Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বেনাপোলে ট্রাকের ভেতর করে মাদক আনায় দু’টি ট্রাক সহ চালক আটক

যশোরের বেনাপোল বন্দরের রপ্তানী গেট এলাকায় মঙ্গলবার রাতে মাদকদ্রব্য নিয়ে আসায় দু’টি ট্রাক ও ট্রাক চালককে আটক করেছে বিজিবি। এসময় তাদের থেকে ১১ বোতল মদ, ৬ বোতল ফেনসিডিল, ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ট্রাকের ভেতর করে মাদকদ্রব্য বহনের দায়ে মাদারীপুর জেলার সদর থানার থানডলি এলাকার নুর হোসেনের ছেলে কবির হোসেন (৪৩) ও একই এলাকার সালামতের ছেলে কিবরিয়া (২৫) নামে দুজন ট্রাক চালককে আটক করে বিজিবি। বিজিবি জানায় ভারতে রপ্তানি পণ্যবিস্তারিত পড়ুন
করোনা মোকাবেলায় যশোর সেনানিবাসের জনসচেতনতা সৃষ্টি মূলক কার্যক্রম অব্যাহত

করোনা সংক্রমণ রোধে সাধারণ মানুষের জন্য গভীর আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী প্রধানের সার্বিক দিক নির্দেশনায় প্রতিনিয়ত করোনা হতে সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। সরকারী নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রীরা গণপরিবহনে চলাচল করছে কিনা তা তদারকি এবং নিয়মিত সচেতনতামূলক বক্তব্য প্রদানের পাশাপাশি দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রান বিতরণ, খাদ্য সংকট মোকাবেলায় বীজ বিতরণ, স্বাস্থ্য সুরক্ষাবিস্তারিত পড়ুন
যশোরে নীরা মনোনয়ন পাওয়ায় কেশবপুরে মহিলা আওয়ামীলীগের আনন্দ মিছিল

যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নূরজাহান ইসলাম নীরা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় কেশবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ ও উপজেলা যুব মহিলা লীগের উদ্যোগে মঙ্গলবার বিকালে শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে আনন্দ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল চত্ত্বরে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন কৃষকলীগের কমিটি গঠন

যশোরের কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার বিকেলে কলাগাছি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে আব্দুল হালিম খানকে সভাপতি ও পলাশ সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচন করে সুফলাকাটি ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠন করা হয়। উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমেশ দত্তের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,বিস্তারিত পড়ুন
যবিপ্রবি ছাত্রহলে একাধিকবার চুরি, দায় নিতে অস্বীকৃতি প্রশাসনের

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একমাত্র ছাত্র হল শহীদ মসিয়ূর রহমান হলে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। গতকাল ছাত্রহল থেকে কম্পিউটার চুরির অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং শহীদ মসিয়ূর রহমান হলের ৪১৪ নং কক্ষের আবাসিক শিক্ষার্থী আসিব হাসান। ইতিপূর্বেও করোনাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছোট-বড় মূল্যবান জিনিস চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী শিক্ষার্থী আসিব হাসান জানান, আমি গতকাল আনুমানিক দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ে আসি হল থেকে আমারবিস্তারিত পড়ুন
চারদিকে সবুজের সমারোহ
কলারোয়ায় আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

সাতক্ষীরার কলারোয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে এবার রোপা আমনের মাঠে মাঠে যেদিকেই চোখ যায় শুধু সবুজের সমাহার। রোপা আমন ফসলের মাঠ যেন সবুজ চাদরে পরিপূর্ণ। চারিদিকে এক নয়নাভিরাম দৃশ্য। কৃষকের মনে দিচ্ছে এক ভিন্ন আমেজ, মাঝে মধ্যে বৃষ্টিপাত হলেও আবহাওয়া অনুকুলে থাকায় কুশোডাঙ্গায় এবারও রোপা আমনের বাম্পার ফলন হবে বলে কৃষকরা আশা করছেন। কলারোয়া উপজেলা কৃষি কর্মকতারা জানান, কুশোডাঙ্গায় এবার ব্যাপক ভাবে রোপা আমন ধান চাষ করা হয়। এর মধ্যে স্বর্ণা-৫, রনজিত,বিস্তারিত পড়ুন
করোনা পরিস্থিতিতে যশোর অঞ্চলের মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করছেন যশোর সেনাসদস্যরা

