Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ঝিকরগাছায় অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকারক রং দিয়ে তৈরি হচ্ছে কেক

অস্বাস্থ্যকর পরিবেশ ও নিষিদ্ধ কাপড়ের রং দিয়ে তৈরি হচ্ছে শিশুদের বাহারি বাহারি জন্মদিনের কেক ও বিভিন্ন বেকারি খাদ্যপণ্য। যা খেয়ে প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছে ছোট বড় সব বয়সের মানুষ। ক্ষতি হচ্ছে হার্ট, বাল্ব, কিডনিসহ মানব দেহের অমূল্য সম্পদ। আর স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন ঐ অঞ্চলের হাজারো মানুষ। এতো সব অনিয়মের পরও চুপচাপ চেয়ারে বসে আছেন কর্তাবাবুরা। ‘এক কথায় বলা যায় রক্ষক করবেন রক্ষা’ কিন্তু ঝিকরগাছা সে নিয়ম সম্পূর্ণ উল্টো। নেই নিয়মিত সঠিকবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা শফিউল আলম মিলন আহত

রাজনৈতিক বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলায় কালিগঞ্জ উপজেলা ছাত্রলের যুগ্ম আহবায়ক মোঃ শফিউল আলম মিলন (৩৬) কে আহত করা হয়েছে। আহত ছাত্রদল নেতা শফিউল আলম মিলন কালিগঞ্জ উপজেলার পশ্চিম নারায়নপুর গ্রামের এন্তাজ আলী গাজীর ছেলে। গত ০৩ মার্চ মঙ্গলবার রাত ১০ টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহত শফিউল আলম মিলন বাদি হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় এজাহার দাখিল করেছেন বলে জানাগেছে। এজাহারবিস্তারিত পড়ুন
তালায় প্রতিবেশী যুবকের বিরুদ্ধে দুই শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলায় একটি গ্রামে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। বুধবার দিবাগত রাতে ওই যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে ভুক্তভোগী এক শিশুর পরিবার। জানা গেছে, প্রতিবেশী দুই শিশুকে ভুলিয়ে-ভালিয়ে বাড়ির ছাদে নিয়ে গিয়ে যৌনাঙ্গে হাত দেওয়া, পায়ুপথে যৌনাচারসহ ধর্ষণের চেষ্টা করেছেন ওই যুবক। ভুক্তভোগী এক শিশুর মা বলেন, প্রায় এক সপ্তাহ আগে তার সন্তানের ওপরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সাংবাদিকদের সাথে নবনির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময়

নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কর্মপরিষদের নির্বাহী সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেছেন, আমরা সকল ধর্ম-বর্ণের মানুষকে সাথে নিয়ে উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে যাবো। দুর্নীতি-অনিয়ম রোধের পাশাপাশি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তুলবো। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, সত্য ঘটনা অবশ্যই লিখবেন। অধিক নিশ্চিত হওয়ার জন্য ঘটনস্থল পরিদর্শন করে সত্য ঘটনা তুলে ধরবেন। আপনাদের মাধ্যমে আমরাও সত্য ঘটনা জানতে চাই। তিনি বলেন, আমার চলারবিস্তারিত পড়ুন
শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে শোক ও শঙ্কা

সাতক্ষীরার কালিগঞ্জে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বামী-সন্তান নিয়ে সাজানো ছোট্ট সংসারটি মুহূর্তেই পরিণত হয়েছে অশ্রুসিক্ত নীরবতায়। আর এই মৃত্যুর পর সবচেয়ে অসহায় হয়ে পড়েছে ছয় বছর ও আড়াই বছর বয়সী দুই শিশুর ভবিষ্যৎ। মৃত গৃহবধূ সুলতা সরদার (২৭) শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের সুবল বৈদ্যের একমাত্র কন্যা। তার বিয়ে হয়েছিল কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মলেঙ্গা গ্রামের মৎস্যচাষী শশাঙ্ক সরদারের সঙ্গে। তাদের সংসারে ছিলবিস্তারিত পড়ুন
প্রবাহ সম্পাদকের সুস্থতা কামনায় কলারোয়া প্রেস ক্লাবের বিবৃতি

দৈনিক প্রবাহ সম্পাদক আশরাফ-উল-হক হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন কলারোয়া প্রেস ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ। বিবৃতিদাতারা হলেন: কলারোয়া প্রেস ক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সদস্য প্রবীণ সাংবাদিক আনোয়ার হোসেন, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আব্দুর রহমান, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, আতাউর রহমান, সাইফুল্লাহ আজাদ, আসাদুজ্জামান আসাদ, সহকারী অধ্যাপক সাইফুলবিস্তারিত পড়ুন
শ্যামনগরে প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকের উপর ন্যক্কারজনক হামলা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রেসক্লাব ভবনে ঢুকে সভাপতি সামিউল ইমাম আযম মনিরের উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। এই ন্যক্কারজনক ঘটনায় সাংবাদিক সমাজে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীসহ উপজেলা প্রেসক্লাবে অবস্থানরত জুবায়ের মাহমুদ, মিজানুর রহমানসহ অন্যান্যরা জানায় , সোমবার দুপুরে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুরবিস্তারিত পড়ুন
কলকাতায় চিকিৎসাধীন সাবেক এমপির মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর

ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম-এর মরদেহ বিশেষ ব্যবস্থায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ১১টার দিকে ভারতের পেট্রাপোল চেকপোস্ট হয়ে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে তার মরদেহ হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, কলকাতার দমদম এলাকায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতাল—Phoenix Medical Centre Pvt. Ltd.-এ চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগেবিস্তারিত পড়ুন
ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে তাওসীফ ও সাদিকার জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত

ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে তৌসীফ ও সাদিকার জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত। শনিবার(২৮ ডিসেম্বর) ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী তৌসিফ তানভীর রহমান ও সাদিকা সুলতানা জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত হয়েছে। ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাংগা গ্রামের বাসিন্দা ও এন বি বি কে আল মদিনা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক এস এম আলমগীর হোসেন ও নাদিরা সুলতানা দম্পতির সন্তান সাদিকা সুলতানা, একই ইউনিয়নের ধুলিহর বাজারখোলার বাসিন্দা মোস্তফা রহমান ও সাবিনা ইয়াসমিন দম্পতি বড়বিস্তারিত পড়ুন
অসহায় ও দুস্থদের মাঝে ব্রহ্মরাজপুর–ধুলিহর সমাজ কল্যাণ পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর – ধুলিহর সমাজ কল্যাণ পরিষদ। (২৮ফেব্রুয়ারি) শনিবার দুপুর ২ টার ব্রহ্মরাজপুর বাজারের শামছুদ্দিন স্মৃতি মার্কেটে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে পবিত্র রমজান উপলক্ষে ৩৫ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মাস ব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক, সাতক্ষীরা সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন

