Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
যেখানে রাত সেখানেই কাত তারা!

সারাদিন হাড়ভাঙা খাটুনির পরও মাথার ওপর ছাদ জোটে না অনেক শ্রমজীবী মানুষেরই। প্লাস্টিকের বোতল বা পরনের কাপড় হয়ে যায় বালিশ আর রিকশা কিংবা ভ্যানের শক্ত কাঠামো বিছানা। এভাবেই রাতের কাছে চেয়ে নেন ঘুম। রাজধানীতে রাত নেমে এলে তাদের দুচোখও ঘুমে জড়ায়। তবে ক্লান্তিতে ভেঙে পরা শরীর এলিয়ে দেয়ার জন্য নরম বিছানা নেই তাদের। যে বাহনে দিনভর দাপিয়ে বেড়ান রাজপথ, তাই হয়ে ওঠে শয্যা। ঘর ফেলে এসেছেন অন্য কোথাও। ঢাকার রাজপথ বুকেবিস্তারিত পড়ুন
করোনাকালীন সময়ে যশোর সেনানিবাসের সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও বিভিন্ন কার্যক্রম অব্যাহত

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবেলায় সরকারী নির্দেশনা মোতাবেক দেশের প্রতিটি জেলায় নিজেদের জীবন বাজি রেখে জনস্বার্থে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় জনসমাগম ঠেঁকাতে আজ ১৯ সেপ্টেম্বর ২০২০ বৃহত্তর যশোর অঞ্চলে যশোর সেনানিবাসের দায়িত্বপূর্ণ দশটি জেলায় সেনাসদস্যরা তাদের নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক প্রচারণায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। মার্কেট/শপিংমল, হাট-বাজার ও সকল প্রকার জনসমাগম এলাকাসমূহে সামাজিক দূরত্ব ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।বিস্তারিত পড়ুন
মণিরামপুরের ঘরে ঘরে জ্বর, সর্দি-কাশিতে ভুগছে হাজার হাজার নারী-পুরুষ

মণিরামপুর উপজেলার প্রতিটি গ্রামের ঘরে ঘরে সর্দি-জ্বরের প্রকোপে ভুগছে শিশু-নারীসহ সকল বয়সের মানুষ। সাম্প্রতিক সময়ে জ্বর, সর্দি-কাশি, মাথা যন্ত্রণা, গলায় ব্যাথা, শ্বাসকষ্টসহ নানান উপসর্গে ভুগছে হাজার হাজার শিশু ও নারী পুরুষেরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিক ও পল্লী চিকিৎসকদের চেম্বারে এখন এ ধরনের রোগিদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। এই ধরনের উপসর্গের রোগিদের নিয়ে তাই জনমনে করোনা আতংক ছড়িয়ে পড়ছে। খোঁজ খবর নিয়ে জানাগেছে, শিশু এবং বয়স্ক মানুষেরা বর্তমানে বেশি আক্রান্তবিস্তারিত পড়ুন
যবিপ্রবির ল্যাবে গত ৫ মাসের নমুনা পরীক্ষায় প্রতি ১০০ জনে ২৪ জন শনাক্ত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে গত ৫ মাসে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদেরসহ দশটি জেলার প্রায় ২২৬৭০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে যশোরের ১২,৭২৮টি, মাগুরার ৩,৩৯৩ টি,নড়াইলের ১,৫০২ টি,ঝিনাইদাহর ৮৬৬ টি,সাতক্ষীরার ১, ৯৪২ টি, খুলনার ১১১ টি, চুয়াডাঙ্গার ৪২২ টি, বাগেরহাটের ১,৩৬১ টি, মেহেরপুরের ৬৩ টি সহ কুষ্টিয়া জেলার ৯২ টি নমুনা ছিল। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ও করোনা পরীক্ষণ দলের সদস্যদের ১৯০ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষাকৃত নমুনাগুলোরবিস্তারিত পড়ুন
কলারোয়ার রাবেয়া খাতুনের আর কত বয়স হলে মিলবে বয়স্ক ভাতা?

