বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অদ্ভুত ‘স্ল্যাপ থেরাপি’, ৫০ থাপ্পরেই বাড়বে সৌন্দর্য!

বিশ্বে অদ্ভুত ও বিচিত্র সব সৌন্দর্যচর্চার পদ্ধতি রয়েছে। একেক দেশের সৌন্দর্যচর্চার পদ্ধতিও একেক রকম। তেমনই এক পদ্ধতি হলো ‘স্ল্যাপ থেরাপি’।

সৌন্দর্য বাড়াতে বিশ্বে এই অদ্ভুত থেরাপি প্রচলিত আছে। একের পর এক চড় মেরে সৌন্দর্য বৃদ্ধি করা হয় এই পদ্ধতিতে। দক্ষিণ কোরিয়ায় ‘স্ল্যাপ থেরাপি’ খুব জনপ্রিয়।

দক্ষিণ কোরিয়ার নারীরা শত শত বছর ধরে স্ল্যাপ থেরাপি ব্যবহার করছেন। এতে নারীরা তাদের সৌন্দর্য বাড়াতে প্রতিদিন তাদের গালে ৫০টি থাপ্পড় মারেন।

ধারণা করা হয়, এই থেরাপি ত্বকের উন্নতি করে। এতে করে নারীরা নাকি আগের চেয়ে বেশি সুন্দরী হয়ে ওঠে। তাই বলে শরীরের সব শক্তি দিয়ে কাউকে থাপ্পর মারা যাবে না।

এই থেরাপির ক্ষেত্রে খুব আস্তে ও হালকা হাতে গালে চড় মারতে হয়। নারীরা তাদের নিজের হাতেই এই থেরাপি ব্যবহার করতে পারেন।

পদ্ধতি অনুযায়ী, উভয় গালেই তীক্ষ্ণভাবে হাত দিয়ে চাপ দিতে হবে। যদিও এই থেরাপি প্রাচীনকাল থেকে দক্ষিণ কোরিয়ায় প্রচলিত, তবে ধীরে ধীরে এই থেরাপি সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে।

দক্ষিণ কোরিয়ার মানুষেরা বিশ্বাস করেন, এই থেরাপির মাধ্যমে গালে হালকা থাপ্পড় দেওয়া হলে মুখের প্রতিটি অংশে রক্তের প্রবাহ বেড়ে যায়। যা ত্বক পরিষ্কার করতে সাহায্য করে।

থাপ্পড়ের কারণে মুখে রক্ত সঞ্চালন সতেজ ভাবে হয়। এতে মুখ উজ্জ্বল হয়। জানলে অবাক হবেন, দক্ষিণ কোরিয়ার নারীরা প্রতিদিন এই থাপ্পর থেরাপি ব্যবহার করেন।

কোরিয়ান নারীরা ছোট থেকেই এই থেরাপি নেওয়া শুরু করেন। ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের ত্বকের উজ্জ্বলতাও বাড়তে থাকে। নারীর পাশাপাশি দক্ষিণ আফ্রিকার পুরুষরাও এই থেরাপি ব্যবহার করেন।

কোরিয়ানদের ধারণা, এই থেরাপি সঠিকভাবে ব্যবহার করলে ত্বকে বয়সের ছাপ পড়বে না। এ কারণে একে অ্যান্টি-এজিং থেরাপিও বলা হয়।

সূত্র: জি নিউজ

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশি নাগরিকদের বিদেশভ্রমণের ক্ষেত্রে বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার ডলারবিস্তারিত পড়ুন

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • অনলাইনে নতুন স্ক্যাম, ৫ ভুলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট
  • এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী
  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?