বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইসিসি কেন পাকিস্তানকে শাস্তি দিতে পারবে না

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় ধরনের চিন্তায় পড়ে গেছে আইসিসি। বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট না করলেও ভারতের বিপক্ষে পাকিস্তান না খেলার সিদ্ধান্ত নিয়েছে।

দেশটির সরকারের এমন সিদ্ধান্তে শাস্তির মুখে পড়তে পারে পাকিস্তান ক্রিকেট–এমনটাই জানিয়েছে বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যম। তবে তেমন কিছু হবে না বলেই বিশ্বাস পিসিবি এবং আইসিসির সাবেক চেয়ারম্যান এহসান মানির।

পাকিস্তান ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক ছিল। কিন্তু সরকারের নির্দেশে পাকিস্তানে যেতে ভারতীয় দল অস্বীকৃতি জানায়। এরপর হাইব্রিড মডেলে নিজেদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে খেলেছে তারা। সে সময় পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানানোয় শাস্তি তো দূরে থাক, ভারতকে কোনো ধরনের চাপ দেয়নি আইসিসি।

একইভাবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার জন্য এবার পাকিস্তানকেও কিছু বলার সুযোগ দেখেন না মানি।
স্পোর্টস্টারকে মানি বলেন, ‘সরকারি নির্দেশনা অনুসরণ করায় পাকিস্তানের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না। এই কারণ দেখিয়ে ভারত ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। অবলম্বন করা যাবে না দ্বিমুখী নীতি।

তাই দুর্ভাগ্যবশত, আমি আবারও এই সত্যটি তুলে ধরছি যে, সমস্যা মোকাবেলা করার পরিবর্তে আইসিসি কেবল দর্শকের ভূমিকা পালন করেছিল। ’
মানি আরও বলেন, ‘যেকোনো দেশের ক্ষেত্রে তার সরকারকে সম্পৃক্ত হওয়ার দরজা খোলা রাখা হয়েছিল। বিশেষ করে এটা জেনেই যে, পিসিবির চেয়ারম্যান সরকারের একজন মন্ত্রী। ’

বিশ্বকাপের মোট আয়ের সিংহভাগ আসে ভারত-পাকিস্তান ম্যাচ থেকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দর্শকপ্রিয় ম্যাচটির বাজারমূল্য ৬১৫০ কোটি টাকা।

ভারত-পাকিস্তান ম্যাচের প্রতি ১০ সেকেন্ড বিজ্ঞাপন থেকে ৫৪ লাখ টাকা আয় করে আইসিসি। এ ছাড়া ডিজিটাল মার্কেটিং থেকেও আসে উল্লেখযোগ্য অর্থ। তাই ম্যাচটি না হলে মোটা অঙ্কের অর্থ হারাবে আইসিসি ও সম্প্রচারকারী প্রতিষ্ঠান। সংশ্লিষ্টদের ধারণা, ক্ষতি পুষিয়ে নিতে পাকিস্তানকে রাজস্ব থেকে বঞ্চিত করতে পারে আইসিসি। পাশাপাশি অন্যান্য জটিলতায় পড়তে পারে পিসিবি।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর