয়ে চলাচল করে কলারোয়া উপজেলা সহ বিভিন্ন উপজেলার লক্ষ লক্ষ সাধারন মানুষ। সরোজমিনে যেয়ে দেখা যায় পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক কলাগাছী টু বল্টফিল্ড সড়ক, কলারোয়া হাসপাতাল সড়ক যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। কলারোয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক হলো কলারোয়া হাসপাতাল সড়ক কলারোয়া হাসপাতাল সড়কটি খানা খন্দকে ভরে গেছে। একটু বৃষ্টি হলেই সড়কটি মাছ চাষের উপযোগী হয়েবিস্তারিত পড়ুন

শ্যামনগর সীমান্তে ভারতীয় মারাঠী জাতের ১৩ টি ছাগল আটক

সুন্দরবনের ভিতর দিয়ে ভারতের মারাঠী জাতের ছাগল পাচার করে আনার সময় অভিযান চালিয়ে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। শনিবার ভোরের দিকে সুন্দরবন সংলগ্ন কালিঞ্চী গ্রামে আব্দুল কাদেরের বাড়ি থেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খবির হোসেনের নেতৃত্বে পুলিশ দল ৬ লক্ষাধিক টাকা মূল্যের ১৩ টি মারাঠী ছাগল আটক করে। এসময়ে আব্দুল কাদের নামে এক পাচারকারীকে হাতে নাতে আটক করে পুলিশ। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে মুল হোতা বনদস্যু আব্দুল্লাহ তরফদার পালিয়ে যায়। আব্দুল্লাহবিস্তারিত পড়ুন

নড়াইলে এবার ৫৪৪টি দুর্গা পুজো অনুষ্ঠিত হবে

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গা উৎসব সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্নের লক্ষ্যে বিভিন্ন পুজো কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার টাউন কা’লীবাড়ী মন্দির প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা পুজো উদযাপন পরিষদ, নড়াইল শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আনজুমান আরা এতে প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ, নড়াইল জেলা শাখার সভাপতি অশোক কুমার কুন্ডুর সভাপতিত্বে সভায় জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপারবিস্তারিত পড়ুন