শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আনসারদের সমস্যার যৌক্তিক সমাধানের আশ্বাস

আন্দোলনরত আনসার সদস্যদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। তারা আন্দোলনরতদের বিভিন্ন সমস্যার যৌক্তিক সমাধানের আশ্বাস দিয়েছেন।

রবিবার (২৫ আগস্ট) সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন আনসার সদস্যরা। পরে তাদের কয়েকজন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পরে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বর্তমানে সাধারণ আনসারদের যে গ্রেস প্রথা বা ছয় মাসের বিরতি রয়েছে, সেটা থাকবে না। আমরা তিন উপদেষ্টা এবং অন্যদের সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। গ্রেস প্রথা হচ্ছে তিন বছর চাকরির পর ছয় মাস বিরতিতে রাখা হয়। ছয় মাস পর আবার তাদের বাহিনীতে অঙ্গীভূত করা হয়। এই ছয় মাস তারা জীবন-জীবিকা নিয়ে একটা দুর্দশার মধ্যে থাকেন। ওনাদের মূল সমস্যা সেটা। এজন্য সবাই মিলে এ বিষয়ে একমত হই যে এই প্রথা যেন বাতিল করা হয়। নিয়োগবিধি থেকে সেটা কীভাবে বাতিল করা হবে সেটা কমিটির সুপারিশের পর আমরা সিদ্ধান্ত নেবো।

এ সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, আনসারদের অন্যান্য যে দাবি আছে সেজন্য একটা সুপারিশ কমিটি করে দেয়া হয়েছে। এই কমিটি পর্যালোচনা করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। এই কমিটিতে সাধারণ আনসারের চার জন প্রতিনিধি থাকবেন। সুপারিশ প্রণয়নে তারা সহযোগিতা করবেন। তারপর আমরা আন্ত:মন্ত্রণালয় সভায় বসে সিদ্ধান্ত নেবো। আনসার সদস্যরা যেসব বৈষম্যের শিকার, তারা যেসব সমস্যার মুখে পড়েন, সেগুলোর যৌক্তিক সমাধানের চেষ্টা করা হবে।

সাধারণ আনসারদের পক্ষ থেকে মো. নাসিম মিয়া বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তারা গ্রেস প্রথা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া জাতীয়করণের ক্ষেত্রে তাদের যে দাবি সেটা কমিটির মাধ্যমে সুপারিশ করা হবে। আপাতত আন্দোলন স্থগিত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন

আশুলিয়ার একটি বাসা-বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবকেরবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৭৯ হাজারবিস্তারিত পড়ুন

  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
  • ৫ আগস্টের পর পালিয়ে থাকা তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
  • যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী
  • জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান