রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইফোন ১৫ কিন‌তে স‌র্বোচ্চ ছাড় পা‌চ্ছেন বাংলা‌লিংক গ্রাহকরা

প্রেস বিজ্ঞপ্তি: দেশের অন্যতম ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক শীর্ষস্থানীয় নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইপিডিসি ইজে, অনুমোদিত অ্যাপল রিসেলার সেলেক্সট্রা লিমিটেড ও বিনিময় সহযোগী প্রতিষ্ঠান সোয়াপ বিডি লিমিটেড-এর সাথে চুক্তি করেছে। এর ফলে গ্রাহকরা আকর্ষণীয় মূল্যে তাদের কাঙ্খিত আইফোন ১৫ কিনতে পারবেন।

এই সহযোগিতা ও অংশীদারিত্বের মাধ্যমে বাংলালিংক গ্রাহকদের নগদ মূল্য ছাড়, ইএমআই পেমেন্ট, বিশেষ উপহার ও ডেটা বান্ডেলসহ সর্বোচ্চ মূল্য ছাড়ের সুযোগ প্রদান করছে। গ্রাহকরা সারা দেশে বাংলালিংক সেন্টার থেকে আইফোনের প্রি-অর্ডার করতে পারবেন।

বাংলালিংক গ্রাহকদের জন্য ০% ইন্টারেস্টে কার্ডবিহীন ইএমআই সুবিধার পাশপাশি এই প্রি-বুকিং ক্যাম্পেইন চলাকালীন নিজের বর্তমান স্মার্টফোন বদল করে অনুমোদিত আইফোন ১৫ পাওয়ার সুযোগও থাকছে। এছাড়াও সুযোগ রয়েছে ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটার। এক্ষেত্রে ৩৬ মাস পর্যন্ত ইএমআই পেমেন্টের সুবিধা পাওয়া যাবে।

এই প্রি-বুক ডিলটি বিশেষভাবে লাভজনক কারণ এতে আইপিডিসি ইজে কার্ডলেস ইএমই ও সোয়াপ-এর এক্সচেঞ্জ অফার ছাড়াও রয়েছে আকর্ষণীয় উপহার । যেসব গ্রাহক আইফোন ১৫ প্রি-অর্ডার ক্যাম্পেইনে অংশ নিবেন তাদেরকে বিনামূল্যে ই-সিম কনভারশন ও বিশেষ ডেটা অফারসহ অন্যান্য সুবিধা প্রদান করছে বাংলালিংক।

গ্রাহকরা সারা দেশে বাংলালিংক সেন্টার থেকে প্রি-বুকিং সহায়তা পাবেন। বাংলালিংক সেন্টারগুলি খুঁজে পেতে ভিজিট করুন: https://banglalink.net/en/store-finder
ইএমআই-এর মাধ্যমে আইফোন ১৫ কেনার জন্য আইপিডিসি থেকে লোন পাওয়ার জন্য কল করতে হবে ১৬৫১৯ নম্বরে।
বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গা দত্ত বলেন, “আমরা নূতন আইফোন সিরিজের অফারটি এনে খুব আনন্দিত। এই প্রিবুকিং অফারের সাথে ফ্রি ই-সিমসহ গ্রাহকদের জন্য থাকছে অনেক সুবিধা। আমরা আমাদের গ্রাহকদের জন্য সবসময় আকর্ষণীয় নতুন অফার নিয়ে আসি। এই অফারটির সাথে ট্রেড ইন / বিনিময় সুবিধা এবং 0% ইএমআই সুবিধা আছে। আশা করছি এই আকর্ষণীয় প্রিবুকিং অফারটি আমাদের গ্রাহকদের নতুন আইফোন ১৫ কিনতে বা আপগ্রেড করতে সহায়তা করবে।”
নতুন ও আরও উন্নত সুবিধা নিয়ে আসার মাধ্যমে বাংলালিংক সম্মানিত গ্রাহকদের অভিজ্ঞতার মান বৃদ্ধিতে প্রতিজ্ঞাবদ্ধ ।

একই রকম সংবাদ সমূহ

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থীবিস্তারিত পড়ুন

মন্ত্রিসভা কি বড় বা রদবদল হচ্ছে? কয়েকজনকে নিয়ে আলোচনা

আগামী ১৬ আগস্ট বর্তমান সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে সরকারেরবিস্তারিত পড়ুন

৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৪৮ বছরের রাজনৈতিক পথচলায়বিস্তারিত পড়ুন

  • বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা
  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা
  • চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস লিকেজ: নিহত বেড়ে ৮
  • একযোগে ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর
  • ৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী
  • ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট
  • রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
  • সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি
  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
  • সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল