শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় জামায়াতের নির্বাচনী অফিস উদ্বোধন, যুবদলের ৬ নেতাকর্মীর যোগদান

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। এতে ০৮ নং ওয়ার্ড থেকে যুবদলের ছয়জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৪টায় নবী সানার মার্কেটে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের নমিনী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি জামায়াতের আগামী দিনের রাজনৈতিক কর্মপন্থা, সংগঠনের লক্ষ্য ও আদর্শবিস্তারিত পড়ুন

স্বদেশ’র আয়োজনে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

স্বদেশ সংস্থার বাস্তবায়নে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সহযোগিতায় দাতা সংস্থা জি এফ এ কনসালটিং গ্রুপ জিএমবি এইচ এর আর্থিক সহায়তায় নাগরিকতা প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরাতে ‘‘জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়েং নিতে নারী, পুরুষ ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির’’ লক্ষে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২১ আগষ্ট,২০২৫ তারিখ বুধবার বিকাল ৪টার সময় সাতক্ষীরা সদরের ১নং বাাঁশদহা ইউনিয়নের ৭ নং ওয়াড মেম্বর মোছাঃ ছাবিনা ইয়াছমিন এর উপস্থিতিতে ইউনিয়ন পরিষদবিস্তারিত পড়ুন

শার্শায় চুরি-ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসি রবিউলের

বেনাপোল প্রতিনিধি : চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মব সৃষ্টি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম। বৃহস্পতিবার দুপুর ১ টার সময় নাভারণ বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “চাঁদাবাজি একটি সামাজিক ব্যাধি। চুরি, ছিনতাই, মাদক বা সন্ত্রাস—যেই করুক না কেন, কোনো ছাড় দেয়া হবে না। এমনকি যদি আমার থানার কোনো সদস্য এসব অপরাধে জড়িত থাকে, তাহলেও জানালে তার বিরুদ্ধেওবিস্তারিত পড়ুন

শার্শায় আলু চাষে উদ্বুদ্ধকরণ সভা

বেনাপোল প্রতিনিধি : শার্শায় নেদারল্যান্ডস এর বিশ্ব বিক্ষাত আলুর বীজ কোম্পানী ড্যানিসপো হল্যান্ড এর ডায়মন্ট রোমান্টিকা ও মারিনেল্লা জাতের বীজ আলু চাষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়েছে। শার্শা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলি শাহীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, শার্শা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুলবিস্তারিত পড়ুন

বল্লিতে বিএনপি নেতা কর্মির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে প্রতিবাদ সভা ও মিছিল

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বল্লি মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী শ্লীতাহানির প্রতিবাদ করায় মিথ্যা মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা ইসলাম কবিরাজ জামিনে মুক্তি বল্লি মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা প্রতিবাদ করায় তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়। ঐ মামলায় গ্রেপ্তার হওয়ার পর বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলখানা থেকে জামিনে মুক্তি পান বিএনপি নেতা ইসলাম কবিরাজ। জেলখানা থেকে বের হওয়ার সাথে সাথে ইসলাম কবিরাজকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কালেক্টরেট স্কুলে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টায় প্রতিষ্ঠানের হলরুমে সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ অনুষ্ঠানটি আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোস্তাক আহমেদ । বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক। সভাপতির বক্তব্যেবিস্তারিত পড়ুন

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনার আয়োজনে এবং তালা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অচিন্ত্য কুমার সাহারবিস্তারিত পড়ুন

পরীক্ষার হলে অসুস্থ হয়ে সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্রীর মৃত্যু

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরা সরকারি কলেজে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে এসে শরিফা আক্তার লিপি (২২) নামে এক ছাত্রী মারা গেছেন। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের (শিক্ষাবর্ষ: ২০২১-২২) শিক্ষার্থী ছিলেন।বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পরীক্ষা শুরুর মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শরিফা। এ সময় তার মুখ দিয়ে গাঢ় পদার্থ বের হতে থাকে। পরে সহপাঠী ও শিক্ষকরা দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।চিকিৎসকরা প্রাথমিকভাবেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও নারীর সহিংসতা প্রতিরোধে বার্ষিক সংলাপ

শাহ জাহান আলী মিটন : সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও নারীর সহিংসতা প্রতিরোধে বার্ষিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে লিডার্স এর আয়োজনে, মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও এম্বাসী অব সুইডেন এর সহযোগিতায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারী ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) এর আওতায় “জলবায়ু পরিবর্তনের প্রভাব ও নারীর সহিংসতা প্রতিরোধে করণীয়” শীর্ষক বার্ষিক সংলাপ অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবিরের শহীদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট

মুহাম্মদ হাফিজ : সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হলো জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। খেলায় মুখোমুখি হয় প্রাণিবিদ্যা বিভাগ ও হিসাববিজ্ঞান বিভাগ। ৬০ মিনিটের নিয়মিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ট্রাইব্রেকারে হিসাববিজ্ঞান বিভাগ ৩-১ গোলে বিজয়ী হয়। প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রশিবিরের কার্যক্রমের প্রশংসা করেন এবং আরও সুন্দর প্রোগ্রাম আয়োজনের আহ্বান জানান। প্রধান আলোচক মুহা. আল মামুন স্বাধীনতার জন্য জীবন বাজি রাখা ছাত্রজনতার ত্যাগবিস্তারিত পড়ুন