বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে দেবহাটায় জামায়াতের র‍্যালী ও আলোচনা সভা

দেবহাটা প্রতিনিধি: আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে দেবহাটায় জামায়াত ইসলামের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল ৫টায় পারুলিয়াস্থ জামায়াত অফিস থেকে একটি বিশাল র‌্যালী বের হয়ে সখিপুর মোড়ে এসে শেষ হয়।

মাদক বিরোধী আলোচনা সভায় উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি ইয়াছির আরাফাত লিপুর পরিচালানায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহাবুবুল আলম।

আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমাদের দেশে মাদক আসছে। এতে আমাদের যুবকরা ধ্বংসের মুখে পড়ছে। তারা চাই আমাদের যুবশক্তি শেষ হয়ে যাক। সেজন্য তারা সীমান্তবর্তী এলাকায় মাদক উৎপাদন কারখানা করেছে। তাই আমাদের যুব সমাজকে এই ভয়ানক ছোবল থেকে রক্ষা করতে সম্মিলিত উদ্যোগ নিতে হবে।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম বলেন, যারা মাদকের সাথে জড়িত তারা সাবধান হয়ে যান। আমরা খুব দ্রুত প্রতিটি এলাকা থেকে তালিকা করে প্রশাসনকে সহযোগীতা করব। মাদক বন্ধে আমাদের প্রতিটি ইউনিট কাজ করছে। তাই আসুন মাদককে পরিহার করে সুন্দর সমাজ গড়ি।

এসময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সোলাইমান হোসেন, আব্দুল গফুর সরদার, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, ইসরায়েল আশেকে মাগফুর, মাওলানা আব্দুল ওহেদ, মাওলানা সামছুল আরেফ, কুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল গফ্ফার।

পারুলিয়া ইউনিয়ন আমীর সোহরাব হোসেন, সখিপুর ইউনিয়ন আমীর ইয়াকুব সরদার, নওয়াপাড়া ইউনিয়ন আমীর (ভারপ্রাপ্ত) হাবিবুল্লাহ বাশার, দেবহাটা ইউনিয়ন আমীর আবুল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জনসাধারণ অংশ নেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর