সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেসবুকের নতুন ডিজাইন নিয়ে ‘ক্ষোভ’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সম্প্রতি নতুন ডিজাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নতুন ডিজাইনের মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবহারকারীরা। অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন এ ডিজাইন নিয়ে।

ব্যবহারকারীদের মতে, ফেসবুকের নতুন ডিজাইনে যারাই কাজ করেছেন তাদেরকে চাকরিচ্যুত করা উচিত। নতুন এ ডিজাইনকে ‘কুৎসিত’ বলে দাবি করেছেন কিছু ব্যবহারকারীরা।
ফেসবুকের নতুন ডিজাইনে ওয়েবসাইটের ওপরে এতদিনের পরিচিত নীল রঙয়ের বারটি সাদা করেছে। বারের অংশেই থাকবে হালকা ধূসর রঙে নিউজ ফিড, মেসেঞ্জার, নোটিফিকেশন, ওয়াচ, মার্কেটপ্লেস এবং গ্রুপ আইকন। আবার সেখানের লোগোতেও এসেছে পরিবর্তন।

সেপ্টেম্বরের শুরু থেকে সব গ্রাহককে নতুন ডিজাইন ব্যবহারে বাধ্য করবে ফেসবুক। তার আগ পর্যন্ত পুরানো ডিজাইনে ফিরে যাওয়ার জন্য সুযোগ রেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
একটি পপ-আপ নোটিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারী ফেসবুকের নতুন সংস্করণ ব্যবহার করতে পারছেন। এই নতুন সংস্করণে টেক্সটগুলো আগের থেকে আরও বড় ও পরিষ্কার দেখাচ্ছে। সেখানে দুই ধরনের মুড রাখা হয়েছে। লাইট মুডের পাশাপাশি ডার্ক মুডও ব্যবহারের সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা।
পপ-আপের একটি নোটিফিকেশনে ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ব্যবহারকারীদের আরও উন্নত অভিজ্ঞতা দিতে ক্লাসিক সংস্করণকে বিদায় দিচ্ছে তারা। নতুন সংস্করণে ফেসবুক দ্রুত লোড হবে বলেও জানাচ্ছে তারা। এছাড়া ডার্ক মুড ব্যবহারের একটি সুযোগ থাকবে, যার ফলে ব্যবহারকারীর চোখের ওপর চাপ কম পড়বে।

একই রকম সংবাদ সমূহ

এক মিনিটের স্ক্যানে এআই বলে দিচ্ছে শরীরের রোগ : হংকংভিত্তিক গবেষণা

রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই শরীরে বাসা বাঁধছে নানা অসংক্রামক রোগ। ডায়াবেটিস,বিস্তারিত পড়ুন

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

  • ২০ দেশের অংশগ্রহণে রাজধানীতে আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু
  • টিন সার্টিফিকেট আছে, রিটার্ন দেননি? ৫ হাজার টাকা জরিমানা নিয়ে যে বার্তা এলো
  • ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন
  • পর্যটকশূন্য সাজেক থমথমে, চলছে না যানবাহন
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • অনলাইনে নতুন স্ক্যাম, ৫ ভুলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট
  • এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি