Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
স্বদেশ’র আয়োজনে সাতক্ষীরা মানবাধিকার নারী পরিষদ সদস্যদের ওরিয়েন্টেশন

স্বদেশ সংস্থার বাস্তবায়নে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সহযোগিতায় দাতা সংস্থা জি এফ এ কনসালটিং গ্রুপ জিএমবি এইচ এর আর্থিক সহায়তায় নাগরিকতা প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরাতে ‘‘জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে নারী, পুরুষ ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির’’ লক্ষে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৪ আগষ্ট,২০২৫ তারিখ রবিবার সকাল সাড়ে নয়টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরী হলরুমে মানবাধিকার নারী পরিষদ সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বদেশবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইয়াহিয়া ইকবালের অবসরজনিত বিদায় সংবর্ধনা

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ইয়াহিয়া ইকবাল এর অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে বিদ্যালয়ের আয়োজনে উক্ত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের বিদায়ী সিনিয়র শিক্ষক ইয়াহিয়া ইকবাল, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (প্রভাতি) মোঃ সিরাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন
কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও

কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর রহমান ওরফে তপু অনুপম দাসের স্ত্রী এক সন্তানের জননী নিপা দাস (২১)কে নিয়ে চম্পট দিয়েছে বলে এলাকায় গুণজন উঠছে। এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের আওয়ামীলীগ নেতা মৃত আবুল হোসেন শেখের ছোট ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর রহমান ওরফে তপু দির্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী গ্রাম বুরুলি দাস পাড়ায় অবাদে চলাচল করার সুবাদে অরুণ দাসের ছেলে বউ এর সাথে প্রেমের সম্পর্ক গড়েবিস্তারিত পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত করেছেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার (২৪ আগস্ট) বিকালে সাক্ষাতকালে তারা দুই দেশের মধ্যে পুরনো সম্পর্ক পুনরুজ্জীবিত করা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে যুব সংযোগ বৃদ্ধি, সংযোগ বৃদ্ধি এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো আলোচনায় উঠে আসে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইউনূস ও ইসহাক অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী এবং আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনাগুলো নিয়েও আলোচনা করেন। ইসহাক দার প্রধান উপদেষ্টার জন্যবিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজার বাসায় পাক উপ-প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানস্থ বাসভবন ফিরোজায় গিয়ে তার খোঁজখবর নিলেন বাংলাদেশে সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান ইসহাক দার। এর আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে খালেদা জিয়ার বাসায় প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানবিস্তারিত পড়ুন
অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৯৭১ সালের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হয়ে গেছে-পাকিস্তানের এমন দাবি নাকচ করেছে বাংলাদেশ সরকার। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার রোববার (২৪ আগষ্ট) ঢাকায় গণমাধ্যমের কাছে ১৯৭১ সালের অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা দুই বার হয়েছে-এমন দাবি করেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে দ্বিপক্ষীয় আলোচনার পর মধ্যাহ্নভোজের আগে সাংবাদিকদের এ কথা বলেন পাকিস্তানের মন্ত্রী। পাকিস্তানের মন্ত্রীর এ দাবির সঙ্গে একমত পোষণ করেন কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রবিস্তারিত পড়ুন
বাসায় গিয়ে জামায়াত আমিরের খোঁজ নিলেন পাক পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসায় গেছেন। এসময় তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষ থেকে আমিরের সুস্বাস্থ্য কামনা করে শুভেচ্ছা বিনিময় করেছেন। রোববার (২৪ আগস্ট) ইসহাক দার জামায়াতের আমিরের বাসভবন পরিদর্শনে যান। বিষয়টি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছে। পোস্টে বলা হয়েছে, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসভবন পরিদর্শন করেছেন, যিনিবিস্তারিত পড়ুন
১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারাই এখন ধাক্কা দেয় : রুমিন

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘গত ১৫ বছর বিএনপির যে নেতাকর্মীদের জন্য লড়াই করলাম, তারাই এখন আমাকে ধাক্কা দেয়’। এরপরই তার মুখ ফসকে বের হয়, ‘ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই’। রোববার (২৪ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে রুমিন এ কথা বলেন। সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণে ইসিতে এদিন দাবি-আপত্তির শুনানিতে অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে যিনি আছেন তিনিবিস্তারিত পড়ুন
বৃষ্টির মাঝেও থেমে নেই কলারোয়া বাজারের পানি নিস্কাশন ব্যবস্থার সংস্কার কাজ

জাহাঙ্গীর হোসেন : দিনভর টানা বর্ষণ উপেক্ষা করে কলারোয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম এর নির্দেশনায় কলারোয়া বাজারের পানি নিস্কাশন ব্যবস্থার সংস্কার কাজ দ্রুতগতিতে চলমান রয়েছে। বাজারের প্রাণকেন্দ্র চৌরাস্তা সহ অনেক জায়গায় দীর্ঘদিন ধরে জমে থাকা পলি ও ময়লায় ড্রেনগুলো কার্যত অকার্যকর হয়ে পড়েছিল। পৌর প্রশাসন ও বাজার ব্যবসায়ী সমিতির যৌথ তত্ত্বাবধানে বৃহস্পতিবার (২১ আগস্ট) দিনব্যাপী বাজারের বিভিন্ন স্থানে ড্রেন পরিষ্কার, পাইপ স্থাপন এবং পলি ও আবর্জনাবিস্তারিত পড়ুন
তালায় বিট পুলিশিং সমাবেশ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে তালা সদর ইউনিয়নের শেখের হাট বাজারে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দিন। সমাবেশটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন

