শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মঠবাড়িয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যা

মঠবাড়িয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ জুলাই) সকালে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ৩ জনের মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-ধানিসাফা গ্রামের মৃত. রতনের পুত্র আয়নাল (৩৫), আয়নালের স্ত্রী খুকুমনি (২৫) ও তাদের একমাত্র মেয়ে আশফিয়া (৩)। তারা নিজ এলাকার একটি ভাড়া বাড়িতে ৫/৬ মাস ধরে বসবাস করে আসছিলেন।

আয়নাল হক ব্রুনাই প্রবাসী ছিলেন। দেশে ফিরে অটো রিক্সা (মিশুক) চালাতেন তিনি। অটোগাড়ি রাখার সুবিধার্থে পৈতৃক বাড়ির কাছাকাছি ভাড়া বাড়িতে থাকতেন বলে জানান আয়নালের বোন দুলিয়া।

আয়নালের ভাতিজি মহিমা শুক্রবার সকাল ৭ টার দিকে ওই ভাড়া বাড়িতে এসে ঘরের ভিতর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে স্হানীয়রা এসে পুলিশে খবর দেন।

সরেজমিনে দেখা যায়, ঘরের পিছনে সিঁধ কাটা রয়েছে।তবে সিঁধেল দিয়ে লোক যাতায়তের কোন চিহ্ন বা প্রমান মেলেনি। স্বামী-স্ত্রীর মরদেহ পিছনে হাত বাধা অবস্হায় ঝুলানো ছিল। আসবাব পত্র ও বিছানা এলোমেলো। সবারই ধারনা এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।

সংবাদ পেয়ে পিরোজপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের এসপি মো. শেখ জাহিদুল ইসলাম, র্যাব-৮ এর এএসপি মো. মাইদুল ইসলাম, পিরোজপুর সদরের অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ, মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, বরিশাল ক্রাইম সিনের সিআইডি ইন্সপেক্টর মো. মামুন, পিরোজপুর সি আই ডি ইন্সপেক্টর রতন কৃষ্ণ রায় চৌধুরী, পিরোজপুর ডিবি ইন্সপেক্টর কেএম মিজানুল হক ঘটনাস্হল পরিদর্শন করেছেন।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, ধানিসাফা এলাকার একটি বসত ঘরে একই পরিবারের ৩ জনের মরদেহ পাওয়া গেছে। এটি পরিকল্পিত হত্যাকান্ড বলে মনে হচ্ছে। তদন্ত চলমান আছে সংশ্লিষ্টতার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের অংশগ্রহণে খুলনায় তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ

মানবাধিকার, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে তরুণদের সচেতনতা বাড়াতে খুলনায় অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ

বাংলাদেশে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়ে তুলতে এগ্রোইকোলজি চর্চা বাড়ানোর পাশাপাশি কৃষক হিসেবে নারীরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা