রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে আড়তদার আলু পেঁয়াজ ব্যবসায়ীদের জরিমানা

ব্যবসার লাইসেন্স ও মূল্যতালিকা না থাকায় এবং দীর্ঘদিন ধান মজুদ রাখার অপরাধে মণিরামপুরে পাঁচ আড়তদার ও এক চাতাল মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১১ অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী এই অভিযান পরিচালনা করে ৪২ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন খান ও উপজেলা খাদ্য পরিদর্শক মাহমুদুল হাসান এসময় উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী বলেন, অভিযান পরিচালনাকালে দেখা যায় পৌর এলাকার বিজয়রামপুরে ভাই ভাই রাইস মিলের গুদামে দীর্ঘদিনের পুরনো ধান মজুদ রয়েছে। এই অপরাধে চাতাল মালিক মামুনুর রশিদকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লাইসেন্স, চালান রশিদ ও মূল্যতালিকা না থাকায় মণিরামপুর বাজারের চালের আড়তদার লাল্টু কুণ্ডুকে পাঁচ হাজার, তরুণ কুণ্ডুকে দশ হাজার, পেঁয়াজ ব্যবসায়ী আক্তার হোসেনকে পাঁচ হাজার, আলু ও পেঁয়াজ ব্যবসায়ী আবুল কাশেমকে দুই হাজার এবং আলু ব্যবসায়ী শাহাব উদ্দিনকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক

যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশের অভিযানে এক কেজি ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহবিস্তারিত পড়ুন

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী

ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি দেশে এবং প্রশাসনের ভেতরেবিস্তারিত পড়ুন

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুলবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে বৈরী আবহাওয়ায় কাটা আমন ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক
  • বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
  • মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত
  • মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের
  • শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি
  • ​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস