মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার হাজী নাছির উদ্দিন কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

কলারোয়ার হাজী নাছির উদ্দিন কলেজে দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন-অত্র কলেজের সম্মানিত সভাপতি সালাহউদ্দিন পারভেজ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কলেজ অধ্যক্ষ শফিউর রহমান, সহকারী অধ্যাপক হারুন-অর-রশিদ, আব্দুল আলিম, আবুল বাসার, মো: আল মামুন, উম্মেকুলছুম, মশিউর রহমান, গভর্নিং বডির সদস্য আল ফাতাহ মোঃ নাছিমুদ্দীন ফারুকী, মোঃ আফিলউদ্দীন, সাইফুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

দুই দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য ও বিতর্কসহ নানা রকম শিক্ষামূলক ও বিনোদনধর্মী কার্যক্রম অনুষ্ঠিত হবে। কলেজের শিক্ষার্থীরা দলগত ও ব্যক্তিগতভাবে এসব ইভেন্টে অংশগ্রহণ করবে।

অনুষ্ঠানে সভাপতি সালাহউদ্দিন পারভেজ বলেন, “শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চা মেধা, মনন ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-প্রভাষক মোঃ মোহাসিন রেজা ও সুরাইয়া ইয়াসমিন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন