Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
প্রধানমন্ত্রী তারেক রহমানকে জামায়াতের ইফতারের দাওয়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া হয়েছে দাওয়াত। আগামী ২৮ ফেব্রুয়ারি (শনিবার) অনুষ্ঠিতব্য এই ইফতারের অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য আজ বুধবার সকালে সচিবালয়ে যান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৫টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আমাদের ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। উনি (প্রধানমন্ত্রী) দাওয়াত খুব আন্তরিকতার সঙ্গেই কবুল করেছেন।
স্থগিত থাকা প্রাথমিকের বৃত্তি পরীক্ষা এপ্রিলে

গত বছরের স্থগিত থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী এপ্রিল মাসে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের পর জানান তিনি এ তথ্য। শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮০ শতাংশ এবং বেসরকারিতে ২০ শতাংশ বৃত্তি দেওয়া হবে। মামলা-সংক্রান্ত কারণে গত বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা হয়নি বলেও জানান মন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, এপ্রিলে কোরবানিবিস্তারিত পড়ুন
পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবর জিয়ারত জামায়াত আমিরের

রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বনানি কবরস্থানে প্রবেশ করেন। এসময় তার সঙ্গে দলের অন্য নেতাকর্মীরাও ছিলেন। এর আগে, সকালে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান,বিস্তারিত পড়ুন
জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে ইসির আলোচনা সভা

আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা করবে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এই আলোচনা সভা। ইসি’র জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠান সূচি থেকে জানা গেছে, জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষ্যে আগামী ১৭ ফাল্গুন, ২ মার্চ (সোমবার) সকাল ১১টায় নির্বাচন ভবনের অডিটরিয়ামে (বেইজমেন্ট-২) অনুষ্ঠিত হবে আলোচনা সভা। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘ভোটারদের শক্তি গণতন্ত্রের মুক্তি’। আলোচনা সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরবিস্তারিত পড়ুন
যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা চালু হলে রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হবে: মুহাদ্দিস আব্দুল খালেক এমপি

দুর্নীতি, দুঃশাসন, টেন্ডার ও চাঁদাবাজমুক্ত সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়তে হলে যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা রাষ্ট্রে চালু করার আহবান জানিয়েছেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেন, সুদ ভিত্তিক অর্থনীতির কারণেই আমাদের জাতীয় অর্থনীতি আজ বিপর্যস্ত। এতে পুঁজিপতির পুঁজি বাড়ছে; দরিদ্ররা হয়ে পড়ছেন আরো হতদরিদ্র। দুর্নীতিও বাড়ছে অপ্রতিরোধ্য গতিতে। তাই দেশের অর্থনৈতিক সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে এনে দেশকে দুর্নীতি ও বেকারত্বমুক্ত করতে যাকাত ও কর্জে হাসানাভিত্তিক ইসলামী অর্থনীতি চালুর কোনবিস্তারিত পড়ুন
ধুলিহরে চুরির মালামাল সহ দুই চোর আটক

ধুলিহরে চুরির মালামাল সহ দুই চোর আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর রাতে কোমরপুর দক্ষিণ পাড়া থেকে চুরির মালামাল সহ হাতেনাতে ধরে গনধোলাই দিয়েছে স্থানীয় জনতা। আটককৃত দুই চোর হলো কোমরপুর গ্রামের আবুল হোসেন এর পুত্র নাজমুল(৪৬) ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের এরশাদ আলীর পুত্র আব্দুল্লাহ(৩৮)। কোমরপুর গ্রামের বাসিন্দা শহিদুল সরদার বলেন, বিগত কয়েক দিন যাবত কোমরপুর গ্রামের বিভিন্ন স্থানে চুরি সংঘটিত হচ্ছে আমি সহ আরো কয়েক জন দেখতে পায়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ভাই বউ ও ছোট ভাইকে হত্যা চেষ্টা মামলায় বড় ভাইকে ১ বছরের সাজা

ছোট ভাই এর বউ ও ছোট ভাইকে হত্যা চেষ্টা মামলায় বড় ভাইকে ১ বছরের সাজা। মামলা সুত্রে জানাযায় সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের আকবর আলীর বড় পুত্র আবু বক্কার ছোট ভাইদের ভিটা বাড়ি থেকে উচ্ছেদ করে ভিটা বাড়ির জমি জবরদখল করে নেই। এতে বাধা প্রদান করেন অন্যান্য ছোট ভায়েরা, সেই হিংসার বসবতি হয়ে আবু বক্কর তার ছোট ভাই বউ আনোয়ারা খাতুন ও সহোদর ভাই আবু সাঈদকে লোহার রড দিয়ে মারধর করে।বিস্তারিত পড়ুন
কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির সভাপতির ইন্তেকাল

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক মেম্বর বাগাডাঙ্গা গ্রামের মজিবুর রহমান ( ৬৫)ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (২৪শে ফেব্রুয়ারি) সকালে বুকে ব্যাথা অনুভব করলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, চিকিৎসারত অবস্থায় বিকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের মেজ পুত্র মালয়েশিয়া প্রবাসী সে বুধবার দেশে ফিরবে,তারপর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফনবিস্তারিত পড়ুন
৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে আসামি করা হয়েছে হাজার হাজার: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে অনেক সুবিধাবাদী মামলা করে আসামি করা হয়েছে হাজার হাজার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন তিনি এসব কথা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাঁচ আগস্টের পর এমন অনেক মামলা হয়েছে যেখানে শত শত, হাজার হাজার আসামি করা হয়েছে হয়রানির উদ্দেশ্যে। এমন কিছু মামলা নজরে এসেছে আমাদের। কিছু সুবিধাবাদী শ্রেণি এ ধরনের মামলা করেছে। এগুলো যাচাই-বাছাই করে আমরা শনাক্তবিস্তারিত পড়ুন
নিজেকে ‘নির্দোষ’ দাবি করে আইনি পদক্ষেপের কথা জানালেন মেহজাবীন

সম্প্রতি বেশ কিছু ঘটনার জেরে মিডিয়া অঙ্গনে বেশ সমালোচিত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মুখ খুললেন তিনি এবার বিষয়য়টি নিয়ে। বিশেষ করে ‘বিমানবন্দরে অবৈধ পণ্য’সহ আটক হওয়ার খবরকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করেন তিনি। তার কথায়, সাম্প্রতিক যে ঘটনাটি নিয়ে আমাকে উদ্দেশ্য করে মানহানিকর প্রচার চালানো হয়েছে, সে বিষয়ে আমিবিস্তারিত পড়ুন

