সাতক্ষীরায় খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়ানুষ্ঠান


নিজস্ব প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারী) বিকালে ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরা সদরের ৬নং ভোমরা ইউনিয়নে ৫নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল হান্নান গাজীর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর- দেবহাটা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি’র চেয়ারপার্সন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন বাঙালির হৃদয়ের মণিকোঠায় বেঁচে থাকবে। সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করবেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোমরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহানুর রহমান, সাধারণ সম্পাদক মো. বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, অর্থ সম্পাদক ডা. জাহাঙ্গীর কবির প্রমুখ।
এসময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম।
এ সময় ৬ নং ভোমরা ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে মৌচাক সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছে মৌচাক সাহিত্যবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরী ও ঝাউডাঙ্গায় কনফেকশনারিতে অভিযান, জরিমানা
সাতক্ষীরায় ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় ইউনিয়ন পর্যায়ে সংলাপ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও জলবায়ু ন্যায়বিচারবিস্তারিত পড়ুন


