Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আরও বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

বিশ্বব্যাপী মহামারি করোনার কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এই নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। এর আগে, মঙ্গলবার স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নীতিমালা বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এছাড়া, এ বছর কেন্দ্রীয়ভাবে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলেও জানানো হয়েছে। স্ব স্ব স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন
দেশে সাড়ে ৭ হাজার নারী এইডস আক্রান্ত

লাদেশে ১৯৮৯ সালে এইচআইভি ভাইরাস সনাক্ত হওয়ার পর থেকে ২০১৯ সাল পর্যন্ত সারা দেশে ৭ হাজার ৩৭৪ জন নারী এইচআইভি পজিটিভ হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১ হাজার ২৪২ জন। শুধু ২০১৯ সালেই মারা গেছেন ১৭০ জন। এছাড়া ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশে আসা রোহিঙ্গাদের মধ্যে ১০৫ জন এইচআইভি পজিটিভ রয়েছেন। বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশে ‘এইডস’ এর বর্তমান পরিস্থিতি, যৌনকর্মীদের সাথে এর সম্পর্ক এবং এইডস প্রতিরোধে করণীয় শীর্ষক এক অ্যাডভোকেসী সভায় এবিস্তারিত পড়ুন
ফেসবুকের নতুন ডিজাইন নিয়ে ‘ক্ষোভ’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সম্প্রতি নতুন ডিজাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নতুন ডিজাইনের মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবহারকারীরা। অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন এ ডিজাইন নিয়ে। ব্যবহারকারীদের মতে, ফেসবুকের নতুন ডিজাইনে যারাই কাজ করেছেন তাদেরকে চাকরিচ্যুত করা উচিত। নতুন এ ডিজাইনকে ‘কুৎসিত’ বলে দাবি করেছেন কিছু ব্যবহারকারীরা। ফেসবুকের নতুন ডিজাইনে ওয়েবসাইটের ওপরে এতদিনের পরিচিত নীল রঙয়ের বারটি সাদা করেছে। বারের অংশেই থাকবে হালকা ধূসর রঙে নিউজ ফিড,বিস্তারিত পড়ুন
দেশে ফের করোনার তাণ্ডব, একদিনে ৫৪ জনের মৃত্যু

দেশে করোনায় এ মাসের সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৮২ জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২৫১৯ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ২ হাজার ১৪৭ জন। বুধবার (২৬ আগস্ট) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,বিস্তারিত পড়ুন
একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফল অনুযায়ী, এবার প্রায় ১২ লাখ শিক্ষার্থী কলেজে ভর্তি হতে পারবে। এদের মধ্যে ঢাকা বোর্ডের আওতায় বিভিন্ন কলেজে দুই লাখ ৮৮ হাজার ২৯৮ জন রয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে কলেজে ভর্তি হতে সারাদেশে মোট ১৩ লাখ ৪২ হাজার ৬৯৩ জন আবেদন করেছিল। তাদের মধ্যে ভর্তির জন্য মনোনীত হয়েছে ১২ লাখ ৭৭ হাজারবিস্তারিত পড়ুন
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সি আর দত্তের মৃত্যুতে লুৎফুল্লাহ এমপি’র শোক

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব:) চিত্তরঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর ৮ মাস। মেজর জেনারেল সি আর দত্তের মৃত্যু সংবাদে গভীর শোক প্রকাশ করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ। একইসাথে তিনি শোক সন্ত্বপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, ফ্লোরিডায় বয়েন্টনবিচ বেথেস্ডা সাউথ হাসপাতালের হসপিস কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন মেজর জেনারেল সি আর দত্ত। সেখানে চিকিৎসাধীনবিস্তারিত পড়ুন
যে উপায়ে বাড়াবেন হজমশক্তি

সুস্থতার জন্য হজমশক্তি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটি বাধাগ্রস্ত হলে বা কোন ধরনের সমস্যা দেখা দিলে পুরো দেহই স্থবির হয়ে পড়তে পারে। সব মানুষের হজমশক্তি এক ধরনের হয় না। একই ধরনের খাবার অনেকে হজম করতে পারে আবার অনেকে পারেন না। অনেক সময় দেখা যায় যে একই রকম খাবার খেয়েও একজন মোটা হয় কিন্তু আরেক জন হয় না। পুষ্টিবিদদের মতে, একটা খাবারের সঙ্গে আরেকটা খাবার মিলে শোষণ প্রক্রিয়া সম্পন্ন হয়। এটি বাধাগ্রস্ত হলেবিস্তারিত পড়ুন
তালায় বিয়ের দাবীতে ভাগ্নের বাড়িতে মামীর অবস্থান! থানায় অভিযোগ

পরকীয়ার জেরে ভাগ্নে রিপন মোড়লের বাড়িতে বিয়ের দাবীতে মামীর অনশনের খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে তালা ও কলারোয়া দুই উপজেলার মধ্যবর্তী কাটাখালি গ্রামে। ২১ জুলাই রাতে স্বামী গফুর মল্লিক (৪৫)কে ঘুমের ওষুধ খাইয়ে পরকীয়া প্রেমিক ভাগ্নে রিপনের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় মামী। ঘটনাটি আচ করতে পেরে স্ত্রীর দেওয়া ওষুধ না খেয়ে মুখের মধ্যে জিহ্বার তলায় রেখে ঘুমের ভান ঘরে শুয়ে ছিলেন। খবর পেয়ে তথ্য সংগ্রহের জন্য সাংবাদিকরা রিপন মল্লিকের বাড়িতেবিস্তারিত পড়ুন
নড়াইলে জাতীয় শোক দিবস পালিত

জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত দিন শোকাবহ আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫- এর কালিমালিপ্ত রক্তঝরা এ দিনেই জাতি হারিয়েছে তার গর্ব ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি ১৫ আগস্টে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জাতীয় শোক দিবস পালিত হয় নড়াইলের লোহাগড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা ।। বৃক্ষরোপণ

কালিগঞ্জে বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ও তার সহযোগী সংগঠন ইউনিয়ন ছাত্রলীগের সহযোগিতায় দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, কালোব্যাজ ধারণ, শোক র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, কাঙ্গালী ভোজ, বৃক্ষরোপনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিনম্র শ্রদ্ধার সাথে পালন করা হয়। শনিবার সকালে শোক র্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রধান সড়কবিস্তারিত পড়ুন

