সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে নারীদের উঠান বৈঠক ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : ‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ’২৫ নভেম্বর হতে ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে এবং জয় মহিলা সংস্থা ও রসূলপুর মহিলা সংস্থার যৌথ সহযোগিতায় শনিবার বিকাল ৪টায় শহরের কাটিয়ায় জয় মহিলা সংস্থার কার্যালয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবসের উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জয় মহিলা সংস্থার সভানেত্রী খুরশিদ জাহান শিলা’র সভাপতিত্বে উঠান বৈঠক ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা অধিদপ্তর সাতক্ষীরা, প্রগ্রাম অফিসার ফাতেমা জোহরা। এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা অধিদপ্তর সাতক্ষীরার অফিস সহকারি সুলতানা রাজিয়া, রসূলপুর মহিলা সংস্থার সভানেত্রী লিলি খাতুন, রাবেয়া খাতুন, আম্বিয়া, নীলুফা ইয়াসমিন, সুবর্ণা, সেফালী প্রমুখ। উঠান বৈঠক ও আলোচনা সভায় প্রধান অতিথি জেলা মহিলা অধিদপ্তর সাতক্ষীরা, প্রগ্রাম অফিসার ফাতেমা জোহরা নারী ও শিশু নির্যাতন, বাল্য বিয়ে, যৌতুক প্রতিরোধে সচেতনতামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন সমাজে নারীদের প্রতিষ্ঠিত করতে লেখা-পড়ার বিকল্প নাই। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ও আইনী সহায়তা পেতে ১০৯ নম্বরে কল দেওয়ার আহবান জানান তিনি। এবং নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বেগম রোকেয়া’র ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক