বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সাংবাদিক সম্মেলন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরার তালা উপজেলার পাখিমারা বিলে বাস্তবায়িত জোয়ার-ভাটা তথা টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণ প্রাপ্তির দাবীতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় পাখিমারা টিআরএম বিল কমিটি কর্তৃক আয়োজিত আঃ সালাম গণগ্রন্থাগার হল রুমে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রীমন্তকাটি গ্রামের গোলদার আশরাফুল হক। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, কপোতাক্ষ অববাহিকার জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে সরকার কর্তৃক তালাবিস্তারিত পড়ুন

দেবহাটায় পুুুজা উৎযাপন কমিটির প্রস্তুতি সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সকল মন্দির কমিটির নেতৃবৃন্দর সাথে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে বক্তব্য দেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.শরিফুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য মহিউদ্দীন সিদ্দিকী, জেলা জামায়াতের সহ- সেক্রেটারী মাহাবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুকবিস্তারিত পড়ুন

ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করল বাংলাদেশ

কাতারের সার্বভৌম ভূখণ্ডে ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই হামলাকে শুধু কাতারের ওপরই নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর মর্যাদার প্রতি এক অবমাননাকর আক্রমণ বলে অভিহিত করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত এক জরুরি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ অভিমত ব্যক্ত করেন। তিনি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অটল সমর্থন পুনর্ব্যক্ত করার পাশাপাশি ইসরায়েলকে এই আগ্রাসনের জন্য জবাবদিহির আওতায় আনা এবং অবিলম্বেবিস্তারিত পড়ুন

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০.৮৯ বিলিয়ন ডলার

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামান্য বেড়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে এ অংক দাঁড়ায় ২৫ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে। গত রোববার রিজার্ভ ছিল ৩০ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। তখন বিপিএম-৬ পদ্ধতির হিসাবে রিজার্ভ ছিল ২৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহীবিস্তারিত পড়ুন

ট্রাইব্যুনালের বিচারকাজে আমরা সন্তুষ্ট : নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এখন পর্যন্ত ট্রাইব্যুনালের বিচারকাজ নিয়ে আমরা সন্তুষ্ট। অর্থাৎ রায়ের দিকে দ্রুততম সময়ে যাবে। তবে বাকি সব মামলাও যেন যথাযথ গুরুত্বের সঙ্গে এগিয়ে চলে। এজন্য যেন নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের সঙ্গে মিলে সমন্বিত রোডম্যাপ ঘোষণা করে সরকার। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে তিনি এবিস্তারিত পড়ুন

সফল ওপেন হার্ট সার্জারি শেষে হাসপাতাল ছেড়েছেন জামায়াত নেতা মুহাদ্দিস রবিউল বাশার

দেবহাটা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সাতক্ষীরা জেলা শাখার সাবেক আমীর, খুলনা বিভাগীয় টিম সদস্য ও কেন্দ্রীয় মজলিস শূরার সম্মানিত সদস্য, সাতক্ষীরার প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি মুহাদ্দিস রবিউল বাশার হাফিজাহুল্লাহ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সফল ওপেন হার্ট সার্জারির পর সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল ত্যাগ করেছেন। গত ৮ সেপ্টেম্বর তাঁর জটিল হৃদযন্ত্রের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। দীর্ঘ দশদিনের নিবিড় চিকিৎসা ও পর্যবেক্ষণের পর চিকিৎসকদের ছাড়পত্রে আজ তিনি হাসপাতাল থেকে রিলিজ নেন। চিকিৎসকদেরবিস্তারিত পড়ুন

ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ৩৭ প্রতিষ্ঠানকে ভারতে এক হাজার দুইশত মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, আজ মঙ্গলবার থেকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত ভারতে এই পরিমাণ ইলিশ রপ্তানি করা যাবে। ইলিশ রপ্তানির ক্ষেত্রে সরকার কিছু শর্ত আরোপ করেছে। শর্তাবলীর মধ্যে রয়েছে- * রপ্তানি নীতি ২০২৪-২৭ এর বিধি-বিধান অনুসরণ করতেবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক নিন্দা উপেক্ষা করে গাজায় ইসরায়েলের স্থল অভিযান জোরদার

ইসরায়েলি সেনারা রাতারাতি গাজা শহরে অভিযান শুরু করেছে। তারা বলছে, এটি তাদের অভিযানের প্রধান ধাপ। চলমান আন্তর্জাতিক নিন্দা এবং হামাসের হাতে আটক জিম্মিদের পরিবারের সমালোচনা সত্ত্বেও গাজা সিটিতে তীব্র স্থল আক্রমণ শুরু করেছে ইসরায়েল। গাজা শহরে মঙ্গলবার পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর: রয়টার্স মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ইসরায়েলি সেনারা অভিযান শুরু করার পর ইসরায়েলি সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, এটি গাজা সিটিতে তাদের স্থল অভিযানের মূল ধাপ। ইসরায়েলেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে পানিতে ডুবে শিশুর মৃ*ত্যু

কলারোয়ার কেঁড়াগাছি‌তে পানিতে ডুবে‌‌ দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে কেঁড়াগাছি গ্রামের ইকরাম খাঁর শিশু পুত্র ইরফান খাঁ অসাবধানতা বশত বাড়ির পাশে ডোবায় পড়ে মৃত্যু হয়। স্থানীয়রা জানান- শিশুটি পিতা গোসলের জন্য বাড়ির বাইরে গেলে অজান্তে শিশুও বাইরে চলে আসে। পরে তার পিতা গোসলের জন্য ছেলেকে খুঁজতে থাকে।‌ অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে রান্না ঘরের পাশে একটি‌ ডোবায় নেমে খোঁজার সময় শিশুটি মৃত অবস্থায় উদ্ধার করে। এ খবরেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মহিলা দলের কার্যক্রম গতিশীল করতে সভা অনুষ্ঠিত

কামরুল হাসান : কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের নির্দেশনায় কলারোয়ায় মহিলা দলের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জয়নগর ইউনিয়ন পরিষদে সাতক্ষীরা জেলা বিএনপির সদস‍্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লার নেতৃত্বে ১ নং জয়নগর ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এম এ রব শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা:বিস্তারিত পড়ুন