শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অনভিজ্ঞতা থেকেই পদ্মা সেতুর পিলারের গার্ডারে ধাক্কা

নির্দিষ্ট সীমানা দিয়ে চলাচলের অনভিজ্ঞতা থেকেই বারবার পদ্মা সেতুর পিলারের গার্ডারে ধাক্কা খাচ্ছে ফেরি বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, নদীর পাড় বা অংশ দখল করে নির্মিত ভারি শিল্প প্রতিষ্ঠান হঠাৎ বন্ধের নির্দেশ দিলে ব্যবসায়ী ও জনগণ ক্ষতিগ্রস্ত হবে। তাই এসব প্রতিষ্ঠানকে দখল সরিয়ে নিতে কিছুটা সময় দেয়া হচ্ছে। দেখা যাচ্ছে কেউ জমি কিনে বাসা-বাড়ি তুলে ফেলেছে। এখন যে ব্যক্তি টাকা খরচ করে বাড়ি করেছেন তার তো দোষ নেই। তাছাড়া অনেক ভারি শিল্প-কারখানা রয়েছে নদীর পাড়ে। সেগুলো সরাতে সময় লাগবে। সেজন্য তাদের কিছুটা ছাড় দিয়ে আমরা সীমানা নির্ধারণ করে দিয়েছি যেন তারা আস্তে ধীরে কারখানা স্থানান্তর করেন।

তিনি বলেন, দিনের পর দিন দখল হয়ে যাওয়া নদ-নদীর তীরের জমি উদ্ধার করছে সরকার। ২০০৯ সাল থেকে এই কর্মযজ্ঞ পরিচালনা করতে গিয়ে বিভিন্ন বেগ পেতে হয়েছে এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। বিভিন্ন মামলার কারণে এখনও এ উদ্যোগ শতভাগ বাস্তবায়ন করা যায়নি।

তিনি আরও বলেন, আমরা যমুনা অর্থনৈতিক করিডোর করব। তার সমীক্ষা শিগগিরই শুরু হবে। এটা করতে পারলে নদ-নদী ভাঙন কমে আসবে। দুই ভাগে এটি বাস্তবায়ন হবে। এই উদ্যোগে জমি সংগ্রহ করে একটি সিটি গড়ে তোলা হবে।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
  • বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী