Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাবেক এমপি কাজী শামসুর রহমানের কবর জিয়ারত করছেন জামায়াত আমীর ডা.শফিকুর রহমান

দক্ষিণবঙ্গের উন্নয়নের রূপকার, ইসলামি চিন্তাবিদ ও সাবেক সংসদ সদস্য কাযী শামসুর রহমানের আজ সপ্তম মৃত্যুবার্ষিকী। সম্প্রতি মরহুমের কবর জিয়ারত ও দোয়া করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান। এসময় তাঁর সাথে জাতীয় ও স্থানীয় জামায়াত নেতৃৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাযী শামসুর রহমান ১৯৩৭ সালের ১ জানুয়ারি সাতক্ষীরা শহরের সুলতানপুরে জন্মগ্রহণ করেন ও ১৭ ফেব্রুয়ারি ২০০৬ সালে ইন্তেকাল করেন। তিনি ১৯৬৩ সালে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ থেকে এমএড ডিগ্রি অর্জন করেন। রাজনৈতিক জীবনেবিস্তারিত পড়ুন
এতিম পরিবারের মধ্য ব্রহ্মরাজপুর–ধুলিহর সমাজ কল্যাণ পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ও ধুলিহর এলাকায় আত্মমানবতার কল্যাণে কাজে প্রতিষ্ঠিত ব্রহ্মরাজপুর–ধুলিহর সমাজ কল্যাণ পরিষদ। (১৬ ফেব্রুয়ারি) সোমবার বিকেলে ব্রহ্মরাজপুর বাজারের শামছুদ্দিন স্মৃতি মার্কেটে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে পবিত্র রমজান উপলক্ষে ৬ জন এতিম পরিবারের মধ্যে মাস ব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক, সাতক্ষীরা সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিহর আদর্শ মাধ্যমিকবিস্তারিত পড়ুন
মনিরামপুরে আগুনে পুড়ে নিঃস্ব একটি পরিবার

যশোরের মনিরামপুরে রাইস কুকার থেকে আগুন লেগে এক অসহায় নারীর বসতঘরের সবকিছু পুড়ে গেছে। শুক্রবার রাতে উপজেলার কদমবাড়িয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। সবকিছু পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন মনিরামপুর উপজেলার কদমবাড়িয়া গ্রামের অসহায় ফাতেমা বেগম। তিনি জানান- রাইস কুকারে ভাত চড়িয়ে পাশে বড় ছেলের ঘরে যান। কিছুক্ষণ পর এসে দেখেন ঘরে আগুন জ্বলছে। আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে, ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসকর্মীরা আসার আগেই সব শেষ। আগুনেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জামায়াতের মহিলা নেত্রীর জানাজা ও দাফন সম্পন্ন

সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলার বাশদহা ইউনিয়নের মহিলা রুকন মরহুমা আছমত আরা (৫৫) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদের পরিচালনায় ১৫ফেব্রুয়ারি দুপুট ২টায় কামার বায়সা মরহুমার নিজস্ব বাসভবনে জানাজা নামাজ সম্পন্ন হয়। উল্লেখ্য, আছমত আরা দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ১৪ ফেব্রুয়ারি রাত ১০টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উক্ত জানাজা নামাজে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিএনপির ভরাডুবি: জেলা নেতৃত্বের প্রতি ক্ষোভ তৃণমূলের বিএনপির কর্মীদের

সাতক্ষীরা জেলায় সাম্প্রতিক নির্বাচনে বিএনপির শোচনীয় পরাজয়ের পর জেলা বিএনপির নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেতাকর্মীরা। তাদের অভিযোগ, ভুল সিদ্ধান্ত, বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্তি এবং তৃণমূল কর্মীদের উপেক্ষা করার কারণেই এ ভরাডুবি হয়েছে। দলীয় একাধিক নেতাকর্মীর দাবি, জেলা বিএনপির নেতৃত্বে থাকা রহমাতুল্লাহ পলাশ ও আবু জাহিদ ডাবলুসহ সংশ্লিষ্ট কয়েকজন নেতা সুসময়ে আপসহীন অবস্থান ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। সার্চ কমিটির মাধ্যমে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ও বিতর্কিত ব্যক্তিদের বিভিন্ন কমিটিতে যুক্তবিস্তারিত পড়ুন
রমজান আমাদের অনুপ্রেরণা দেয় কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার : প্রধান উপদেষ্টা

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। রবিবার এক বাণীতে শুভেচ্ছা জানান তিনি। বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে জানাই আন্তরিক শুভেচ্ছা। রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মহিমান্বিত মাসে সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সকলের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতিসহ মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমাবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রে ট্যুরিস্ট ভিসায় গিয়ে ভর্তি নিষিদ্ধ শিক্ষাক্রমে : মার্কিন দূতাবাস

ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট দিয়ে এমন কোনো শিক্ষাক্রমে ভর্তি হওয়া নিষিদ্ধ কঠোরভাবে। রবিবার এক বার্তায় ঢাকার মার্কিন দূতাবাস এ কথা জানিয়েছে। দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, বি১/বি২ দর্শনার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট দিয়ে এমন কোনো শিক্ষাক্রমে ভর্তি হওয়া নিষিদ্ধ কঠোরভাবে। বার্তায় আরও বলা হয়, অল্প সময়ের জন্য হলেও যুক্তরাষ্ট্রের ভিসার অননুমোদিত ব্যবহার, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে।
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু এবং নিরাপত্তার মতো পারস্পরিক অগ্রাধিকারের বিষয়গুলোতে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)’র এক মুখপাত্র বলেন, ‘আমরা আশা করি নতুন সরকার গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের ধারাকে এগিয়ে নেবে আরও। মুখপাত্র আরও জানান, যুক্তরাজ্য গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়ে একটি শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত ফলাফল আসায় সন্তোষ প্রকাশ করেছে। ব্রিটিশ সরকারের এইবিস্তারিত পড়ুন
রমজান মাসে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ হাইকোর্টের

রমজান মাসে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর ফলে রমজানে সকল মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকেই থাকবে বন্ধ। রমজানের শুরু থেকেই শিক্ষার্থীদের ছুটি নিশ্চিত করতেই দেওয়া হয়েছে এই আদেশ। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ধারাবাহিক ধর্মীয় ছুটির কারণে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আগামীকাল সোমবার খুলছে স্কুল, কলেজ, মাদরাসাসহ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সববিস্তারিত পড়ুন
‘নীরব বন, নীরব আমরা নয়’ সুন্দরবন রক্ষায় সাতক্ষীরার তরুণদের আহ্বান

নীরব বন, নীরব আমরা নয়’ স্লোগানে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরার তরুণ ও পরিবেশকর্মীরা মানববন্ধন ও পদযাত্রার মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন রক্ষা এবং সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সাতক্ষীরার গুরুত্বপূর্ণ সড়কে শিক্ষার্থী, তরুণ সংগঠক ও পরিবেশকর্মীরা হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। তারা সুন্দরবন রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় সুন্দরবন থেকে জলদস্যু কার্যক্রম বন্ধ করারবিস্তারিত পড়ুন

