রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে ট্রাকের ভেতর করে মাদক আনায় দু’টি ট্রাক সহ চালক আটক

যশোরের বেনাপোল বন্দরের রপ্তানী গেট এলাকায় মঙ্গলবার রাতে মাদকদ্রব্য নিয়ে আসায় দু’টি ট্রাক ও ট্রাক চালককে আটক করেছে বিজিবি। এসময় তাদের থেকে ১১ বোতল মদ, ৬ বোতল ফেনসিডিল, ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ট্রাকের ভেতর করে মাদকদ্রব্য বহনের দায়ে মাদারীপুর জেলার সদর থানার থানডলি এলাকার নুর হোসেনের ছেলে কবির হোসেন (৪৩) ও একই এলাকার সালামতের ছেলে কিবরিয়া (২৫) নামে দুজন ট্রাক চালককে আটক করে বিজিবি।

বিজিবি জানায় ভারতে রপ্তানি পণ্য নিয়ে যাওয়া ট্রাক দু’টি সেদেশে পণ্য খালাশের পর গাড়িতে করে মাদক নিয়ে আসে। রপ্তানি গেট এলাকায় ট্রাক দুটি তল্লাশি করা হয় এবং ১১ বোতল মদ, ৬ বোতল ফেনসিডিল ও ৭০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

এ সময় ঢাকা মেট্রো ট-২২-০৫ ৮৭ ও ঢাকা মেট্রো ট-২২-১৫৯০ ট্রাক দুটি ও চালক দু’জনকে আটক করা হয়।

বিজিবি আইসিপি সুবেদার আরশাফ আলী জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক