Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি – ২০২৫’ এর প্রচারণা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন : শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজিত দেশব্যাপী প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি – ২০২৫’ উপলক্ষে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষক ও আইসিটি) রিপনবিস্তারিত পড়ুন
শ্যামনগরে নারীর অধিকার ও জলবায়ুর পরিবতর্নের প্রভাব মোকাবিলায় গণসমাবেশ

শাহ জাহান আলী মিটন : নারীর অবৈতনিক গৃহস্থালি কাজের মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান , জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বাল্যবিবাহ বন্ধের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে এক ব্যতিক্রমী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এবং এ্যাম্বাসি অব সুইডেনের সহায়তায় বেসরকারি সংস্থা ‘লিডার্স’ এই সমাবেশের আয়োজন করে। ‘কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচী– সিআরইএ প্রকল্পের অধীনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (২৫ আগস্ট) সকালে শ্যামনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত এইবিস্তারিত পড়ুন
কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৫ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: জহুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি বলেন, গ্রাম আদালত কার্যক্রম আরো গতিশীল ওবিস্তারিত পড়ুন
উপকূলীয় ইউনিয়ন প্রতাপনগরে মরুময়তা রোধে হাজার বৃক্ষচারা রোপণ কর্মসূচি

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার সর্বশেষ উপকূলীয় ইউনিয়ন প্রতাপনগর ইউনিয়নে জলবায়ু পরিবর্তন জনিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় মরুময়তা রোধে এক হাজার বৃক্ষচারা রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। যার মূল উদ্দেশ্য হলো প্রাকৃতিক প্রতিরোধ বলয় গড়ে তোলা, পরিবেশগত ভারসাম্য রক্ষা করা এবং স্থানীয় জনগণকে জলবায়ু অভিযোজন সক্ষমতায় আরও শক্তিশালী করে তোলা। সানোফি ফাউন্ডেশনের অর্থায়নে, অ্যাকশন এগেইনস্ট হাঙ্গারের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের উদ্যোগে রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫’ উদ্বোধন করা হয়।বিস্তারিত পড়ুন
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আ. লীগের হামলা ও ভাঙচুর

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের ভেতর অবস্থান করছেন এমন সন্দেহে সেখানে বিক্ষোভ করে হামলা চালিয়ে ভাঙচুর করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (২৫ আগস্ট) মেক্সিকো বাংলাদেশী রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করেন। মুশফিকুল ফজল আনসারী লিখেন, নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে আজ আওয়ামী লীগ সমর্থিত কতিপয় দুষ্কৃতিকারীরা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি। তিনি বলেন, আমিবিস্তারিত পড়ুন
সরকারের হাতে ফিরল ৭৩৯ ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা

‘ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২’ এর ১১ ধারায় সরকারকে ওষুধের মূল্য নিয়ন্ত্রণের যে ক্ষমতা দেওয়া হয়েছিল, তা বহাল রেখেছেন হাইকোর্ট। এতে করে ৭৩৯টি ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা ফিরেছে সরকারের হাতে। সোমবার (২৫ আগস্ট) এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এই রায়ের ফলে দেশের অধিকাংশ ওষুধের দাম নির্ধারণের এখতিয়ার উৎপাদনকারীদের পরিবর্তে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে ফিরল। মানবাধিকারবিস্তারিত পড়ুন
একসঙ্গে ১৮৯ বিচারক বদলি

সরকার একযোগে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ সমপর্যায়ের মোট ১৮৯ জন বিচারককে বদলি করেছে। সোমবার (২৫ আগস্ট) পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। বদলিকৃত বিচারকদের মধ্যে ৫৩ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৪০ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ৯৬ জন সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ সমপর্যায়ের কর্মকর্তা রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত বিচারকদের আগামী ৩বিস্তারিত পড়ুন
হাসিনার সহযোগিতায় ছাড়া পেলেন কলকাতায় আটক বাহার ও মেয়ে সুচনা!

সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তাঁর মেয়ে, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে আটকের এক রাত পর ছেড়ে দিয়েছে ভারতের কলকাতা পুলিশ। সূত্র জানায়, গত শনিবার রাতে কলকাতার রাজারহাট থানা পুলিশ তাঁদের আটক করে। পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং শেখ হাসিনার সহযোগিতায় তাঁরা মুক্তি পান। কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি বাহার ও তাঁর মেয়ে দেশে অবস্থানকালে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন এবংবিস্তারিত পড়ুন
যানজট মোকাবেলায় হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ! সাতক্ষীরা শহর এখন যানজটের শহর

আব্দুর রহিম : সাতক্ষীরা শহর এখন যানজটের শহর প্রতিনিয়ত তীব্র যানজটের কবলে পড়তে হচ্ছে শহর বাসীর। রবিবার ( ২৪ আগস্ট) সকাল ১১ টায় শহর ব্যাপী তীব্র যানজট লক্ষ্য করা যায়। নিউমার্কেট মোড় এলাকাসহ শহরের বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট মোকাবেলা করতে রীতিমত হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ সদস্যরা। প্রতিদিনের মতো সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট লক্ষ্য করা যায়। সাতক্ষীরা নিউমার্কেট মোড়ে, এটাগাছা হাটের মোড়, শহরের তুফান কোম্পানির মোড়, রাধানগর কেষ্ট ময়রাবিস্তারিত পড়ুন
“সততা স্টোর শিক্ষার্থীদের সততা চর্চায় ও দুর্নীতি প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখবে”

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার সকল উপজেলাধীন নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সততা স্টোরের অনুকূলে দুর্নীতি দমন কমিশন খুলনার পক্ষ থেকে বরাদ্দকৃত অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় শহরের লেকভিউ কনফারেন্স রুমে সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার অর্থায়নে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাতক্ষীরা জেলা সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ অর্থ বিতরণ করেন জেলাবিস্তারিত পড়ুন

