শনিবার, জুন ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

করোনায় সাধারণ মানুষকে নিরাপদ রাখতে কাজ করছে যশোর সেনানিবাস

করোনার আতঙ্ক কাটিয়ে সাধারণ মানুষকে নিরাপদ রাখতে নিজেদের জীবন উৎস্বর্গ করার মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাসদস্যরা। এরই ধারাবাহিকতায় করোনা মোকাবেলায় সরকারের নেওয়া পদক্ষেপসমূহ বেগবান এবং কার্যকরী করার লক্ষ্যে সেনাসদস্যরা জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে যশোর সেনানিবাসের তত্ত্বাবধানে দায়িত্বপূর্ণ ১০টি জেলায় মেডিক্যাল ক্যাম্প স্থাপনের মাধ্যমে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে করোনাকালীন সময়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন সেনা সদস্যরা। এছাড়াবিস্তারিত পড়ুন

নড়াইলে বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে এমপি মাশরাফীর মতবিনিময়!!

প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান হিসেবে নড়াইলকে গড়ে তোলার অঙ্গিকার নিয়ে “ভিন্নমত ভিন্নপথ, সবাই মিলে এক হাত” স্লোগানকে ধারণ করে নড়াইলের প্রায় ৪০ টি পেশায় নিয়োজিত পেশাজীবিদের সাথে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার সরাসরি প্রশ্নোত্তর ও উত্তর প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে মাননীয় সাংসদ সকলের প্রশ্ন শোনেন ও সরাসরি প্রশ্নের উত্তর দেন। এমন অনুষ্ঠান আয়োজনের কারণ উল্লেখ করে শুভেচ্ছা বক্তব্যেবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটায় বাস ও মটরসাইকেল সংঘর্ষে আহত – ৩

পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মটরসাইকেল আরাহী গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। আহতরা হল থানার নগরঘাটা গ্রামের রফিকুল শেখের ছেলে রায়হান শেখ (২৪), একই এলাকার আমিরুল শেখের ছেলে ইমরান হোসেন (১৮) ও আবুল হোসেন মোড়লের ছেলে নাইম হোসেন(১৫)। প্রত্যক্ষদর্শী ও পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, রবিবার (২ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে ৩ জন মটর সাইকেল যোগে ঈদে ঘুরাঘুরির জন্য কেশবপুরে উদ্দেশ্যে যাচ্ছিল। এরপর তারা পথিমধ্যেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

কলারোয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। পৌরসভা ও ১২টি ইউনিয়নের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলা পরিষদ কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়, সকাল সাড়ে ৭টায় থানা জামে মসজিদ, উপজেলা জামে মসজিদ, বাসস্ট্যান্ড মসজিদ, শ্রীপতিপুর ধাবকপাড়া ঈদগাহ ৮টায় তুলসীডাঙ্গা জামে মসজিদ, খাসপুর ঈদগাহ, আলাইপুর খানপাড়া ঈদগাহ, কুশোডাঙ্গা ঈদগাহ, কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদে সাড়ে ৮টায়, দমদম ঈদগাহে সাড়ে ৮টায়,বিস্তারিত পড়ুন

গ্যাস্ট্রিক আলসার কে চিরতরে বিদায় করার উপায়

গ্যাস্ট্রিক আলসার কে চিরতরে বিদায় করার উপায় গ্যাস্ট্রিক আলসার, এই রোগটির সাথে সবাই খুব সুপরিচিত। আর এটি ডাক্তারি ভাষায় বলে পেপটিক আলসার ডিজিজ কিংবা গ্যাস্ট্রিক আলসার ডিজিজ বলা হয়। তবে সাধারন মানুষের কাছে এই রোগটি গ্যাস্ট্রিকের ব্যাথা, গ্যাসের ব্যাথা, পেটের আলসার, খাদ্যনালীর ঘা ইত্যাদি নামে পরিচিত। গ্যাস্ট্রিক আলসার রোগটি অগোছালো জীবন-যাপন, অনিয়মিত খাবার গ্রহণ, খাবার বাছাইয়ে অসতর্কতা ও অজ্ঞতা এ রোগের পিছনে বড় কারন। গ্যাস্ট্রিক আলসার রোগের লক্ষণ ১. বুক জ্বালাপোড়াবিস্তারিত পড়ুন

