রবিবার, জুন ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নির্বাচনী প্রচারণায় নিষিদ্ধ পোস্টার, ‘আচরণবিধি’ মানতে ইসির নির্দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার না করাসহ আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সব রিটার্নিং অফিসারকে নিতে বলা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। বুধবার ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে দেওয়া হয় এ নির্দেশনা। চিঠিতে উল্লেখ করা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী নির্বাচনী প্রচারণায় লিফলেট, হ্যান্ডবিল, পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড ব্যবহারের ক্ষেত্রে রয়েছে বিধিবিস্তারিত পড়ুন

ভারতে আটকে থাকা ১২৮ মৎস্যজীবী দেশে ফিরলেন

প্রতিবেশী রাষ্ট্র ভারতে আটকে থাকা ১২৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে বাংলাদেশ সরকার দেশে ফিরিয়ে এনেছে। এরই মধ্যে গণমাধ্যমের কাছে মৎস্যজীবীদের দেশে ফেরানোর বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান পারস্পরিক প্রত্যাবাসন ব্যবস্থার আওতায় এই মৎস্যজীবীদের ফিরিয়ে আনা হয়েছে। একই প্রক্রিয়ায় বাংলাদেশে আটকে থাকা ২৩ জন ভারতীয় মৎস্যজীবীকেও ফেরত পাঠানো হয়েছে ভারতে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বঙ্গোপসাগরেবিস্তারিত পড়ুন

পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোমিনুল ইসলাম (শামীম)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ শাহাদাতুল ইসলাম, পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা ইয়াসমিন, পলাশপোলবিস্তারিত পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলে রাজি না হওয়ার কারণ জানালো আয়ারল্যান্ড

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে বাংলাদেশ রাজি হয়নি। এর পরিবর্তে সহ-আয়োজক শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচগুলো আয়োজনের অনুরোধ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে আইসিসির কাছে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের প্রস্তাবও দেয় বিসিবি। তবে আইসিসি ও আয়ারল্যান্ড—উভয় পক্ষই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত থাকায় শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে প্রতিযোগিতা থেকে বাদ দিয়ে সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার। বর্তমানে আয়ারল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে রয়েছে। এই গ্রুপে তাদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাকে ‘এ ক্যাটাগরির’ জেলা ঘোষণা করে প্রজ্ঞাপন

সাতক্ষীরা জেলাকে ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করেছে সরকার। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন। প্রজ্ঞাপনে বলা হয়, গত ২০ জানুয়ারি প্রধান উপদেষ্টার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় বিশেষ বিবেচনায় অনুমোদনের পরিপ্রেক্ষিতে ‘সাতক্ষীরা জেলাকে এ ক্যাটাগরির’ জেলায় উন্নীত করা হলো। এই ক্যাটাগরির প্রাপ্যতা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় জনবল ও অন্যান্য সুবিধাদি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবে। নিকারে এ প্রস্তাব অনুমোদনেরবিস্তারিত পড়ুন

নানা কর্মসূচের মধ্যে দিয়ে বাগেরহাটে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

“কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে বাগেরহাট ও মোংলায় পৃথক পৃথক ভাবে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুষ্ঠ সংগঠন আলো সোসাইটি, বাগেরহাট সিভিল সার্জন ও মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আলোচনা সভার পূর্বে একটি সচেতনতা র‌্যালি করা হয়। সিভিল সার্জন ডা: মাহবুবুল আলমের নেতৃত্বে র‌্যালিটি সিভিল সার্জন অফিস থেকে বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনাবিস্তারিত পড়ুন

বাংলাদেশের নির্বাচনে কোনও পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র : মার্কিন রাষ্ট্রদূত

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনও পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র। বুধবার দুপুর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে ইসি ভবনে তিনি সাংবাদিকদের বলেন এ কথা। তিনি যদিও গণমাধ্যমের কোনো প্রশ্ন নেননি। তিনি বলেন, ভোটের ফলাফল কী হবে, এ দেশের জনগণ তা নির্ধারণ করবে। যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না। মানুষের ভোটে নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতেবিস্তারিত পড়ুন

২৯ হাজার ৭২৮ পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার পর প্রবাসীদের দেওয়া ২৯ হাজার ৭২৮টি পোস্টাল ব্যালট পৌঁছেছে দেশে। বুধবার নির্বাচন কমিশন (ইসি) এই তথ্য জানিয়েছে। এক তথ্য বিবরণীতে ইসি জানায়, পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের ঠিকানায় পাঠানো হয়েছে ব্যালট। ভোটার ব্যালট গ্রহণ করেছেন ৪ লাখ ৯৯ হাজার ৩২৮টি। ভোটার কর্তৃক ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন ভোটার। ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশেরবিস্তারিত পড়ুন

কলারোয়া হাসপাতালে বিশুদ্ধ পানির বুথ উদ্বোধন

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউনিসেফ এর অর্থায়নে এবং দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর বাস্তবায়নে দশ লক্ষ টাকা ব্যয়ে বিশুদ্ধ পানির বুথ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শফিকুল ইসলাম। তিনি বলেন, এই বুথ উদ্বোধনের ফলে রোগীদের জন্য বিশুদ্ধ পানির স্বল্পতা দূর হবে। অতিরিক্ত অর্থ ব্যয় করে রোগীদের বাইরে থেকে পানিবিস্তারিত পড়ুন

দেশে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমি নিজের জীবন দিতেও প্রস্তুত : সাতক্ষীরায় জামায়াতের আমীর

বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমি নিজের জীবন দিতেও প্রস্তুত : সাতক্ষীরায় জামায়াতের আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “যে দলের নেতারা হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠে ঝুলতে পারে, তাদের ভয় দেখিয়ে দমানো যাবে না। বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমি নিজের জীবন দিতেও প্রস্তুত।” দমঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “ফ্যামিলি কার্ডবিস্তারিত পড়ুন