বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আন্তর্জাতিক বাণিজ্যে ভোমরা বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- প্রথম কাস্টমস কমিশনার

গাজী হাবিব, সাতক্ষীরা: ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর আগামী দিনে আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন ভোমরা কাস্টমস হাউজের প্রথম কমিশনার মো. মুশফিকুর রহমান।

তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনার মাধ্যমে ভোমরা বন্দর জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।

রোববার (০৪ জানুয়ারি) বিকেলে ভোমরা কাস্টমস হাউজে প্রথম কর্মদিবসে আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

কমিশনার মো. মুশফিকুর রহমান বলেন, দীর্ঘ ৩০ বছর পর ভোমরা শুল্ক স্টেশন কাস্টমস হাউজে রূপান্তরিত হওয়া এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে একটি যুগান্তকারী পদক্ষেপ। এতে করে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে এবং ব্যবসায়ীদের ভোগান্তি কমবে।

এ সময় আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং ভারতীয় ফল আমদানির ক্ষেত্রে বৈষম্যসহ নানা সমস্যার কথা কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, কাস্টমস বিষয়ক সম্পাদক জাকির হোসেন মন্টু, প্রচার সম্পাদক আনারুল ইসলাম আনার, বাণিজ্য বিষয়ক সম্পাদক কিনু বিশ্বাস, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পংকজ দত্তসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় ভোমরা কাস্টমস হাউজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ায় ব্যবসায়ী নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকার ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-কে ধন্যবাদ জানান এবং ভোমরা বন্দরের সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং শিক্ষাসহ বিভিন্নবিস্তারিত পড়ুন

আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনগত সহায়তা কার্যক্রমেরবিস্তারিত পড়ুন

আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সাবেক উপমন্ত্রী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, ৫ বারের সাবেক সংসদ সদস্য ও মুন্সীগঞ্জবিস্তারিত পড়ুন

  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী