বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আন্তর্জাতিক বন দিবসে সাতক্ষীরায় আলোচনা সভা, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

“উদ্ভাবনায় বন,সম্ভাবনায় বন “এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক বন দিবস ২০২৪ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১০টায় সাতক্ষীরা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র সাতক্ষীরা কার্যালয়ে দিবসটি উদযাপন করা হয়।

আলোচনা সভায় সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বন কর্মকর্তা মো. আওছাফুর রহমান, কলারোয়া উপজেলা বন কর্মকর্তা মো. ইউনুস আলী, সেবা সংসদের সভাপতি মো. কওছার আলী। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা এফজি মো : রিজাউল করীম, আয়ুব আলী, এসএফএনটিসি রাহুল হোসেন, এসএফপিসি, আবুল কালাম ও পিরামিন ইসাক, আমজাদ হোসেন, মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী গাজী প্রমুখ।

আলোচনা সভা শেষে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ ও সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র সাতক্ষীরা চত্বরে ফলজ গাছের চারা রোপণ করা হয়।

এসময় বক্তারা বলেন, বন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষ এবং বিভিন্ন আদিবাসী সংস্কৃতি তাদের জীবিকা নির্বাহের জন্য বনের উপর নির্ভরশীল। প্রাণী এবং পোকামাকড়কে আশ্রয় দেয়া, বাতাসে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং আর্দ্রতার ভারসাম্য বজায় রাখা, নদীতে মিষ্টি পানি সরবরাহকারী জলাশয়গুলিকে রক্ষা করতে বনের গুরুত্ব অপরিসীম। পৃথিবীর প্রায় এক-তৃতীয়াংশ বনভূমি। একটি বনে প্রতি বর্গকিলোমিটারে ৫০ হাজার থেকে ১ লাখ গাছ থাকে। একজন মানুষের শ্বাস নিতে বছরে ৭৪০ কেজি অক্সিজেন প্রয়োজন। গড়ে একটি গাছ বছরে ১০০ কেজি পর্যন্ত অক্সিজেন দেয়। ফলে মানুষের বেঁচে থাকা আর পৃথিবীর ভারসাম্য রক্ষা একা হাতেই সামলায় বনাঞ্চলগুলো।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর