বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অক্টোবরে কক্সবাজার বিমানবন্দরে শুরু হবে আন্তর্জাতিক বিমান চলাচল

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হবে। সে লক্ষ্যে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে আন্তর্জাতিক টার্মিনাল ভবন নির্মাণ কাজের ৮০ শতাংশ শেষ হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে আন্তর্জাতিক টার্মিনাল ভবনের বিভিন্ন কাজ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, প্রথমে একটি বিমান দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে। এরপর ধাপে ধাপে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে। যাত্রীদের আকর্ষণীয় মূল্যে টিকিট দেওয়ার চেষ্টা থাকবে।

পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

একই রকম সংবাদ সমূহ

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) বাংলাদেশবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়াবিস্তারিত পড়ুন

  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর