বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইফোন পুরস্কার পে‌লেন বাংলালিংকের ক‌্যা‌ম্পেইন বিজয়ী

আইটি ডেস্কঃ  বাংলালিংক, বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান, মাইবিএল সুপার অ্যাপের গেমিফিকেশন যাত্রার অংশ হিসেবে ‘ট্রিভিয়া মিউজিক ক্যাম্পেইন’ কুইজ গেমের আয়োজন করেছে। এই উদ্যোগটি সুপার অ্যাপের সেবা সমূহকে উন্নতি করে এটিকে বাংলাদেশের সবচেয়ে বড় ইন-অ্যাপ গেমিফিকেশন প্ল্যাটফর্ম তৈরি করেছে। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা ডেইলি কুইজ, ওয়ান্ডার হুইল, গেমস, ফ্যান্টাসি ক্রিকেট, লিডার বোর্ড, এবং বিভিন্ন দৈনিক ইভেন্টে অংশগ্রহণ করে প্রতিযোগিতা করে পুরস্কারের জন্য।

ট্রিভিয়া মিউজিক ক্যাম্পেইন’ চলাকালীন, বাংলালিংক-এর গ্রাহকেরা মাইবিএল সুপার অ্যাপে প্রতি ৩ ঘন্টা পর পর মিউজিক কুইজে অংশ নেওয়ার মাধ্যমে আইফোন জিতার সুযোগ পেয়েছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলালিংক-এর ডিজিটাল বিজনেস ডিরেক্টর মোহিত কাপুর ‘ট্রিভিয়া মিউজিক ক্যাম্পেইন’ বিজয়ী মোঃ আল কাইয়ুমের হাতে পুরষ্কার হিসেবে আইফোন তুলে দেন।
বাংলালিংকের ডিজিটাল বিজনেস ডিরেক্টর মোহিত কাপুর বলেন, “মিউজিক কুইজ ক্যাম্পেইনের অসাধারণ সাড়া আমাদের মূল্যবান গ্রাহকদের মধ্যে মাইবিএল সুপার অ্যাপের ক্রমবর্ধমান জনপ্রিয়তাকেই তুলে ধরে। তারা শুধুমাত্র অংশগ্রহণই করছে না, একইসাথে নিজেদেরকে যুক্ত করছে একটি বহুমাত্রিক গ্যামিফিকেশন প্ল্যাটফর্মের সাথে। যেটি আমাদের নিবেদিত গ্রাহকদের বিভিন্ন স্বার্থ ও ইচ্ছা পূরণে সচেষ্ট।”
বাংলালিংক নতুন ও আরও উন্নত সুযোগ-সুবিধা নিয়ে আসার মাধ্যমে গ্রাহকদের অভিজ্ঞতার মান বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলালিংক সম্পর্কে:
বাংলালিংক দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের জন্য ডিজিটাল দুনিয়ার অপার সম্ভাবনা উন্মোচনের লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে। প্রযুক্তির মাধ্যমে জীবনযাত্রার পরিবর্তনে বিশ্বাসী বাংলালিংক ডিজিটাল যুগের চাহিদা পূরণে সক্ষম একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়ার প্রচেষ্টায় নিয়োজিত। এটি নেদারল্যান্ডভিত্তিক সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান ভিওন লিমিটেড-এর একটি সহযোগী প্রতিষ্ঠান, যা ন্যাসড্যাক ও ইউরোনেক্সটের তালিকাভুক্ত।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত