বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবসর নিয়ে মুখ খুললেন সাকিব

এখন পর্যন্ত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি আসরেই খেলেছেন সাকিব আল হাসান। রোহিত শর্মার পর দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার কীর্তিও তার দখলে। সবশেষ ম্যাচে গড়েছেন টি-টোয়েন্টিতে রেকর্ড ৫০ উইকেট নেওয়ার মাইলফলক। তবে সবকিছুরই তো শেষ আছে। তাছাড়া সাকিবের বয়সটাও যে ৩৭ পেরোতে চলেছে। তাই অনেকেই ধরে নিয়েছিলেন এটাই হয়তো তার শেষ বিশ্বকাপ। এ বিষয়ে সাকিবের ভাবনা কী সেটাই জানতে চাওয়া হয়েছিল ভারতের বিপক্ষে ম্যাচের পর। সাকিব অবশ্য বলছেন ভিন্ন কথা।

এটাই সাকিবের শেষ বিশ্বকাপ কিনা এমন প্রশ্নে তারকা অলরাউন্ডার বলেন, ‘শেষ কিনা জানি না। পৃথিবীতে যেকোনো কিছু হওয়া সম্ভব। সিদ্ধান্ত নেবে বোর্ড, আমারও কিছু সিদ্ধান্ত আছে।’

এর আগে সবশেষ ভারত বিশ্বকাপে নিজের অবসর পরিকল্পনা সম্পর্কে এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন, ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। সে হিসেবে এটাই তার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। তখনকার সেই কথা নিয়ে সাকিব এখন বলছেন, ‘বলেছিলাম কারণ, ওটা তখন পর্যন্ত চিন্তা ছিল। চিন্তা পরিবর্তন হতেই পারে। এসব নিয়ে চিন্তিত নই আমি।’

অবসর নিয়ে তাহলে সাকিবের বর্তমান ভাবনা কি। এমন প্রশ্নে সাকিব বলেন, ‘সামনে অনেক বড় বিরতি আছে। দল যদি মনে করে আমার দরকার আছে, আমি যদি মনে করি আমার দরকার আছে, উপভোগ না করলে অবশ্যই খেলার বিষয় না। এটা সময়ের ব্যাপার। সামনে বড় বিরতি আছে। টেস্ট ম্যাচ আছে। এটা সময়ের ওপর ছেড়ে দিই। সময় হলেই সবাই জানতে পারবে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা

কে হবেন ২০২৬ সালের ফুটবল বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের মালিক-বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন