বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলে রাজি না হওয়ার কারণ জানালো আয়ারল্যান্ড

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে বাংলাদেশ রাজি হয়নি। এর পরিবর্তে সহ-আয়োজক শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচগুলো আয়োজনের অনুরোধ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে আইসিসির কাছে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের প্রস্তাবও দেয় বিসিবি।

তবে আইসিসি ও আয়ারল্যান্ড—উভয় পক্ষই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত থাকায় শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে প্রতিযোগিতা থেকে বাদ দিয়ে সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার।

বর্তমানে আয়ারল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে রয়েছে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান।

বাংলাদেশের সঙ্গে গ্রুপ অদলবদলে রাজি না হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন আয়ারল্যান্ডের প্রধান কোচ হাইনরিখ মালান।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ‘ক্রিকবাজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভেন্যু ও কন্ডিশন মাথায় রেখেই দলটি দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছে, ফলে হঠাৎ ভেন্যু পরিবর্তন হলে তা তাদের পরিকল্পনায় বড় ধরনের প্রভাব ফেলত।

মালান বলেন, ‘আমরা বিশ্বকাপের সূচি অনুযায়ীই প্রস্তুতি নিচ্ছি। শ্রীলঙ্কার কন্ডিশনে বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার মানসিক প্রস্তুতি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচের অবস্থা, কন্ডিশন ও প্রতিপক্ষ অনুযায়ী খেলার সক্ষমতা গড়ে তোলার ওপর আমরা জোর দিচ্ছি।

তিনি আরও জানান, মাঠের পরিস্থিতি ও প্রতিপক্ষ অনুযায়ী খেলার পরিকল্পনার মাধ্যমে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ানোই তাদের মূল লক্ষ্য, যাতে তারা স্বাধীনভাবে খেলতে পারে নিজেদের স্বাভাবিক খেলাটা।

একই রকম সংবাদ সমূহ

মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেবিস্তারিত পড়ুন

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গোল্ডেন বুট জয় করেছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ানবিস্তারিত পড়ুন

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করে ২০২৬ বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস জিতেছেনবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • আর্জেন্টিনার প্রেমে হাবুডুবু সমর্থকের, পুরো শরীরে আঁকলেন পতাকা
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে
  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের