শনিবার, জুন ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

স্ট্রোক করেছেন রিজভী, হাসপাতালে ভর্তি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্ট্রোক করেছেন। তাকে রাজধানীর ধানমণ্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নয়াপল্টনে দলীয় কার্যালয়ে মঙ্গলবার দুপুরে হঠাৎ স্ট্রোক করেন রিজভী। প্রথমে তাকে কার্যালয়ের পাশে অবস্থিত ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ধানমণ্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএমবিস্তারিত পড়ুন

কেশবপুরে ১৫৮ প্রাথমিক বিদ্যালয় পেলো বঙ্গবন্ধুর ম্যুরাল

যশোরের কেশপুবরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে যশোর-৬ সংসদ সদস্য শাহীন চাকলাদারকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে শহরের ঐতিয্যবাহী পাবলিক ময়দান উন্মুক্ত মঞ্চে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলার ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধুর কর্ণারে স্থাপনের জন্য বঙ্গবন্ধুর ম্যুরাল স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধানের নিকট তুলে দেন। উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বারের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হুদা বাবুরবিস্তারিত পড়ুন

আবুধাবি গিয়ে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী!

১৯ বছরের খ্রিস্টান তরুণীকে অপহরণ করে ‘জঙ্গি’ সংগঠনে যোগ দিতে বাধ্য করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমে এমনই প্রচার হচ্ছিল। রোববার যাবতীয় জল্পনা নস্যাৎ করে দিলেন সিয়ানি বেনি নিজেই। স্বেচ্ছায় আবুধাবি গিয়ে ইসলাম ধর্মগ্রহণ করেছেন বলে সংযুক্ত আরব আমিরাতের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি। এখন তার নাম অবশ্য আয়েসা। যারা তার নামে ভুয়া খবর ছড়াচ্ছে, ভারত সরকারের কাছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আর্জি জানিয়েছেন তিনি। গত ১৮ সেপ্টেম্বর সকাল ১১টা পর্যন্ত দিল্লি বিশ্ববিদ্যালয়ে ক্লাসবিস্তারিত পড়ুন

অস্ট্রিয়ার রাজধানী সিটির কাউন্সিলর হলেন বাংলাদেশি নয়ন

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা সিটি নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ভোলার লালমোহন উপজেলার কৃতী সন্তান মাহমুদুর রহমান নয়ন। রোববার অস্ট্রিয়ান পিপলস পার্টির মনোনয়নে কাউন্সিলর নির্বাচিত হন তিনি। নয়ন পেশাগতভাবে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার বাবা মো. মাহবুবুর রহমান লালমোহন বর্ণালি সড়কের বাসিন্ধা। তিনি অস্ট্রিয়া থেকে প্রকাশিত দৈনিক ইউরো সমাচার পত্রিকার সম্পাদক। মাহমুদুর রহমান নয়ন নির্বাচিত হওয়ায় অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। নয়ন ১৯৯৫ সালে ভিয়েনায় জন্মগ্রহণ করেন। এক বছর বয়সে পরিবারেরবিস্তারিত পড়ুন

সিলেটে ফাঁড়ি ইনচার্জসহ ৪ পুলিশ সাময়িক বরখাস্ত

সিলেটে যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বন্দর বাজার ফাঁড়ি ইনচার্জ এসআই আকবরসহ ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার বিকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার থেকে এক আদেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে আরো তিন পুলিশ সদস্যকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়েছে। উল্লেখ্য, রোববার ভোরে বন্দরবাজার ফাঁড়িতে মৃত্যু হয় রায়হান আহমদের। ঘটনার পরপরই ফাঁড়ি পুলিশ গণপিটুনিতে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রচার করে। কিন্তু গণপিটুনিস্থল হিসেবে উল্লেখ করা নগরীর কাষ্টঘর এলাকারবিস্তারিত পড়ুন

মসজিদে বিস্ফোরণের ঘটনায় বিদ্যুতের রিডার আরিফুল গ্রেফতার

নারায়ণঞ্জের বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় ডিপিডিসির বহিষ্কৃত বিদ্যুতের মিটার রিডার আরিফুর রহমানকে (৩০) ফতুল্লার কিল্লালপুর থেকে গ্রেফতার করেছে সিআইডি। এ নিয়ে ১০ জনকে গ্রেফতার করা হলো। গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ সিআইডির পরিদর্শক বাবুল হোসেনের নেতৃত্বে সোমবার তাকে গ্রেফতার করা হয়। এরপর সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে করেন নারায়ণগঞ্জের বিশেষ পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ। গ্রেফতারকৃত আরিফুল রহমান পটুয়াখালীর ইউনুস হাওলাদারের ছেলে। নারায়ণগঞ্জ সিআইডির বিশেষ পুলিশ সুপার নাছির উদ্দিন বলেন, মসজিদেবিস্তারিত পড়ুন

শালতা নদী খননে অনিয়ম ও লুটপাটের অভিযোগ!

সাতক্ষীরার তালা ও খুলনার ডুমুরিয়া উপজেলার সীমানা দিয়ে প্রবাহিত শালতা নদী। নদীর দু-পাড়ের মানুষের স্থায়ী জলাবদ্ধতা নিরসনের লক্ষে বর্তমান সরকার শালতা নদী খননে পশ্চিম শালতা নামে একটি প্রকল্প গ্রহণ করেন। প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার নদী খনন প্রকল্পটি বাস্তবায়ন করছেন খুলনার এস কে ই (জেভি) নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এলাকাবাসী ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতি ও নদী খননে লুটপাটের অভিযোগ করেন। তবে খননের নামে লুটপাট হলেও সংশ্লিষ্ট দপ্তর ঠিকাদারীবিস্তারিত পড়ুন

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সাতক্ষীরায় মতবিনিময় সভা

সাতক্ষীরায় মাওয়া চাইনিজ রেষ্টুরেন্টে নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোরদের অংশগ্রহণে সুরক্ষা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ব্র্যাকের সহযোগিতায় ও ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর সমাজসেবা অফিসার মোঃ মিজানুর রহমান। মতবিনিময় সভা উদ্বোধন করেন ব্র্যাকের বিভাগীয় ম্যানেজার মো. সেলিম মোল্লাহ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা। বিশেষবিস্তারিত পড়ুন

নারী-শিশু ধর্ষণ প্রতিরোধে তালায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

সাতক্ষীরার তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে ও নাগরিক উদ্যোগে সহযোগিতায় সারাদেশে চলমান নারী শিশু ধর্ষন ও সহিংসতার প্রতিবাদ ও নারীদের নিরাপত্তা নিশ্চিতের এই দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় তালা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার বিডিইআরএম’র সভাপতি দিলিপ কুমার দাস, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক জয়ন্তী রানী, জুয়েল সরকার প্রমূখ। অন্যদিকে সোমবার সকাল ১১টায়বিস্তারিত পড়ুন

দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা সভা ও দূর্গা পূজা সম্পর্কিত সভা

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও দূর্গা পূজা উদযাপন সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, দেবহাটা উপজেলা স্বাস্থ্যবিস্তারিত পড়ুন