করোনা যুদ্ধে বিপন্ন মানুষের ভেতর শক্তি ও সাহস জুগিয়ে সাধারণ মানুষের সুরক্ষার জন্য ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় বৃহত্তর যশোর অঞ্চলের বিভিন্ন জেলার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। পাশাপাশি গর্ভবতী নারীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। এছাড়াও নিয়মিত টহলের পাশাপাশি স্থানীয় বাজারগুলোতে মাইকিং এর মাধ্যমে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও জনসচেতনতা সৃষ্টি মূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রয়েছে। গণপরিবহনসহ অন্যান্যবিস্তারিত পড়ুন
ভোমরার সাবেক চেয়ারম্যানের বাড়ি থেকে ইয়াবা ও জিপ আটক

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলামের হাড়দ্দহ গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে বিজিবি ৪৯২ পিস ইয়াবা ও একটি নম্বারবিহীন জিপগাড়ি জব্দ করেছে। সোমবার বিকেলে বিজিবি এ অভিযান চালায়। এ সময় শহীদুল ইসলাম ও তার ভাই আসাদুল পালিয়ে যায়। বিজিবি’র ৩৩ ব্যাটালিয়নের পদ্মশাঁখরা ক্যাম্পের সুবেদার মহসিন আলী জানান, শহীদুল ইসলাম ও তার ভাই আসাদুলের বাড়িতে ভারত থেকে আনা বিপুল পরিমান মাদক মজুদ রাখা হয়েছে এমন খবরের ভিত্তিতে সোমবার বিকেল ৫টার দিকে ভোমরা,বিস্তারিত পড়ুন
কথা রাখলো না বেনাপোলের ওপারে ভারতীয় কাস্টমস!

বেনাপোল বন্দর দিয়ে রোববার (২০ আগস্ট) সকাল থেকে অন্যান্য পণ্যের স্বাভাবিক আমদানি-রফতানি বাণিজ্য শুরু হলেও বারবার প্রতিশ্রুতি দিয়েও আটকে পড়া পেঁয়াজের কোনো ট্রাক দেয়নি ভারতীয় কাস্টমস। নাটকীয়তায় সাতদিন ধরে এ পথে বন্ধ রয়েছে পেঁয়াজ আমদানি। এতে বন্দরে পচে নষ্ট হয়েছে ট্রাক ভর্তি পেঁয়াজ। বেনাপোল বন্দরের আমদানি-রফতানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক বলেন, আটকে থাকা পেঁয়াজ পচে নষ্ট হওয়ায় ইতোমধ্যে অনেক আমদানিকারকরা পেট্রাপোল বন্দর থেকে তাদের পেঁয়াজের ট্রাক বের করে স্থানীয় বাজারে সস্তায়বিস্তারিত পড়ুন
বাগআঁচড়ায় ফেনসিডিলসহ মোটরসাইকেল উদ্ধার

যশোরের শার্শার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ রবিবার ভোররাতে একটি এ্যাপাচি মোটরসাইকেলসহ ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। তবে এসময় কোন আসামি আটক হয়নি। বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন খবরের ভিত্তিতে রবিবার ভোররাতে টেংরা-বালুন্ডা সড়কের টেংরা চৌরাস্তার কাছে একটি মোটরসাইকেল বেরিকেড দিলে চালকসহ দু’জন গাড়ী ফেলে পালিয়ে যায়। পরে পাঁকা রাস্তার ওপর থেকে ১৬০ বোতল ফেন্সিডিল এবং আসামিদের ফেলে যাওয়া এ্যপাাচি মোটরসাইকেল (সাতক্ষীরা-ল-১১-৮৬৪৩), একটি মোবাইল ফোন ও স্যান্ডেল উদ্ধারবিস্তারিত পড়ুন

