সোমবার, জুন ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তালায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ

তালা প্রতিনিধি : সমবায় অধিদপ্তর, ঢাকা কর্তৃক বাস্তবায়নাধীন ‘দুগ্ধ ঘাটতি উপজেলা দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় সাতক্ষীরা তালায় চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের আওতায় গঠিত সালতা প্রাথমিক দুগ্ধ সমবায় সমিতির ৫০ জন সদস্যকে গরু কেনা ও লালন-পালনের জন্য প্রতি সদস্যকে ২ লাখ টাকা করে চেক প্রদান করা হয়। মঙ্গলবার (১ ৫জুলাই) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তালা উপজেলাবিস্তারিত পড়ুন

তৃতীয় মাত্রা’র সম্পাদকের সুস্থতা কামনা সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: দেশের জনপ্রিয় ও পাঠক নন্দিত দৈনিক তৃতীয় মাত্রা এর সম্পাদক রবীন সিদ্দিকী সম্প্রতি মারাত্মক অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আশু শারিরীক সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দীন,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নব্বই দশকের ছাত্রদল নেতাদের আসন্ন মিলনমেলার উদযাপন কমিটি গঠন

কামরুল হাসান: কলারোয়ায় নব্বই দশকের ছাত্র সংসদ ও ছাত্রদলের সাবেক ও বর্তমানদের (১৯৯০-২০২৪) এক মিলনমেলা উদযাপনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিএনপির প্রকাশনা সম্পাদক, তালা-কলারোয়ার সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিব। জাঁকজমকপূর্ণ এ মিলনমেলা উদযাপনে প্রস্তুতির অংশ হিসাবে একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে। উদযাপন কমিটির আহবায়ক, সদস্য সচিব ও সমন্বয়ক হয়েছেন- এম এ রব শাহিন, আসাদুজ্জামান আসাদবিস্তারিত পড়ুন

শার্শায় পূর্ব শত্রতার জেরে গৃহবধূকে পিটিয়ে যখম

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় পূর্ব শত্রতার জেরে তিষা আক্তার রুমা (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে যখম করেছে প্রতিবেশিরা। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে শার্শা উপজেলার সীমান্তবর্তী দাদখালী গ্রামে। আহত গৃহবধূ ঐ গ্রামের মফিজুর রহমানের স্ত্রী। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে। জানা যায়, শার্শা উপজেলার সীমান্তবর্তী দাদখালী গ্রামে মফিজুর রহমানের প্রতিবেশি মানিখার হোসেন এর সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে রোববার দুপুরেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২৮ মাদ্রাসার ২৫টিতেই নেই জিপিএ-৫

নিজস্ব প্রতিনিধি: এবারের দাখিল পরীক্ষার ফলাফলে কলারোয়া উপজেলার ২৮ মাদ্রাসার ২৫ টিতেই নেই জিপিএ-৫ । গোটা উপজেলার মধ্যে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৪ জন। অপরদিকে নামমাত্র এক অঙ্কের সংখ্যার পরীক্ষার্থী রয়েছে ৫ মাদ্রাসায়। সূত্রমতে, উপজেলার ২৮টি মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৪১ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয়েছে ৫০২ জন। অনুপস্থিত ৩৯ জন। মাদ্রাসা প্রতি গড় পরীক্ষার্থী ছিল ১৭.৯২। সবচেয়ে অবাক হওয়ার মতো বিষয় হলো, দাখিল পরীক্ষায় নামমাত্র পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে ৫টিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও অপরাধ নিয়ন্ত্রণে করণীয় ঠিক করতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সভায় সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলেন, “অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। সবার সম্মিলিত প্রচেষ্টায়ই জেলাকে নিরাপদ রাখা সম্ভব।” সভায় সম্পত্তিবিস্তারিত পড়ুন

অতি বর্ষণে সাতক্ষীরায় বেড়েছে সবজির দাম, নাভিশ্বাস ক্রেতাদের

গাজী হাবিব, সাতক্ষীরা: অতি বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় সাতক্ষীরায় বর্ষাকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। যার প্রভাব পড়েছে বাজারে। তবে সরবরাহ কিছুটা থাকলেও কয়েকদিনের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। এর মধ্যে কাঁচা মরিচের দাম বেড়েছে দ্বিগুণ। সরেজমিনে রবিবার (১৩ জুলাই) সকালে সাতক্ষীরার কদমতলা বাজার ও সুলতানপুর বড়বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে প্রকারভেদে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা থেকে ২৩০ টাকা কেজি। এক সপ্তাহ আগে যারবিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরের ২ শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের দুই শ্রমিক (১১৫৫ ও ১১৫৯) ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) বেলা ১১ টায় নির্বাচন কমিশনারের অস্থায়ী কার্যালয়ে দুই প্রধান নির্বাচন কমিশনার চেয়ারম্যান আব্দুর রউফ ও ইসরাইল গাজীর উপস্থিতিতে তফসিল ঘোষণা করেন সহকারী নির্বাচন কমিশনার আবু মুছা। ঘোষিত তফসিলে জানানো হয়, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন(রেজি: ১১৫৫) ও ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন( রেজি: ১১৫৯) এর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীবিস্তারিত পড়ুন

দেবহাটায় অসহায়দেরকে ভ্যান ও টিন বিতরনসহ অনুদান প্রদান

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। শুক্রবার ১১জুলাই বিকাল সাড়ে ৪টায় শুরুতে জেলা প্রশাসক ১০জন অসহায় ও গরীব মানুষকে ভ্যান বিতরন করেন। পরে গৃহহীন ১৫টি পরিবারকে গৃহ নির্মানের জন্য ১বান করে টিন ও বান প্রতি ৩ হাজার টাকার চেক বিতরন করেন। এসময় জেলা প্রশাসকের সাথে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। এরপরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিসের আয়োজনে সমবায়বিস্তারিত পড়ুন

নিজের ভাগ্য পরিবর্তনে নিজেকে কাজ করতে হবে : ডিসি মোস্তাক আহমেদ

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় দুগ্ধ ঘাটতি সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পে চেক বিতরণ অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেছেন, নিজের ভাগ্য পরিবর্তন করতে হলে নিজেকে কাজ করতে হবে। কেউ কারোর ভাগ্য পরিবর্তন করে দিতে পারে না যতক্ষন না সে নিজে চেষ্টা করে। এজন্য নিজেকে সৎ হতে হবে। এক একটি পরিবার যদি অর্থনৈতিক ভাবে পরিবর্তন হয়ে যায় তাহলে ওই গ্রাম বদলে যাবে। এভাবে এতদিন দেশ পরিবর্তস সম্ভব। আজ অনেকে চেষ্টার মাধ্যমে নিজেরবিস্তারিত পড়ুন