এবার গরুর, মহিষ ও ছাগল কোরবানি দিয়েছেন মোস্তাফিজ

এবারের ঈদে হাত গুটিয়ে বসে নেই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ঈদুল আজহায় একটি গরুর সঙ্গে একটি মহিষ ও দুটি ছাগল কোরবানি দিয়েছেন। করোনাকালে এত আয়োজনের উদ্দেশ্য একটিই- আশেপাশের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া। কোরবানির আনুষ্ঠানিকতার আগে সকাল ৭টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া পূর্বপাড়া জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন মোস্তাফিজ। এর পর কোরবানি শেষে এলাকার দরিদ্র-অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দিয়েছেন কোরবানির মাংস। পালন করা একটি মহিষও কোরবানিবিস্তারিত পড়ুন

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দু’জনের মৃত্যু

জর ও শাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে তারা মারা যান। মৃত ব্যক্তিরা হলেন, তালা উপজেলার শারসা গ্রামের অনিলকৃষ্ণ দাসের ছেলে রাধাপদ দাস (৫৫) ও একই উপজেলার নওয়াপাড়া গ্রামের ওজিহার সরদারের স্ত্রী আরিফা খাতুন (৩৫)। মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মানস কুমার মন্ডল জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে গতকাল ৩১ জুলাই শুক্রবার দুপুরে মেডিকেল কলেজবিস্তারিত পড়ুন

দেবহাটায় ১৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সাতক্ষীরার দেবহাটাতে অভিযান চালিয়ে ১৩ বোতল ফেন্সিডিলসহ মো. রইয়া হোসেন (২৩) ও বিল্লাল সরদার (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রইয়া হোসেন দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়ার শুকুর আলী মোড়লের ছেলে এবং অপর বিল্লাল হোসেন বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার মালিয়া রাজপুর গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে। বৃহষ্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এসআই হানিফ, এএসআই রশিদুল ও এএসআই হুমায়ুনসহ সঙ্গীয়বিস্তারিত পড়ুন

ভিডিও

কলারোয়া উপজেলা বাসির জন্য ইউএনও মৌসুমি জেরীন কান্তার ঈদের শুভেচ্ছা

আসছে ঈদ-উল-আযহা উপলক্ষে সাতক্ষীরা, কলারোয়া তথা দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমি জেরীন কান্তা। শুক্রবার (৩১ জুলাই) কলারোয়া নিউজকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, সাতক্ষীরার কলারোয়া তথা সমগ্র পৃথিবীর ইসলাম ধর্মালম্বী ভাইদের ঘরে ঘরে আনন্দের বার্তা বয়ে আনুক। বছরের প্রতিটি দিনই যেন হয় ঈদের ন্যায় আনন্দময়। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা’য় নিজ নিজ অবস্থানে থেকেই স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎযাপন করার আহবান জানান তিনি। তিনি আরও বলেন, আমি সকলকেবিস্তারিত পড়ুন

মঠবাড়িয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যা

মঠবাড়িয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ জুলাই) সকালে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ৩ জনের মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন-ধানিসাফা গ্রামের মৃত. রতনের পুত্র আয়নাল (৩৫), আয়নালের স্ত্রী খুকুমনি (২৫) ও তাদের একমাত্র মেয়ে আশফিয়া (৩)। তারা নিজ এলাকার একটি ভাড়া বাড়িতে ৫/৬ মাস ধরে বসবাস করে আসছিলেন। আয়নাল হক ব্রুনাই প্রবাসী ছিলেন। দেশে ফিরে অটো রিক্সা (মিশুক) চালাতেন তিনি।বিস্তারিত পড়ুন