রাবেয়া খাতুন, বয়স ৭৩ বছর। ছেলে সন্তান থেকেও নেই, নেই ভালোমতো থাকার কোনো জায়গাও। বয়সের ভারে নুইয়ে পড়েছেন। একা একা চলতে ফিরতে অনেক কষ্ট হয়। বেঁচে থাকতে যে মৌলিক চাহিদার প্রয়োজন তারও নূন্যতম পূরণ করতে পারছেন না তিনি। পাচ্ছেন না সরকারি কোনো সহায়তাও। জীবনের শেষ প্রান্তে এসে বিষন্নতায় ভুগছেন রাবেয়া খাতুন, কারণ চেষ্টা করেও পাচ্ছেন না বয়স্ক ভাতা। তাইতো তার একটাই প্রশ্ন আর কত বয়স হলে মিলবে আমার বয়স্ক ভাতা? সম্প্রতিবিস্তারিত পড়ুন
মহালয়া: মায়ের আগমনে করোনামুক্ত হোক ধরণী

করোনার কারণে এবার দুর্গাপূজার আনন্দ অনেকটা ফিকে হতে চলেছে। পূজার সেই চিরচেনা এলাহী কান্ড লুকিয়ে থাকবে অগোচরে। বাইরে ঘুরতে যাওয়া, নানা ধরনের আয়োজন সবকিছুতেই দুর্গোৎসবের চির পরিচিত আমেজ থাকছে না। মহালয়া থেকে শুরু করে শারদীয় এ উৎসবের সবক্ষেত্রেই থাকছে স্বাস্থ্যবিধির কড়া নির্দেশ। পঞ্জিকা অনুযায়ী, এবার মহালয়া হচ্ছে ১৭ সেপ্টেম্বর। সাধারণত মহাসপ্তমীর ঠিক সাতদিন আগে হয় মহালয়া কিন্তু পঞ্জিকার হিসাবে এবার আশ্বিন মাস ‘মল মাস’, মানে অশুভ মাস। সে কারণে এবার আশ্বিনেবিস্তারিত পড়ুন
প্রেমিকার পরিবারের হাতে মার খেল বাবা, প্রেমিকের আত্মহত্যা

মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ায় প্রেমিকের বাবাসহ পাঁচ জনকে পিটিয়ে আহত করেছে প্রেমিকার বাবাসহ পরিবারের লোকজন। এ অপমান সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে প্রেমিক রিয়াদ হোসেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পিতা সালাউদ্দিন মিয়া জানান, তার ছেলে রিয়াদ হোসেনের সাথে একই এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার মেয়ে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মেঘলা আক্তার এর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন মাসিক সভা অনুষ্ঠিত

কলারোয়ায় আইন-শৃঙ্খলা বিষয়কসহ বিভিন্ন মাসিক সভা অনুষ্ঠিত হযেছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে পরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা, পরিষদের মাসিক সভা ও এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আক্তার হোসেন, মহিলা ভাইসবিস্তারিত পড়ুন
করোনাকালীন সময়ে যশোর সেনানিবাসের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবেলায় সরকারী নির্দেশনা মোতাবেক দেশের প্রতিটি জেলায় নিজেদের জীবন বাজি রেখে জনস্বার্থে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় জনসমাগম ঠেঁকাতে আজ ১৫ সেপ্টেম্বর ২০২০ বৃহত্তর যশোর অঞ্চলে যশোর সেনানিবাসের দায়িত্বপূর্ণ দশটি জেলায় সেনাসদস্যরা তাদের নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক প্রচারণায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। মার্কেট/শপিংমল, হাট-বাজার ও সকল প্রকার জনসমাগম এলাকাসমূহে সামাজিক দূরত্ব ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।বিস্তারিত পড়ুন
১৪ সেপ্টেম্বর, ২০২০
কুষ্টিয়ার ভেড়ামারায় গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা প্রদান সেনাবাহিনীর

মহামারী করোনাকালীন এই কঠিন সময়ে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করণ ও প্রসূতি মায়েদের দূর্ভোগ কমানোর লক্ষ্যে মানবতার সেবায় নিজেদেরকে সম্পৃক্ত করে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া এর নির্দেশনায় বিশেষজ্ঞ চিকিৎসকদেরবিস্তারিত পড়ুন

