মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সোনার দাম আবার বেড়েছে

পরপর দুই দফা কমানোর পর আবার দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এবার ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়েছে। নতুন বাজার মূল্যে এক ভরি ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার টাকা। বুধবার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, সোনার নতুন দাম বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে বাজারে কার্যকর থেকে হবে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ১০বিস্তারিত পড়ুন

ফেসবুকের ভুয়া আইডি থেকে আপত্তিকর ছবি: তালায় যুবকের বখাটেপনায় অতিষ্ঠ ছাত্রীর আত্মহনন

ফেইসবুকে ভুয়া আইডি খুলে আপত্তিকর ছবি ও যুবকের বখাটেপনায় সাতক্ষীরার তালায় কিশোরী ছাত্রীর আত্মহননের ঘটনা ঘটেছে। আত্মহননকারী মেয়েটির নাম বিউটি মন্ডল। সে এবার মাধ্যমিক পরীক্ষায় পাস করে। অভিযুক্ত যুবক পলাতক রয়েছে। তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, উপজেলার খেশরা ইউনিয়নের নিতাই মন্ডলের মেয়ে বিউটি মন্ডল বুধবার দুপুরে ঘরের আড়ার সাথে গলায় ওড়না জড়িয়ে আত্মহননে প্রাণ দেয়। ওসি মেহেদী রাসেল জানান, সম্প্রতি নিতাই মন্ডল থানায় একটি অভিযোগ দিয়ে জানান, ‘নীল নদী বিউটি’বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি সীমান্তে ভারতীয় পাতার বিড়ি উদ্ধার

কলারোয়ার কেঁড়াগাছি সীমান্তে ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে ৩টার দিকে কেঁড়াগাছি তালসারি এলাকা থেকে তলুইগাছা বিজিবি নায়েক সুবেদার সবুরের নেতৃত্বে এক বস্তা ভারতীয় পাতারবিড়ি আটক করে। যার আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকা। তলুইগাছার বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার সবুর বলেন এই সময় কোন আসামী ধরা পরেনি।

আশাশুনিতে গর্ভবতী নারীদের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

সাতক্ষীরার আশাশুনিতে মুজিববর্ষ উপলক্ষে গর্ভবতী নারীদের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সেনাসদস্য। এরই ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরার গর্ভবতী নারীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। বুধবার (৯ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আশাশুনি সরকারি উচ্চ বিদ্যালয়ে ৫ জন সামরিক ও বেসামরিকবিস্তারিত পড়ুন

কেশবপুরে সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেকের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সাবেক সফল শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য মরহুম এ.এস.এইচ.কে সাদেক-এর ১৩ তম মৃত্যুবার্ষিকী বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে কোরআরখানি, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, দপ্তরবিস্তারিত পড়ুন

কেশবপুরে মৎস্য দপ্তরের আয়োজনে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

যশোরের কেশবপুর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে অভ্যান্তরীন জলাভূমি এবং প্লাবিত ধানক্ষেত, সরকারী প্রতিষ্ঠানিক ও প্লাবিত জলাশয়ে ৪ শত কেজি মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহার পরিচালনায় বুধবার সকালে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও পলাশ মল্লিক,বিস্তারিত পড়ুন

বন্যাদূর্গত এলাকার গর্ভবতী মায়েদের জন্য

সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে সাতক্ষীরা বিসিডিএস’র ঔষধ প্রদান

‘করোনা সতর্কতায় মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর সেনানিবাসের উদ্যোগে মেডিকেল ক্যাম্পে বিসিডিএস সাতক্ষীরা’র পক্ষ থেকে বন্যাদূর্গত এলাকার গর্ভবতী মায়েদের জন্য চিকিৎসা ক্যাম্পের জন্য ঔষধ প্রদান করে সহযোগিতা করেছে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখা। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা বিসিডিএস ভবন কার্যালয়ে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ মো. দ্বীন আলী তিন কাটুন ঔষধ বাংলাদেশ সেনাবাহিনীবিস্তারিত পড়ুন

ফেসবুকে বাংলাদেশ অংশ দেখতে বাংলাদেশি নিয়োগ

ফেসবুকে বাংলাদেশ অংশ দেখতে বাংলাদেশি নিয়োগ করা হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশ বিষয়ক একজন কর্মকর্তা নিয়োগ দিয়েছে। নবনিযুক্ত এই কর্মকর্তার নাম সাবহানাজ রশীদ দিয়া। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সোমবার (৭ সেপ্টেম্বর) ফেসবুকের আঞ্চলিক সদর দপ্তর সিঙ্গাপুরের সঙ্গে অনলাইনে বৈঠক করেন। ওই বৈঠকে সাবহানাজ রশীদ উপস্থিত ছিলেন। বৈঠকে সাবহানাজ রশীদকে বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা হিসেবে ফেসবুক কর্তৃপক্ষ মন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয় সূত্র বলছে, দিয়া বাংলাভাষী। বাংলাদেশ বিষয়ক যেকোনো বিষয়েবিস্তারিত পড়ুন

সুন্দরবনে কাঁকড়া-মাছ আহরণে রেকর্ড সংখ্যক জেলের প্রবেশ

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বিভিন্ন নদী খালে দীর্ঘ ৬৫ দিন জেলেদের মাছ-কাঁকড়া আহরণ বন্ধ থাকার পর গত পহেলা সেপ্টেম্বর হতে পুনরায় বন বিভাগের পক্ষ হতে অনুমতি প্রদান শুরু হয়েছে। এতে করে সুন্দরবন উপকূলীয় পেশাদার জেলেরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বানের ¯্রােতের মত সুন্দরবনে প্রবেশ শুরু করে। সুন্দরবনে পুনরায় মাছ-কাঁকড়া আহরণ শুরু করতে পেরে জেলে পরিবারের মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হয়েছে। জেলেদের সাথে কথা বলে জানাযায়। বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা (এসও)বিস্তারিত পড়ুন

যৌন উত্তেজক সিরাপের সয়লাব, গোয়েন্দাদের অভিযান

যৌন উত্তেজক সিরাপের সয়লাব, গোয়েন্দাদের অভিযান পাবনায় অননুমোদিত নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে একটি কারখানাকে ১০ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা (এনএসআই)। সোমবার ( ৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এনএসআই এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সদর উপজেলার জালালপুরে ‘এম এস ফুড এন্ড বেভারেজ’ নামক কারখানায় এক যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে সাড়ে ৮৯ লাখ টাকা মূল্যমানের অবৈধ যৌন উত্তেজকবিস্তারিত পড়ুন