শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে এক বছর ছয়মাসের কারাদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সকালে প্রতারণা মামলায় একবছর ছয়মাসের সশ্রম কারাদণ্ড ও ২,০০০/- টাকা জরিমানাপ্রাপ্ত আসামি রাজিব মোল্যাকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি রাজিব মোল্যা নড়াইল জেলার সদর থানার তুজুরডাঙ্গা গ্রামের রোস্তম মোল্যা এর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) বিজন কুমার সরকার সঙ্গীয়বিস্তারিত পড়ুন

বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

“বাঁচিয়ে রাখি মানবতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৪ উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনের সামনে হতে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে আলোচনা সভায় মিলিত হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের শুভ সূচনা করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিবিস্তারিত পড়ুন

অবশেষে সাতক্ষীরায় স্বস্তির বৃষ্টি

টানা কয়েকদিনের তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজল সাতক্ষীরা। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে স্বস্তির বৃষ্টির দেখা মিলে। জেলা শহর ও আশেপাশের এলাকায়ও শুরু হয় বৃষ্টিপাত। বৃষ্টির বর্ষণে নেমে আসে স্বস্তির হাওয়া। এ সময় দফায় দফায় বজ্রপাতে প্রকম্পিত হয় আকাশ। এদিকে বৃষ্টি নামায় কিছুটা স্বস্তি মিলেছে শহরবাসীর মধ্যে। বৃষ্টিপাতে কিছুটা কমে আসে তাপমাত্রা। দিনভর ৩৭-৩৮ডিগ্রি সেলসিয়াস থাকলেও সন্ধ্যায় তা ২৮ ডিগ্রিতে নেমে আসে। সারাদেশের ন্যায় গত বেশকিছু দিন ধরে সাতক্ষীরাওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৩দিন ব্যাপী জাতীয় কন্দাল ফসল কৃষি মেলার উদ্বোধন

কলারোয়ায় কন্দাল জাতীয় ফসলের ৩ দিন ব্যাপি কৃষি মেলার-২৪’র উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার(৬ মে) সকাল ১১ টায় কৃষি অফিস চত্বরে ওই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) কৃষ্ণা রায়। উদ্বোধনীতে অনুষ্ঠিত বর্ণাঢ্য র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদবিস্তারিত পড়ুন

তালায় কাপ পিরিচ প্রতীকের মোটরসাইকেল শোডাউন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে তালায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মে) বিকালে ১২ নং খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর মহাসিন, সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান রাজু ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলামের নেতৃত্বে কাপপিরিচ প্রতীকের পক্ষে শোডাউন অনুষ্ঠিত হয়। শোডাউনটি খলিলনগর ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে তালা উপশহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষবিস্তারিত পড়ুন

কলারোয়ার ছলিমপুর স্কুলের শিক্ষক আহসানুল্লাহ’র বদলির দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের ছলিমপুর সরকারি প্রাইমারী স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসানুল্লাহ খানের বদলির দাবিতে স্কুলের সকল শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন করেছে। সোমবার (৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে স্কুলের সামনে রাস্তায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন-নিলুফা, পাপিয়া খাতুন, কহিনুর, মুন্নি, রহিমা খাতুন, হযরত আলী খান, ওবাইদুল্লাহ খান, মুন্নি খাতুন, আব্দুল জলিল, মাহাবুবর রহমান মিঠু, জুলফিকার আলী বাবু, ইমন খান, লাল্টু, আরিফ মাহমুদ,বিস্তারিত পড়ুন

জমে উঠেছে কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন

কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের প্রচার জমে উঠেছে। প্রচারণার শেষ দিন প্রার্থীরা চষে বেড়াচ্ছেন পুরো উপজেলা। করছেন উঠান বৈঠকসহ নানা কায়দায় ভোট প্রার্থনা। আট মের নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যেও উৎসবের আমেজ বিরাজ করছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস শেখ মেহেদী হাসান (সুমন)- ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। বরিবার শেখ মেহেদী হাসান(সুমন) নলতা , তারালী , ভাড়াশিমলা, মথুরেশপুর ইউনিয়ন বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন এবং কয়েকটি উঠান বৈঠকে অংশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী জাতীয় সঞ্চয় অভিযান উপলক্ষে আলোচনা সভা

“সবাই মিলে সঞ্চয় করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী জাতীয় সঞ্চয় অভিযান ২০২৪ এর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় জেলা সঞ্চয় অফিসে, জেলা সঞ্চয় অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক কাজী হাসান উল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুকুমার দাস। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, প্রাক্তনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাত করণ বিষয়ক মতবিনিময় সভা

সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাত করণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সর্বসম্মতিক্রমে আম সংগ্রহের ক্যালেন্ডার নির্ধারণ করা হয়। নির্ধারিত সময় অনুযায়ী মুম্বাই ও গোলাপ খাস আম ৯ মে, গোবিন্দ ভোগ ১১ মে, হিমসাগর ২২ মে, ন্যাংড়া ২৯ মে এবং আমরুপালি আম ১০ জুন সংগ্রহ করা যাবে। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভা উপস্থিত ছিলেন, জেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলাবিস্তারিত পড়ুন

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার। এনআই এ্যাক্টের মামলায় একবছর বিনাশ্রম কারাদণ্ড ও ১৬,০০,০০০/-(ষোল লক্ষ) টাকা জরিমানাপ্রাপ্ত আসামি মোঃ শরিফুল ইসলাম মিন্টু কে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানার পুলিশ। গ্রেফতারকৃত আসামি মোঃ শরিফুল ইসলাম মিন্টু নড়াইল জেলার সদর থানার ভওয়াখালী গ্রামের নাসিরুল ইসলাম এর ছেলে। গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযানবিস্তারিত পড়ুন