শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আ. লীগ খেতে নয়, জনগণকে দিতে আসে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে৷ আওয়ামী লীগ খেতে নয়, জনগণকে দিতে আসে৷ বৃহস্পতিবার (১১ এপ্রিল) গণভবনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময় করে এমন কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমার নির্দেশ মতো ইফতার পার্টি না করে, দলের নেতারা সবার মাঝে ইফতার বিতরণ করেছেন; মানুষের পাশে দাঁড়িয়েছেন এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

মানুষের মৌলিক অধিকার পূরণ করে দারিদ্র্য আগামীতে আরও কমানো হবে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, আগামীতে মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা ও বাসস্থানের ব্যবস্থা করতে পারবো। আগামীতে আরও কমানো হবে দারিদ্র্য।

শেখ হাসিনা বলেন, অনেকে গর্ব করে বলেন যে- এক হাজারের ওপর ইফতার পার্টি করেছে; তারা ইফতার খেয়েছে। আর আওয়ামী লীগ খেতে আসে না, দিতে আসে; মানুষকে দেয়। এটাই হলো আমাদের সবচেয়ে বড় কথা। দলের অগণিত নেতাকর্মী ও বিভিন্ন অঙ্গ সংগঠন যারা মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আবারও দেশের সাধারণ মানুষকে বলতে চাই, আওয়ামী লীগ মানুষের পাশে থাকে। যারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই।

এ ঈদে সবার জীবনে সুখ, শান্তি নেমে আসুক, অনাবিল আনন্দ বয়ে যাক এ কামনা করি, বলেন প্রধানমন্ত্রী।

গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহানা। এছাড়া দলের সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী