শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আজ ঘটবে পূর্ণ চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও

বুধবার (২৬ মে) পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে চাঁদ ওঠার পর থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত চন্দ্রগ্রহণটি দেখা যাবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের জলবায়ু মহাশাখা এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। ইয়াস আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ দুপুর নাগাদ উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে।

ফলে বাংলাদেশের আকাশে মেঘ রয়েছে। গ্রহণের সময়ও যেসব অঞ্চলের আকাশে মেঘ থাকবে, সেখান থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে না। তবে মেঘ সরে গেলে দেখে যাবে।

দেশের যেসব অঞ্চল থেকে যখন চন্দ্রগ্রহণ দেখা যাবে সেসব তথ্য তুলে ধরে জলবায়ু মহাশাখা জানিয়েছে, ২৬ মে চন্দ্রগ্রহণ শুরু হবে ঢাকায় বেলা ২টা ৪১ মিনিটে শুরু হবে এবং শেষ হবে ৩টা ৫১ মিনিট ১৮ সেকেন্ডে। ময়মনসিংহে শুরু হবে বেলা ২টা ৪২ মিনিট ৪২ সেকেন্ডে এবং শেষ হবে ৩টা ৫৩ মিনিটে। চট্টগ্রামে বেলা ২টা ৩২ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হবে এবং শেষ হবে ৩টা ৪২ মিনিট ৩৬ সেকেন্ডে।

সিলেটে শুরু হবে বেলা ২টা ৩৭ মিনিট ১৮ সেকেন্ডে এবং শেষ হবে ৩টা ৪৭ মিনিট ৩৬ সেকেন্ডে। খুলনায় শুরু হবে বেলা ২টা ৪২ মিনিট ২৪ সেকেন্ড এবং শেষ হবে ৩টা ৫২ মিনিট ৪২ সেকেন্ডে। বরিশালে শুরু হবে বেলা ২টা ৩৯ মিনিটে এবং শেষ হবে ৩টা ৫৩ মিনিট ১৮ সেকেন্ডে। রাজশাহীতে শুরু হবে বেলা ২টা ৪৮ মিনিট ৫৪ সেকেন্ডে এবং শেষ হবে ৩টা ৫৯ মিনিট ১২ সেকেন্ডে। আর রংপুরে শুরু হবে বেলা ২টা ৪৯ মিনিট ৩০ সেকেন্ডে এবং শেষ হবে ৩টা ৫৯ মিনিট ৪৮ সেকেন্ডে।

জলবায়ু মহাশাখা আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের টিটকার্ন দ্বীপ থেকে উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে উপচ্ছায়ায় চাঁদের প্রবেশ ঘটবে, ফ্রেঞ্চ পলিনেশিয়ার পেপিট আইল্যান্ড থেকে দক্ষিণ-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে প্রচ্ছায়ায় চাঁদের প্রবেশ ঘটবে, যুক্তরাষ্ট্রের অ্যালোফি দ্বীপ থেকে দক্ষিণ-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পূর্ণ গ্রহণ শুরু হবে, টোঙ্গা থেকে পূর্ব দিকে দক্ষিণ-প্রশান্ত মহাসাগরে কেন্দ্রীয় গ্রহণ ঘটবে, টোঙ্গার ন্যুকুয়ালোফা দ্বীপ থেকে উত্তর-পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরে পূর্ণ গ্রহণ থেকে চাঁদের নির্গমন ঘটবে, যুক্তরাষ্ট্রের লয়ালটি আইল্যান্ড থেকে দক্ষিণ দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে প্রচ্ছায়া থেকে চাঁদের নির্গমন ঘটবে এবং ম্যাকাও থেকে পশ্চিম দিকে কোরাল দ্বীপে উপচ্ছায়া থেকে চাঁদের নির্গমন ঘটবে।

একই রকম সংবাদ সমূহ

সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

কোনো দেশ অবৈধভাবে পরিচালিত হলে সেখানে জনগণের অভ্যুত্থান ঘটে : রাজনাথকে রিজভী

‘বাংলাদেশে যেভাবে সরকার উৎখাত করা হয়েছে, ভারতেও তেমন চক্রান্ত চলছে’— ভারতের প্রতিরক্ষামন্ত্রীবিস্তারিত পড়ুন

কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দশজনে দাঁড়িয়েছে।বিস্তারিত পড়ুন

  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