মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের সাথে সচেতনতামূলক কর্মশালা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সিসিডিবি একটি উন্নয়ন ও সেবামুলক বেসরকারি সংস্থা যা মানুষের উন্নয়নের লক্ষ্যে সেবামুলক কাজ করে চলেছে। এনগেজ প্রকল্প নারীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।

সেই লক্ষ্যে ১১ অক্টোবর ২০২৩ তারিখ সকাল ১০ টায় স্থানীয় সরকারি প্রতিষ্ঠান ও নারী উন্নয়ন দলের দলনেতাদের নিয়ে ১ দিন ব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, সভাপতিত্ব করেন সিসিডিবি এর এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রানী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জিয়াউর রহমান, আরও উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম, ৫ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মকিন্দ পাইক, ৯ নং ওয়ার্ড এর ইউপি সদস্য স্বপন বাছাড়, ৬ নং ওয়ার্ড এর ইউপি সদস্য বিকাশ মন্ডল, ১, ২ ও ৩ নং ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য মাছুরা পারভীন, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড এর ইউপি সদস্য উমা রানী, মুন্সিগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ড এর ইউপি সদস্য হরিদাস হালদার, ৩ নং ওয়ার্ড এর ইউপি সদস্য দেবাশীষ গায়েন, ৭ নং ওয়ার্ড এর ইউপি সদস্য কাজল কান্তি সরদার, নারী উন্নয়ন দলের দলনেতাবৃন্দ ও এনগেজ প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ প্রমূখ।

কর্মশালার বিষয়বস্তু তুলে ধরেন উক্ত প্রশিক্ষণের সভাপতি। তিনি পকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, এবং কার্যাবলী সম্পর্কে অবহিতকরণ, মানবাধিকার ও সমতা, সেক্স ও জেন্ডার, নারী ও শিশু নিযাতন দমন আইন, শ্রম আইন, নেতা ও নেতৃত্ব বিষয়ে তুলে ধরেন।

প্রধান অতিথি বলেন, এনগেজ প্রকল্প অত্র এলাকায় নারীদের সচেতনতার লক্ষ্যে যে কার্যক্রম করে চলেছে তা সময়োপযোগী। নারীদের পিছিয়ে রেখে সমাজের উন্নয়ন সম্ভব নয়। কন্যা সন্তান ও ছেলে সন্তান উভয়কেই সমান চোখে দেখতে হবে। বাল্য বিবাহ ও যৌতুকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এই প্রক্ষিণটি ইউপি সদস্যদের জন্য খুবই প্রয়োজনীয় একটি প্রশিক্ষণ। তিনি আরও বলেন, সিসিডিবি বহুদিন ধরে এলাকায় স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছে। এজন্য সিসিডিবি কে ধন্যবাদ জানাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ

সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিডবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন