Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কালিগঞ্জে ডাকাতির ঘটনায় শ্যামনগরের মক্ষীরানি মাছুরা কারাগারে

গাজী হাবিব : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের মধুসূদন কর্মকারের বাড়িতে ডাকাতির ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে মাছুরা বেগম(২৭) নামের এক মক্ষীরানিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মাছুরা বেগম শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের আবু বক্কর গাজীর মেয়ে ও একই এলাকার আব্দুস সোবহানের স্ত্রী। আটকের সময় তার পাঁচ বছর বয়সী মেয়ে নেহা আক্তার তুষ্টিও সঙ্গে ছিল। দায়িত্বশীল সূত্রে জানা যায়, সদর উপজেলার পুরাতন সাতক্ষীরাস্থ জামায়াত অফিসেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থান ক্যালেন্ডারের উদ্বোধন

রুহুল কুদ্দুস : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি সম্মিলিত জুলাই গণঅভ্যুত্থান ক্যালেন্ডারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(১১ই জুলাই) বেলা ১২ টায় শহীদ আসিফ চত্বরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে জুলাই গণঅভ্যুত্থান ক্যালেন্ডার প্রদানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক আহ্বায়ক আরাফাত হোসেন, সদস্য সচিব সুহাইল মাহদীন, মুখপাত্র মোহিনী তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব ওমর তাসনিম রাহাত, আহত সদস্য আলিফ আরেফিন, মোঃবিস্তারিত পড়ুন
মৃত্যুর ৭ দিন পর প্রবাসী রনির মরদেহ বাড়িতে’ পারিবারিক কবরস্থানে দাফন

শাহারুল ইসলাম রাজ : মৃত্যুর ৭ দিন পর মালয়েশিয়া থেকে নিজ জন্মভূমিতে পৌঁছালো যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের ফরহাদ আহম্মেদ রনি (৩০) এর মরদেহ।চিরনিদ্রায় শায়িত হলেন নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে। শুক্রবার দিবাগত রাত ১২ টা ৫৫ মিনিটে মালয়েশিয়া থেকে একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রনির মরদেহের কফিন পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে ভোর ৫ টার সময় স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করেন। এসময় একটি ৩৫ হাজার টাকার চেক প্রদান করেন প্রবাসীবিস্তারিত পড়ুন
তালায় ভয়াবহ ভাঙন ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণে কাজ শুরু

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের কপোতাক্ষ নদের পাশ দিয়ে শাহজাতপুর-মাহমুদকাটি-কপিলমুনি পর্যন্ত বেড়িবাঁধ রক্ষায় স্থানীয়রা নিজেদের অর্থায়নে উদ্যোগ নিয়েছেন। শুক্রবার (১১ জুলাই) সকালে মাহমুদকাটি খেয়াঘাটে যাওয়া মূল রাস্তাটি নিচু হওয়ায় এলাকাবাসী প্রায় আধা কিলোমিটার রাস্তা উঁচু করার কাজ শুরু করেন। মাদিয়া বিল ও খোল বিল পরিচালনা কমিটি এবং স্থানীয় জমির মালিকদের আর্থিক ও শ্রমিক সহযোগিতায় এই বাঁধটিকে টেকসই করে গড়ে তোলার চেষ্টা চলছে। স্থানীয়দের মতে, এই রাস্তাটি এবংবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় কর্তব্যরত অবস্থায় এসআই সাইদুজ্জামানের মৃত্যু

আব্দুর রহমান: সাতক্ষীরায় দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মোঃ সাইদুজ্জামান (৪৮), একজন কর্মরত পুলিশ কর্মকর্তা মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানা গেছে, তিনি সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা পুলিশ ফাঁড়িতে এসআই (নিরস্ত্র) পদে কর্মরত ছিলেন। ১০ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে রাতে সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কাটিয়া লস্কারপাড়া এলাকায় অবস্থান করছিলেন। রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে হঠাৎ করে তিনি বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবেবিস্তারিত পড়ুন
ভারি বর্ষণে পানি নিষ্কাশনের অভাবে ডুবতে বসেছে বেনাপোল স্থলবন্দর

বেনাপোল প্রতিনিধি : জলবদ্ধতায় বেনাপোল স্থলবন্দরে অনেক স্থানে হাটু পানি জমায় মারাত্বক ভাবে ব্যহত হচ্ছে পণ্য খালাস প্রক্রিয়া। যানবাহন ও নিরাপত্তাকর্মীদের চলাচলে অনুপযোগী হয়ে পড়ায় ইতিমধ্যে পণ্যবাহী ট্রাক প্রবেশের কেয়কটি গেট বন্ধ করেছে বন্দর কর্তৃপক্ষ। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই বন্দরে হাটু পানিতে কয়েক বছর ধরে এ দূর্ভোগ হলেও নজর নাই বন্দর কর্তৃপক্ষের। তবে বন্দর কর্তৃপক্ষ বলছেন, রেল কর্তৃপক্ষ কালভাট না রেখে মাটি ভরাট করায় পানি নিষ্কাসনে বাধা গ্রস্থবিস্তারিত পড়ুন
শ্যামনগরের মানিকখালী-রমজাননগর সড়কের কালভার্টে বেহাল দশা, চলাচলে ঝুঁকি

এবিএম কাইয়ুম রাজ : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের মানিকখালী-রমজাননগর মেইন সড়কে হারু গায়েনের বাড়ির সংলগ্ন কালভার্টটির উপরে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা বিরাজ করছে। প্রতিদিন শত শত শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা বাইসাইকেল, মোটরসাইকেল, ভ্যান ও ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে কালভার্টটির ওপর অংশ ভেঙে পড়া অবস্থায় রয়েছে। কখনও কখনও অস্থায়ীভাবে সংস্কার করা হলেও তা স্থায়ী হয় না। বর্তমানে বর্ষা মৌসুমে বিলে পানি নিষ্কাশনেরবিস্তারিত পড়ুন
সুধীজনদের সাথে তালায় নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালায় সুধীজনদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে তালা উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন তালা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক দীপা রানী সরকার। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন তালা থানার অফিসার ইনচার্জ মো. মাইনউদ্দিন, পাটকেলঘাটা থানারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ জুলাই) সকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য যুগ্মসচিব আ ন ম নাজিম উদ্দিন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সাতক্ষীরার নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত। বিশেষ অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ব্র্যাকের উদ্যোগে ৫শ শতাধিক মানুষের ফ্রি চুক্ষ চিকিৎসা ক্যাম্প

সাতক্ষীরা প্রতিনিধিঃ কলারোয়ায় ৫শ শতাধিক অসহায় মানুষের মাঝে ফ্রি চুক্ষ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর আয়োজনে কলারোয়া কাজীরহাট ব্র্যাক আঞ্চলিক অফিসে ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ হাফিজুর রহমান। সাতক্ষীরা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স আঞ্চলিক ব্যবস্থাপক অরুণ কুমার সাহা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ব্র্যাকে’র জেলা সমন্বয়ক আশরাফুল মাশরুদ,কাজীরহাট এলাকা ব্যবস্থাপক শেখ দারাদুল ইসলাম,কাজীরহাট শাখার শাখা ব্যবস্থাপক হেলেনা ফেরদৌস,খুলনা বিএনএসবি চুক্ষ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা.বিস্তারিত পড়ুন

