বুধবার, জুলাই ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আন্দোলনে লাঠি ব্যবহার করলে কেড়ে নেওয়ার হুমকি গয়েশ্বরের

আন্দোলনের অনেক পথ আছে, রাজপথে বাধা দিলে বিকল্প রাস্তা বেছে নেবে নেতাকর্মীরা। বিকল্প পথ বেছে নিলে পরিস্থিতি খুব ভালো হবে না বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

কারাগারে নিহত লেখক ‍মুশতাক আহমেদের মৃত্যু ও ডিজিটাল নিরাপত্তা আইনের প্রতিবাদ জানিয়ে শনিবার (৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দল প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন গয়েশ্বর। এ সময় নিরাপত্তা দেওয়ার নামে বাড়াবাড়ি না করতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতান্ত্রিক আন্দোলনে লাঠি ব্যবহার গণতন্ত্রের ওপর হুমকি, যা নেতাকর্মীরা সহ্য করবে না, তারা লাঠি কেড়ে নিতে বাধ্য হবে।

দেশে গুম-খুন চলছে জানিয়ে তিনি বলেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছে। এভাবে দেশের স্বার্থ না দেখে বিদেশি স্বার্থে কাজ করার জন্য দেশ স্বাধীন করা হয়নি। তাই দেশের গুম-খুন বন্ধে সকল শ্রেণিপেশার মানুষকে এক হওয়ার আহ্বান জানান গয়েশ্বর।

প্রতিবাদ সমাবেশে দলের অপর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, যেখানে প্রতিবাদ করতে চাই সেখানেই বাধা। সরকার ভয় পেয়ে বিএনপির কর্মসূচিতে এভাবে বাধা দিচ্ছে।

তিনি বলেন, ডিজিটাল আইন কেন করা হয়েছে? কথা বলতে দেবে না এ জন্য? এভাবে চলবে না।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আরও সাহস ও শক্তি অর্জন করতে হবে। স্বৈরশাসনের পতন ঘটাতে হবে। কারাবন্দি নেতাকর্মীদের মুক্ত করতে হবে। এ জন্য আন্দোলন করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলতে হবে, না হলে জনগণই খুলে দেবে: নাহিদ ইসলাম

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেনবিস্তারিত পড়ুন

জুলাই আন্দোলনের দুই বছর : কোটা সংস্কারের দাবি থেকে ইতিহাস বদলের যাত্রা

২০২৪ সালের ১ জুলাই— বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছিলবিস্তারিত পড়ুন

ফ্যাসিস্টদের অবশিষ্ট অংশ এখনো সক্রিয়, জুলাই চেতনা বাঁচিয়ে রাখতে হবে: রিজভী

পরাজিত ফ্যাসিস্ট শক্তির অবশিষ্ট অংশ এখনো সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপিরবিস্তারিত পড়ুন

  • বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি তানভীর, সম্পাদক মনোয়ারুল
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল
  • শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান তথ্য উপদেষ্টার
  • জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড
  • ‘হাসানুল হক ইনুর রায়ে মোটেই সন্তুষ্ট নয় রাষ্ট্রপক্ষ, আপিল হবে’ : চিফ প্রসিকিউটর
  • রাজনীতি থেকে অবসর নেওয়ার সময় জানালেন মেজর হাফিজ
  • চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: সংসদে প্রধানমন্ত্রী
  • বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ: প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই: রিজভী
  • ‘কুচি কুচি করে কাটার পরে বলেন—আসুন ঐক্যবদ্ধভাবে দেশ চালাই’ : সংসদে বিরোধীদলীয় নেতা
  • একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী
  • বাজেটে মানবসম্পদ উন্নয়ন ও অবকাঠামো খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে: সেতুমন্ত্রী