সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আজ মনিরামপুরের হরিহরনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন

আজ ১৭ জুলাই (সোমবার) যশোরের মণিরামপুর উপজেলার ৮নং হরিহরনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন তিন পদের বিপরীতে। নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচন সুষ্টুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি গ্রহণ করেছেন।

খোঁজ-খবর নিয়ে জানাগেছে- চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার মোঃ জহুরুল ইসলাম (নৌকা মার্কা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাষ্টার ফরিদ উদ্দীন (আনারস মার্কা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক ( চশমা মার্কা) ও তরিকুল ইসলাম তুহিন (মোটরসাইকেল মার্কা)।
নির্বাচন অফিস সূত্রমতে, ইউনিয়নটিতে ২১ হাজার ২২৬ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৬৭৫ এবং মহিলা ১০ হাজার ৫৫১ জন ভোটার রয়েছেন। ৪ জন চেয়ারম্যান পদপ্রার্থী ছাড়াও সাধারন মেম্বর পদে ৩২ জন এবং সংরক্ষিত (মহিলা) ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এইউনিয়নে নির্বাচন অবাধ, সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন থেকে সব ব্যবস্থা গ্রহন করেছেন বলে জানাগেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ও উপজেলা নির্বাচন অফিস থেকে জানাগেছে- হরিহরনগর ইউনিয়ন নির্বাচনে ৩ জন ম্যাজিষ্ট্রেট, ১ প্লাটুন বিজিবি, ১ প্লাটুন র‌্যাব, প্রতিটি কেন্দ্রে ১ জন এসআই ২ জন এএসআই সহ ৭ জনের একটি মোবাইল টিম প্রতি তিনটি কেন্দ্রের জন্য থাকবে। এ ছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে ১৭ জন আনসার সদস্য, ১ জন ইন্সেপেক্টরের নেতৃত্বে ৭ জনের একটি টিম উপস্থিত থাকবে।
উপজেলা নির্বাচন অফিস থেকে আরও জানাগেছে- ইভিএম-এ ভোট অনুষ্ঠিত হবে। এজন্য ৯৪ টি ইভিএম মেশিন প্রস্তুত করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার আবদুর রশিদ জানান- হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু করতে সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। ইভিএম প্রদ্ধতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ভোট গ্রহণ কাজে ৯ জন প্রিজাইডিং ৬১ জন সহকারী প্রিজাইডিং ও ১২২ জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে।
গতকাল রোববার (১৬ জুলাই) দায়িত্ব প্রাপ্তদের হাতে ভোট কেন্দ্রের সকল মালামাল বুঝে দেয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি