বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে সাবেক কাউন্সিলর নূরজাহানের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি: বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের কুফল এবং মোবাইল ফোনের অপব্যবহার রোধে শিক্ষার্থীদের সচেতন করতে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস হাইস্কুলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪জানুয়ারি) সকালে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের সাবেক নারী কাউন্সিলর নূরজাহান বেগম নূরী।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা এ দেশের ভবিষ্যৎ। বাল্যবিবাহ ও মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে নিজেদের মুক্ত রাখতে হবে। বিশেষ করে অপ্রাপ্ত বয়সে মোবাইল ফোনের অনিয়ন্ত্রিত ব্যবহার তোমাদের পড়াশোনা ও মানসিক বিকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এসব বিষয়ে তোমাদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।’

নূরজাহান বেগম আরও বলেন, সন্ত্রাস ও সামাজিক অপরাধমুক্ত সমাজ গড়তে ছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার কোনো বিকল্প নেই।

বাল্যবিবাহের কোনো সংবাদ পেলে তাৎক্ষণিকভাবে শিক্ষক বা প্রশাসনকে জানানোর পরামর্শ দেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, সহকারী শিক্ষক মো. নজিবুল ইসলাম, শামীমা আক্তার, মো. হাফিজুল ইসলাম, অরুণ কুমার মন্ডল, গীতা রানী সাহা, মৃনাল কুমার বিশ্বাস, কনক কুমার ঘোষ, আজহারুল ইসলাম, আসমাতারা জাহান, ভানুবতী সরকার, দেবব্রত ঘোষ, খালেদা খাতুন প্রমুখ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীরা বর্তমান সময়ে সামাজিক অবক্ষয় রোধে নিজেদের করণীয় নিয়ে মতামত তুলে ধরেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলু বলেন, নিয়মিত এ ধরনের সচেতনতামূলক সভা শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভ‚মিকা পালন করবে।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার ঘটনায় করাবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার